Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    July 14, 2026

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ঢাবি প্রো-ভিসি অফিসে সাত কলেজের শিক্ষার্থীদের হট্টগোল, ডাকা হলো জরুরি সভা
    Education [ শিক্ষা ]

    ঢাবি প্রো-ভিসি অফিসে সাত কলেজের শিক্ষার্থীদের হট্টগোল, ডাকা হলো জরুরি সভা

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 26, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ড. মামুন আহমেদের কার্যালয়ে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা ব্যাপক হট্টগোল করেছে। এ নিয়ে সাত কলেজের প্রিন্সিপালদের সঙ্গে আগামীকাল দুপুর সাড়ে ১২টায় জরুরি সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে। অর্ধশত শিক্ষার্থীদের একটি দল প্রো-ভিসির অফিসে গিয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে। ৫ই জানুয়ারি ভিসি প্রফেসর ড. নিয়াজ আহমেদ খানের কাছে তাদের দেয়া এক স্মারকলিপিতে বর্ণিত দাবি-দাওয়া সমূহ এখনো কেন বাস্তবায়ন করা হচ্ছে না- এ নিয়ে তারা জবাবদিহিতা চান। এ বিষয়ে প্রো-ভিসি প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, তারা যে দাবিগুলো করছে এ দাবি সংবলিত স্মারকলিপি তারা এ মাসের শুরুতে ভিসি স্যারের কাছে জমা দেয়। সবশেষ তথ্যমতে, একটি কমিটি ইউজিসির আন্ডারে গঠিত হয়েছে তাদের দাবিকৃত বিষয়টি সমাধানের জন্য।  আজকে আবার অর্ধশতাধিক ছাত্রছাত্রী এসে পড়ে। আমি বলি যেকোনো দু’জন আসো। কিন্তু তারা ৪০-৫০ জন একসঙ্গে ঢুকে পড়ে ব্যাপক হট্টগোল সৃষ্টি করে। বিষয়টি আমাদের হাতে নেই, এ কথা তাদেরকে আমি বলি এবং তাদেরকে শান্ত করার চেষ্টা করি। এভাবে তারা বেশ কিছুক্ষণ উত্তেজনা সৃষ্টি করে চলে যায়। তারপরও আমি ব্যক্তিগতভাবে যা যা করা যায় সব করবো বলে প্রতিশ্রুতি দিয়েছি। এরপর তাদেরকে অপমান করা হয়েছে বলে তারা অভিযোগ তোলে এবং বিভিন্ন সড়ক অবরোধ করে। তাদের দাবিগুলোর বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউজিসি ও সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। এদিকে, ঘটনার পর সাত কলেজের শিক্ষার্থীরা মিরপুর রোড অবরোধ করে। এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন ওই পথের যাত্রীরা।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleআস্ত একটা নকল সূর্য বানিয়ে ফেলেছেন চীনের বিজ্ঞানীরা
    Next Article সংবিধানের কোন ধরনের পরিবর্তন পরিবর্ধন বা সংশোধন সংযোজন করার এখতিয়ার কারো নেই
    JoyBangla Editor

    Related Posts

    এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

    July 14, 2026

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা, বগুড়া, বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ

    July 14, 2026

    চট্টগ্রাম বোর্ডের সব জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

    July 8, 2026

    প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই

    July 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    By JoyBangla EditorJuly 14, 20260

    দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলের ১১টি জেলায় চলমান ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি এবং…

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026

    এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

    July 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.