Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    হারিকেনের ইতিহাস

    September 10, 2026

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আমি বই নিষিদ্ধের পক্ষে না
    Art & Culture

    আমি বই নিষিদ্ধের পক্ষে না

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 1, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    সৈয়দ মনজুরুল ইসলাম

    বইমেলাটা সত্যিকার অর্থে যেন জনসমাগম হয়। সবাই যেন বই কেনে। শুধু ঘুরেফিরে চলে যায়। এটা কিন্তু বইমেলার প্রধান লক্ষণ নয়।

    পৃথিবীর অনেক বইমেলায় গেছি। সেখানে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো বই কিনছে। অথবা তিনজনের মধ্যে একজন বই কিনছে। আমাদের তো দশজনের মধ্যে একজনের হাতেও বই দেখি না।

    মানুষ যদি বই কেনে, পাঠক যদি বই কেনে, তাহলে প্রকাশনাশিল্পটা কিছুটা সমৃদ্ধ হবে। আর বইয়ের তো একটা সংস্কৃতি আছে। সেই সংস্কৃতিটা বিকশিত হতে পারবে। আমাদের বইমেলার ঐতিহ্য ফেব্রুয়ারিকেন্দ্রিক হয়ে গেছে।

    সেটা ভালো না মন্দ সেদিকে আমি যাচ্ছি না। কিন্তু যেহেতু ফেব্রুয়ারিকেন্দ্রিক বইমেলার যে প্রকাশনা, সেখানে যদি বই বিক্রি হয় তাহলে প্রকাশকদের জন্য সুবিধা হয়। যদি ভালো ভালো বই প্রকাশ করা হয়, যদি ভালো কাটতি হয়, তাহলে সেটা আমাদের জন্যও চমৎকার হবে। তবে আমাদের বইমেলা বেশ দীর্ঘদিন ধরে চলে। কলকাতার দশ দিনের বইমেলায় যে পরিমাণ বই বিক্রি হয়, তার ধারেকাছেও আমাদের বই বিক্রি হয় না।

    কারণ পাঠকবান্ধব একটি মেলা এবং পাঠকরা তার প্রধান পৃষ্ঠপোষকতা করে।

    শ্রীলঙ্কায় দেখেছি, বইমেলা চার কি পাঁচ দিনের হয়। সেখানেও বই নিয়ে প্রচুর আলোচনা হয়। বইয়ের মধ্যে মানুষ ডুবে থাকে ওই কদিন। শ্রীলঙ্কায় যেমন ইংরেজি বই প্রকাশ করা হয়, তেমনি সিংহলি, তামিল বইও প্রকাশ করা হয়। সেগুলো মানুষ খুব কেনে। অথচ ওখানে মানুষের সংখ্যা কিন্তু আমাদের চেয়ে অনেক কম। তবে শিক্ষিত মানুষ অনেক বেশি। তাদের যে পরিমাণ ভালোবাসা বইয়ের প্রতি দেখেছি, সেটি বলার নয়।  শ্রীলঙ্কায় গল নামের একটি শহর আছে। একদম দক্ষিণে। সেখানের ফেস্টিভালে আমি গিয়েছিলাম একজন বিচারক হিসেবে। আমি খুবই অবাক হয়েছি যে কী পরিমাণ ভালোবাসা মানুষের বইয়ের প্রতি! বই নিয়ে তাদের কত যে আলোচনা! জ্ঞানঋদ্ধ আলোচনা। তার মানে, তারা একটি শিক্ষিত সমাজ। এটিই আমার কাছে প্রতীয়মান হয়েছে। আমরাও পারি। আমাদের এখানেও কত দারুণ দারুণ প্রবন্ধ, ছোটগল্প লেখা হচ্ছে! তবে লেখক-পাঠকের একটা সংযুক্তির জায়গায় একটু ফাঁক রয়ে গেছে। যেখানে কুড়ি হাজার বই বিক্রি হওয়া উচিত, সেখানে হয়তো একজন লেখকের দু-তিন শ বই বিক্রি হয়। আমাদের এখানে তরুণ অনেক ভালো লেখক আছেন, যাঁদের আমি খুবই পছন্দ করি। তরুণ-প্রবীণ মিলে আমাদের সমৃদ্ধ কথাসাহিত্য, কবিতা, নাটকের বই। তবে বইয়ের সেই রকম কাটতি নেই। এই দিকটা নিয়ে আমাদের আরো ভাবতে হবে বলে আমি মনে করি। এ ছাড়া কিভাবে স্কুল-কলেজে বইমেলাকে নিয়ে যাওয়া যায়, সেটিও ভাবতে হবে। জাতীয় গ্রন্থকেন্দ্র ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় মেলা করল, সেখানে প্রচুর সাড়া মিলেছে। তার মানে, সারা দেশেই প্রচুর পাঠক আছে। তাদেরকেও আমাদের টেনে আনতে হবে।

    বই নিয়ে সত্যিকার অর্থে আলোচনা হওয়া উচিত। ঘটা করে, বিজ্ঞাপন দিয়ে প্রকাশকরা প্রতিদিনই বই আলোচনার ব্যবস্থা করতে পারেন। কেননা পাঠকের সঙ্গে লেখকের যোগসূত্র তৈরি করাও একটা বড় কাজ। এখানে পুরস্কারের ব্যবস্থাও থাকতে পারে। যিনি সেরা প্রশ্ন করলেন, তাঁকে পুরস্কার হিসেবে বই দেওয়া যেতে পারে। বইয়ের ইতিহাস নিয়ে ছোট ছোট প্রর্দশনী হতে পারে। বাংলাদেশের শিশুসাহিত্য, ছাপাখানা, কথাসাহিত্য ইত্যাদি নিয়ে প্রদর্শনী হতে পারে। বইয়ের নানা সমস্যা নিয়ে ছোট করে সেমিনার হতে পারে। তারপর নামকরা সাহিত্যিকরা এসে তাঁদের রচনা পাঠ করতে পারেন। আমাদের জনপ্রিয় লেখকদের নিয়ে আলোচনা হতে পারে। আগে থেকেই মানুষকে সচেতন করে যদি আয়োজনটা করা হয়, তাহলে লেখক-পাঠক সবার সঙ্গে একটা যোগসূত্র তৈরি হবে। মানে বই নিয়েই একটা হৈচৈ হতে পারে। বইয়ের প্রচারটা শুধু কয়েকজন নামকরা সাহিত্যিককে ঘিরে হওয়া উচিত নয়। তরুণদেরও সেসব জায়গায় রাখতে হবে। এ ছাড়া আমি মনে করি, কারো বই নিষিদ্ধ করাটা একেবারেই অপ্রয়োজনীয় একটি বিষয়। এটি পাঠকের ওপর ছেড়ে দেওয়া উচিত। পাঠক যদি তাঁর লেখা পড়তে চায় তো পড়বে। বই হলো জ্ঞানচর্চার বিষয়। যেকোনো বইই একটা নতুন পৃথিবীর সন্ধান দেয়। আমি সাহিত্যের ছাত্র, সাহিত্যের অধ্যাপক, সাহিত্য ভালোবাসি। আমি বই নিষিদ্ধ করার পক্ষে নই। বিভিন্ন মত নিয়েই তো একটি সমাজ প্রতিষ্ঠা পায়। সেই মতগুলোর অধিকার থাকে প্রকাশ করার; যদি না কাউকে ছোট করার জন্য, বিদ্রুপ করার জন্য সেটি হয়ে থাকে। কোনো লেখক যদি দুর্বল কিছু লিখে থাকেন, সেটির বিচার পাঠক করবে। এর বিচার আর কেউ করতে পারে না।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমেলা হোক বইকেন্দ্রিক
    Next Article সংস্কৃতির উজ্জ্বল উত্তরাধিকার একুশের বইমেলা
    JoyBangla Editor

    Related Posts

    উকিল মুন্সীকে শুধু বাউল নন, এক অমর সাধক

    September 10, 2026

    শিল্পী তারেক আমিন পেলেন যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসা

    September 8, 2026

    একজন দর্শক থাকলেও গান গেয়ে যাব: জেমস

    September 6, 2026

    জীবনানন্দ দাশের বায়োপিক বানাচ্ছেন গৌতম ঘোষ!

    September 3, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    আওয়ামীলীগের নিষেধাজ্ঞা বৈধ করার রাষ্ট্রীয় চক্রান্ত

    September 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    হারিকেনের ইতিহাস

    By JoyBangla EditorSeptember 10, 20260

    ছবিতে আমেরিকার আমিশ ভিলেজের একটা হারিকেন। বাস্তব হলো হারিকেন আবিস্কার হলো আমেরিকায়,যা আমরাও এখন হারিকেন…

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026

    মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ

    September 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.