Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    দেশে জঙ্গি ফিরলো আবারও মহাসমারোহে!

    August 25, 2026

    উইকিলিকসের গোপন নথি: রক্তাক্ত ২১ আগস্টের ‘অন্দরমহল’

    August 25, 2026

    বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বিএনপি-জামাত, চলছে দাম বাড়ার মহোৎসব, তদারকি শুধু কাগজে-কলমে, জিম্মি কেবল জনগণ

    August 25, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বাংলাদেশে এখন সাংবাদিক ও সংবাদ মাধ্যমের ওপর চলছে এক চরম নির্যাতন
    Politics

    বাংলাদেশে এখন সাংবাদিক ও সংবাদ মাধ্যমের ওপর চলছে এক চরম নির্যাতন

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 14, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    সুব্রত বিশ্বাস       

    বাংলাদেশে গণমাধ্যমের অতীত অবস্থার সমালোচনা করে প্রধান উপদেষ্টা ড. ইউনুস বলেছিলেন, এখন আপনারা প্রাণ খুলে, মন খুলে ইচ্ছে মতো কথা বলতে পারেন এবং পারবেন। অথচ বাস্তবতা হলো, গণমাধ্যম এখন যে গভীর সংকটে পড়েছে এতে কোন সন্দেহের অবকাশ রাখেনা। বিভিন্ন পরিসংখ্যান বলছে, ইতিমধ্যে বহু গণমাধ্যম বেদখল হয়ে গেছে। বহু গণমাধ্যমের সাংবাদিক চাকুরিচ্যুৎ হয়েছেন। বহু সংবাদমাধ্যমের মাথায় জোর করে নিজেদের মব গ্যাং অথবা সরকারের তল্পীবাহক বসিয়ে দেওয়া হয়েছে।

    যেসব সাংবাদিককে মনে করা হয়েছে গত সরকারের পক্ষে কাজ করেছেন তাদের অনেককে জেলে যেতে হয়েছে, অনেককে খুনের মামলার আসামী করা হয়েছে। দেশ থেকে ভারত হয়ে পালিয়ে নিউইয়র্কে আসা পূর্ব পরিচিত এক সাংবাদিক বন্ধুর সাথে দেখা। তার বিরুদ্ধে তিনটি খুনের মামলা, অথচ দীর্ঘদিন থেকে তাকে ব্যক্তিগতভাবে চিনি-জানি একজন সৎ ও ভালো মানুষ। জীবনের হুমকি নিয়ে চরম চাপের মুখে সাংবাদিক এবং সংবাদ মাধ্যম।

    অনেকে বলছেন, অতীতের বিএনপি, জাতীয় পার্টি এমনকি শেখ হাসিনার সরকারের সময় সংবাদমাধ্য ও সাংবাদিকদের অবস্থা এমনটি ছিল না। বস্তুত এখন সংবাদমাধ্যমের এক অন্ধকার যুগ চলছে। নাবালক সমন্বয়কদের কেউ কেউ (হাসনাত আলম) সংবাদ অফিসে গিয়ে তালিকা ধরিয়ে দিয়ে বলছেন এদের চাকুরিচ্যুত করতে হবে। কোন কোন সাংবাদিক সরকারের পক্ষ হয়ে গিয়ে হুমকি ধমকি দিচ্ছেন। তার চেয়ে বড় কথা গণমাধ্যমে যেসব খবর আসছে, গণমাধ্য কি সেসব খবর ছাপাতে পারছে না। অনেকে বলছেন, গণমাধ্যমে তো কোন খবর আসছে না, আসলে প্রকাশ হচ্ছে না বা প্রকাশ করতে দেওয়া হচ্ছে না। সবশেষে যে ঘটনা ঘটলো ৩৩ বছরের পুরনো সংবাদ দৈনিক ভোরের কাগজ বন্ধ করেই দেওয়া হয়েছে। তাদের নোটিশের ভাষা ও ধরণ দেখে অনেকে মনে করছেন, কেউ হয়তো জবরদখল করতে যাচ্ছেন।

    মালিক পক্ষ চান না তাদের পত্রিকা বেদখল হোক, তাই কোন কোন ক্ষেত্রে নিজেরা নাকি বন্ধ রেখেছেন এমন মিথ্যা গুজবি কথাও শোনা যাচ্ছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ভোরের কাগজ কি আসলে হুমকিতে বন্ধ হয়েছে? অনেকে বলছেন, বাংলাদেশে অনেক পত্রিকা অনেক সাংবাদিক আছেন, তাদের মধ্যে প্রগতিশীল সাংবাদিক ও পত্রিকা বলে ভোরের কাগজকে সুতিকাগার হিসেবে দেখা হয়। শত দৈনতা সত্বে তারা পত্রিকা বন্ধ করেননি, অনেকে বেতন পেতেন না, কিন্তু কাজ করে স্বস্তি পেতেন। শ্যামল দত্ত ছিলেন তেমন পত্রিকাটির সম্পাদক। মিথ্যা খুনের মামলায় তিনি এখন জেলে আছেন।

    দখল প্রবণতায় ইতিমধ্যে ৩/৪ টি পত্রিকা অফিসের খোলস পরিবর্তন হয়েছে, সম্পাদকের স্থলে নুতন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে, চরিত্র বদল হয়েছে পত্রিকার। বেশিরভাগ পত্রিকার মালিক প্রতিক্রিয়াশীল, তাদের চাপে পড়েও অনেক সাংবাদিকরা সংকটে পড়ছেন। অনেকে সাংবাদিক আবার মালিক পক্ষের দাবার খেলায় যোগ দেন। তার চেয়ে ক্ষতির কারণ চিঠি দিয়ে, সশরীরে গিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে, ফ্যাসিবাদী তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে।

    প্রথম হুমকি এসেছে, যেসব সাংবাদিক পতিত সরকারের সাথে যুক্ত ছিলেন, তাদের হয়ে কাজ করেছেন, তাদের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে ব্যবস্থ নেওয়া হবে জানানো হয়। এবং সবাইকে জবাবদিহির আওতায় আনা হবে। এই অভিযোগ তোলার পর পরই সাংবাদিক শফিক রেহমান ও জামায়াতের আমির ড. শফিকুর রহমান বৈঠকে বসেন। তারপর থেকে প্রতিহিংসামূলক পদক্ষেপ শুরু হয়।

    সময় টিভি দৃঢ় অবস্থান না নিলে বন্ধ হয়ে যেত। ছাত্র সমন্বয়ক হাসান আব্দুল্লাহ ১০ জনের নাম ধরিয়ে দিয়ে বরখাস্তের হুমকি দেয়। সময় টিভি ১০ জনকে বরখাস্ত না করে ৫ জনকে বরখাস্ত করে অবস্থা সামাল দেয়। এভাবে টিভি ও সংবাদ মাধ্যমের উপর চাপ প্রয়োগ শুরু হয়। তারপর একসঙ্গে চলে সম্পাদক, বার্তা সম্পাদক এবং সাংবাদিক ছাটাই এবং সরকারের পছন্দের লোকদের বসানো। যুগান্তরের সম্পাককে সরিয়ে সেখানে আনা বসানো হয় আব্দুল হাই সরকারকে। সমকালের সম্পাদককে বাদ দিয়ে দেওয়া হয়। সেখানে এখনও কাউকে বসানো হয়নি। মালিক পক্ষ চান না তাদের পত্রিকা বন্ধ হোক, তাই অনেক ক্ষেত্রে কেউ কেউ বন্ধ রেখেছেন। সরিয়ে দেওয়া হয়েছে তৌফিক মারুফ, মঞ্জুরুল হককে, বসানো হয়েছে ড. আব্দুর রাজ্জাককে। এখন মালিক চালাচ্ছেন ভারপ্রাপ্ত হিসেবে। সরকার পক্ষের অনুমতি ব্যতিরেকে সংবাদ ছাপানো সাংবাদিক ও সংবাদমাধ্যম চরম হুমকির মধ্যে আছেন। অনেকে বলছেন, অতীতের সকল বিধিনিষেধ তুলনা করলে সংবাদমাধ্যমের জগতে এখন এক ’বেøক চ্যাপ্টার যুগ’ চলছে।

    লেখক: যুক্তরাষ্ট্র্র প্রবাসী রাজনৈতিক বিশ্লেষক।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleহবিগঞ্জে এসিল্যান্ডের ওপর হামলাচেষ্টা, ‘কথিত সমন্বয়ক’ গ্রেপ্তার
    Next Article বর্ষ সেরা ‘শয়তান’
    JoyBangla Editor

    Related Posts

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. মুজিব

    August 24, 2026

    গণপতি চক্রবর্তীর নির্মম হত্যাকাণ্ড: সংখ্যালঘুদের অস্তিত্বের ওপর অব্যাহত আঘাত ও রাজনৈতিক চক্রান্তের চরম বহির্প্রকাশ

    August 23, 2026

    তারেক রহমানের নির্দেশে ২১ শে আগস্ট গ্রেনেড হামলা ও জজ মিয়া নাটক

    August 22, 2026

    ২১শে আগস্ট গ্রেনেড হামলার ২২ বছর : দণ্ডিতরা মুক্ত

    August 22, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    ১৫ই আগস্ট : গণমাধ্যমের নীতিহীনতা এবং একজন মহান নেতার প্রতি অসম্মান​

    August 15, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    দেশে জঙ্গি ফিরলো আবারও মহাসমারোহে!

    By JoyBangla EditorAugust 25, 20260

    জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রিপোর্ট বলছে আল-কায়দা বাংলাদেশে জাল বিস্তার করছে। ঢাকার মেট্রো স্টেশনে বোমা মিলছে,…

    উইকিলিকসের গোপন নথি: রক্তাক্ত ২১ আগস্টের ‘অন্দরমহল’

    August 25, 2026

    বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বিএনপি-জামাত, চলছে দাম বাড়ার মহোৎসব, তদারকি শুধু কাগজে-কলমে, জিম্মি কেবল জনগণ

    August 25, 2026

    তারেকের রমরমা ফ্যামিলি কার্ড ব্যবসা, জরিপেই ব্যয় ২ হাজার কোটি

    August 25, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.