Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    আনন্দ মুখর পরিবেশে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের বর্ষবরণ

    May 14, 2026

    কবি গুরুর ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন করল সোনার তরী ইউকে

    May 14, 2026

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল: ‘জয় বাংলা’ স্লোগানে অন্তিম বিদায়

    May 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » একই “আম্মা”র সন্তান হয়ে শাহরিয়ার কবির কারাগারে আর আসিফ নজরুল মন্ত্রী
    Politics

    একই “আম্মা”র সন্তান হয়ে শাহরিয়ার কবির কারাগারে আর আসিফ নজরুল মন্ত্রী

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 28, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    মাসুদা ভাট্টি

    আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে, বাংলাদেশে শহীদ জননী জাহানারা ইমাম শুরু করেছিলেন ঘাতক-দালাল নির্মূল আন্দোলন এবং সেখানেই মু্ক্তিযুদ্ধে নিহত শহীদু্ল্লাহ কায়সার ও যুদ্ধপরবর্তীকালে নিখোঁজ হওয়া জহির রায়হানের ঘনিষ্ঠ আত্মীয় শাহরিয়ার করির দ্বিতীয় প্রধান ব‍্যাক্তি হয়ে ওঠেন বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিপক্ষশক্তির বিরুদ্ধে আন্দোলনে। সেখানেই অর্থাৎ জাহানারা ইমামের কাছেই ঘাতক-দালাল নির্মূল আন্দোলনে আরেক ঘনিষ্ঠ ব‍্যাক্তি আসিফ নজরুল আকা নজরুল ইসলাম। বিচিত্রায় কাজ করার সুবাদে তিনি শাহরিয়ার কবিরেরও ঘনিষ্ঠ ছিলেন। সে সময় বিচিত্রাকেন্দ্রিক সাংবাদিকতায় শাহাদত চৌধুরীর আত্মীয়কূল বাংলাদেশের মিডিয়ায় একচ্ছত্র রাজ করেছে। শাহরিয়ার কবির থেকে শুরু করে আজকের বড় সম্পাদকদের অনেকের মিডিয়ায় জায়গা করে নেওয়া সেই আত্মীয়তাক সুবাদেই। খোঁজ নিলেই জানা যাবে যে কে কার আত্মীয় এবং কে কোন কোটায় মিডিয়ায় প্রতিষ্ঠিত।

    যাহোক কথা হলো, একানব্বইয়ের বিএনপি সরকার গোলাম আজমের নাগরিকত্ব ফিরিয়ে দেয়া বিষয়ে যে কর্মকান্ড শুরু করে এবং তার বিপরীতে জাহানারা ইমামের নেতৃত্বে গণআদালত গঠনের মাধ‍্যমে বাংলাদেশে বিশেষ করে শাহরিয়ার কবির ও আসিফ নজরুলেরও রাজনৈতিক বিচ্ছেদ ঘটে। জাহানারা ইমামকে অনেকেই আম্মা বলে ডাকতেন, নিশ্চয়ই আসিফ নজরুল এবং শাহরিয়ার কবিরও ডাকতেন, সে হিসেবে জাহানারা ইমামের দুই পুত্র দুই ধারার রাজনীতিতে চলে যান। বাংলাদেশের রাজনীতিতে এই দুই ধারা মূলতঃ মুক্তিযুদ্ধের পক্ষ আর বিপক্ষ, এক পক্ষ মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক রাজনীতি করে ক্ষমতায় যেতে চেয়েছে এবং গিয়েওছে। আরেক পক্ষ মুক্তিযুদ্ধের বিপক্ষে সক্রিয় রাজনীতি করে শুধু যে মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট করেছে তা নয় এই আসিফ নজরুল ও তার পক্ষের রাজনীতির হাত ধরেই এদেশে যুদ্ধাপরাধীরা বাংলাদেশে বিশ্বাস না করেও বাংলাদেশের মন্ত্রী হয়ে জাতীয় পতাকার তওহীন করেছে। আর আজকেতো মুক্তিযুদ্ধ-বিরোধী একটি মূর্তিমান সরকার ক্ষমতায় এবং আসিফ নজরুল তার মন্ত্রী, আর শাহরিয়ার কবির মুক্তিযুদ্ধের পক্ষে রাজনীতি করায় তিনি এখন কারগারে। কেবলমাত্র মুক্তিযুদ্ধের পক্ষ সমর্থন করে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করায় ভূমিকা রাখা ছাড়া শাহরিয়ার কবির আর কোনো “অন‍্যায়” করেছেন বলে প্রমাণ না থাকলেও তাকে অন‍্যায‍্যভাবে আটক রেখে জাহানারা ইমামের আরেক সন্তান আসিফ নজরুল কী করে ক্ষমতা ভোগ করেন তা হয়তো সুস্থ বিবেকের কাছে প্রশ্নের উদ্রেক করতে পারে কিন্তু আমরাতো অসুস্থ হয়ে গেছি সকলেই। রাষ্ট্রদ্রোহের মামলা মাথায় নিয়ে আম্মা জাহানারা ইমাম মারা গিয়েছেন আর তার দুই ছেলে আজও “হাবিল-কাবিলের” মতন লড়ে যাচ্ছে, কখনও স্বল্প সময়ের জন‍্য শাহরিয়ার কবির জয়ী হন কিন্তু তখন তিনি আসিফ নজরুলকে নিয়ে কারাবন্দী করেন না, কিন্তু আসিফ নজরুলরা যখনই জয়ী হন তখনই শাহরিয়ার কবিরদের অন‍্যায‍্য কারাভোগ নিশ্চিত করেন। ভয়ংকর এ যুদ্ধ আসলে যে একাত্তরের মুক্তিযুদ্ধেরই সম্প্রসারণ তা বলে বোঝানোর দরকার নেই, আসিফ নজরুলরা ক্ষমতা নিয়েই যখন পাকিস্তানের সংগে দহরম-মহরম শুরু করেন তখন বোঝাই যায় বাংলাদেশে আসলে কারা কোন্ পক্ষ।

    আসিফ নজরুল কখনো কারাগারে জাননি, তিনি সৌভাগ‍্যবান, আর মুক্তিযুদ্ধ পক্ষের রাজনীতি করে শাহরিয়ার কবির একাধিকবার জেলে গিয়েছেন, এখনো আছেন। জাহানারা ইমামের কথা মনে করেও কি আসিফ নজরুল তাদের “আম্মার” আরেক সন্তান অসুস্থ শাহরিয়ার কবিরকে মুক্তি দিতে পারেন না? কারাগারতো সাফা করে দিয়েছেন সকল জঙ্গী, হত‍্যাকারী, দাগী আসামীদের মুক্তি দিয়ে, শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু, শ‍্যামল দত্ত, ফারজানা রূপা, শাকিল আহমেদকে আটক রেখে কারাগার ভর্তি রাখার এই নোংরা রাজনীতিটা না করলে হয় না? আসিফ নজরুলের বিদেশি শিক্ষার একটা ছাপতো রাখতে পারেন চাইলে এদের মুক্ত করে দিয়ে, পারেন না?

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমবজাস্টিসের কবলে রাজনীতি
    Next Article ইউনুসের পদত্যাগের দাবীতে বাংলাদেশ আওয়ামীলীগের মাসব্যাপী কর্মসূচী
    JoyBangla Editor

    Related Posts

    নীলফামারী মহিলা আওয়ামী লীগ নেত্রী জাহানারা বেগম গ্রেপ্তার, ‘জয় বাংলা’ স্লোগানে প্রকম্পিত থানা প্রাঙ্গন

    May 14, 2026

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে শেখ হাসিনার শোক 

    May 13, 2026

    রাজবন্দির মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রাজপথ কাঁপিয়ে ছাত্রলীগের মহড়া

    May 12, 2026

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার, উত্তপ্ত চবি ক্যাম্পাস

    May 11, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল: ‘জয় বাংলা’ স্লোগানে অন্তিম বিদায়

    May 14, 2026

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে শেখ হাসিনার শোক 

    May 13, 2026

    আবারও বইমেলার ধারায় ফিরল সিলেট

    May 12, 2026

    আবারও অস্থির সময়ের মুখোমুখি ব্রিটেন

    May 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Uncategorized

    আনন্দ মুখর পরিবেশে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের বর্ষবরণ

    By JoyBangla EditorMay 14, 20260

    লন্ডন: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে (DUAUK) অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ‘বর্ষবরণ ১৪৩৩…

    কবি গুরুর ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন করল সোনার তরী ইউকে

    May 14, 2026

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল: ‘জয় বাংলা’ স্লোগানে অন্তিম বিদায়

    May 14, 2026

    নীলফামারী মহিলা আওয়ামী লীগ নেত্রী জাহানারা বেগম গ্রেপ্তার, ‘জয় বাংলা’ স্লোগানে প্রকম্পিত থানা প্রাঙ্গন

    May 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল: ‘জয় বাংলা’ স্লোগানে অন্তিম বিদায়

    May 14, 2026

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে শেখ হাসিনার শোক 

    May 13, 2026

    আবারও বইমেলার ধারায় ফিরল সিলেট

    May 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.