Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    September 12, 2026

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » মুহাম্মদ ইউনূসের আমল বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে অন্যতম এক কালো অধ্যায়
    National

    মুহাম্মদ ইউনূসের আমল বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে অন্যতম এক কালো অধ্যায়

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 29, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    কবির য়াহমদ

    মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমল বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে অন্যতম এক (কাল) অধ্যায় হতে চলেছে। এই সময়ে সংবাদ ও সাংবাদিকতার টুঁটি চেপে ধরা হয়েছে বলে অনেকেই অভিযোগ করছেন। অনেকেই বলে থাকেন আগে বাতাবিলেবুর চাষ হতো কেবল বিটিভিতে, এখন সব টেলিভিশন চ্যানেলই একেকটা বিটিভি। কথাটি টেলিভিশন চ্যানেল নিয়ে বলা হলেও মুদ্রিত সংবাদপত্র ও অনলাইন গণমাধ্যমেরও একই চিত্র।

    কথাটি ভুল নয়।

    এখানে সরকারের সরাসরি হস্তক্ষেপ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পেশিবাদী মানসিকতা, সাংবাদিকদের চাকরিচ্যুতি, মালিকপক্ষের ব্যবসায়িক স্বার্থ, সেন্সরশিপ, সেলফ সেন্সরশিপ সব রয়েছে। এগুলো স্রেফ অভিযোগের বিষয় নয়, প্রমাণিতও কিছু কিছু। বিশেষ করে ৫ই আগস্টের ক্ষমতার পটপরিবর্তনের পর জাতীয় প্রেসক্লাব দখল, সাংবাদিকদের বহিস্কার, প্রতিষ্ঠান-প্রতিষ্ঠানে চাকরিচ্যুতি, হামলা-মামলা, প্রতিষ্ঠান-প্রতিষ্ঠানে বৈষম্যবিরোধিদের চিঠি, হাসনাত আব্দুল্লাহ কর্তৃক কলম ভেঙে দেওয়ার হুমকি ও তার সরাসরি হস্তক্ষেপ একেকটা উদাহরণ হয়ে আছে। ফলে এখন অনেক জায়গায় ক্ষমতাসীনদের প্রতি স্তুতিবাক্য আর ক্ষমতাহারাদের প্রতি বিদ্বেষ প্রকাশই হচ্ছে শুধু, সঙ্গে আছে নিউজ-কিলিং আর ফরমায়েশি নিউজ অথবা গল্প।

    আওয়ামী লীগের আমলেও কিছু মিডিয়ায় সরকারের ভয়াবহ স্তুতি-কাব্য রচিত হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে যে সব সম্পাদক-সাংবাদিকেরা যেতেন, তারা অনেক ক্ষেত্রে সাংবাদিকের চাইতে দলীয় নিবেদিত কর্মীর মত আচরণ করতেন। এনিয়ে একাধিকবার ফেসবুকে প্রতিক্রিয়ায় নিজের বিব্রত ভাবের প্রকাশ করেছি। এতে অনেকেই উপহাস করতেন ঠিক, তবে ওসব ছিল সত্যি বিব্রতকর।

    জুলাইয়ের আন্দোলন চলাকালে সম্পাদক-সাংবাদিকেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে নিঃশর্ত সমর্থন দিয়ে এসেছিলেন। আগস্টেও প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে একইভাবে নিঃশর্ত সমর্থন দিয়ে এসেছেন সেই সম্পাদক-সাংবাদিকেরা। এবার এই সমর্থন বেরিয়ে এসেছে মাহফুজ আনামের মত সাংবাদিকের মুখ থেকে। মাহফুজ আনামের এই অবস্থান সমালোচনাযোগ্য বিষয় হলেও এটা সবাই এড়িয়ে গেছে। এই এড়িয়ে যাওয়া মূলত নতজানু নীতি, যা এরইমধ্যে বিভিন্ন গণমাধ্যমে দৃশ্যমান।

    ইউনূস সরকারের আমলে অনেক সাংবাদিক কারাগারে। অনেক সাংবাদিকের বিরুদ্ধে মামলা ঝুলছে। অধিকাংশই সেন্সরশিপের খড়গে। অনেকেই চাকরিহারা। যারা নিজেদের মুক্ত দাবি করছেন, তারা আওয়ামী লীগ আমলের মত সরকারপক্ষ সেজেছেন। বিএনপি ক্ষমতায় গেলে তারা বিএনপিপক্ষ সাজবেন।

    সাংবাদিক ও সাংবাদিকতার দুর্দিনে এখন দেখা যাচ্ছে অনেকেই ঝুঁকছেন ভিডিয়ো প্রকাশে। এখানে তাদের আশ্রয় ইউটিউব। টেলিভিশন ও অন্যান্য গণমাধ্যমে যখন স্বাধীন মত প্রকাশ করা যাচ্ছে না, তখন নিজেরা ইউটিউবে চ্যানেল খুলে কথা বলছেন। অনেকে লিখছেন ও কথা বলছেন ফেসবুকে।

    এই সময়ে আওয়ামী লীগের নাম নিয়ে কোন টেলিভিশন চ্যানেলে কারো কথা বলার সুযোগ নাই। সরকার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নিষেধ আছে হয়ত। নিষেধের কথা বলছি, কারণ সাংবাদিক খালেদ মুহিউদ্দিন সাদ্দাম হোসেনকে তার ফেসবুকে অনুষ্ঠানেই নিতে পারেননি। অথচ সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহর ক্লাস ও  খালেদ মুহিউদ্দিনের ক্লাসে অনেক পার্থক্য। অথচ আওয়ামী লীগ আমলে রাজপথের রাজনীতি না থাকলেও টেলিভিশন-টেলিভিশনে রাজনীতিবিদেরা কথা বলতে পারতেন। আসিফ নজরুল, নুরুল হক নুর, জোনায়েদ সাকীরা পরিচিতিও পেয়েছেন টেলিভিশন টকশোর সূত্র ধরে। এমন অনেক উপদেষ্টা আছেন যাদের নামই আগে জানা যেত না টকশোর দর্শক না হলে। এখন এই অবস্থা নেই। কথা বলা যাবে, তবে আওয়ামী লীগের পক্ষে বলা যাবে না!

    এই সময়ে দেশের টেলিভিশন ও সংবাদপত্রগুলো গণমানুষের আস্থা হারাচ্ছে। মানুষ ওসব জায়গা থেকে সঠিক সময়ে সঠিক সংবাদ পাচ্ছে না। পাচ্ছে কেবল বাতাবিলেবুর সংবাদ। সময় ও অর্থ ব্যয় করে কেইবা বলুন ফরমায়েশি সংবাদ গিলবে?

    এই অবস্থা কি বদলাবে না? বদলালে কে হবে তবে পথ প্রদর্শক? আমার ধারণা এখানে পথ দেখাতে পারে প্রথম আলো ও ডেইলি স্টার। এই দুই পত্রিকার লোকজন সরকারের উপদেষ্টা পরিষদে, এবং এই দুই পত্রিকার লোকদের সরকার বিভিন্ন জায়গায় চুক্তিভিত্তিক নিয়োগও দিয়েছে। তারা বেনিফিসিয়ারি অনেকটাই। তবু তারা পথ দেখাবে।

    কখন?

    যখন দেখবে, অন্যায্য স্তুতিবাক্যগুলো গিলছে না আর মানুষ, আর এতে ব্যবসায় নেমে এসেছে ধস; তখন, তখনই!

    সমর্থনও কি তবে লেনদেনের?

    সব জায়গায় যখন দেখি পরিচিত মুখ, তখন আদর্শিক বলা কঠিন!অথচ, আজই ড. ইউনুষ বলেছেন- ‘দেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে’। হায়রে, কপাল বাংলাদেশের!

    লেখক: সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক, সিলেট।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleআওয়ামী লীগের মিছিল বরদাশত করবে না সরকার-‘কার হুমকি, কেন হুমকি?
    Next Article রূপা হকের পদত্যাগের দাবীতে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ
    JoyBangla Editor

    Related Posts

    ড. ইউনূস  নিজের ৬৬৬ কোটি টাকা ট্যাক্স মাফ করলো, তবে  ফিরল কেমনে?

    September 12, 2026

    সিলেটী জাতি ও সিলেটী ভাষা নিয়ে তর্ক কুতর্ক

    September 5, 2026

    সিলেট নগর উন্নয়নে অনুমোদনের জটিলতা নয়, চাই সহজ ব্যবস্থা

    August 17, 2026

    ১৫ আগস্ট: এক মুঠো ফুলও কি অপরাধ?

    August 15, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    By JoyBangla EditorSeptember 12, 20260

    সুষুপ্ত পাঠক তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি। তিনি ছিলেন যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউটর। কুখ্যাত…

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.