Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা মানিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন

    October 28, 2026

    পীরগঞ্জে হিন্দু পল্লীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তৌহিদী জনতার মুখোশধারী জামায়াত-শিবিরের জঙ্গি তাণ্ডব!

    October 28, 2026

    ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করছে এআই, নতুন বিতর্ক…

    October 28, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » গণহত্যাকারী সংগঠন ছাত্র শিবির উপস্থিত থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সভা বর্জন করেছে ছাত্র ইউনিয়ন
    Politics

    গণহত্যাকারী সংগঠন ছাত্র শিবির উপস্থিত থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সভা বর্জন করেছে ছাত্র ইউনিয়ন

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 17, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    জয় বাংলা প্রতিবেদন

    বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক মেরাজ খান আদর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন গণহত্যাকারী সংগঠন ছাত্র শিবির উপস্থিত থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আয়োজিত সভা বর্জন করেছে ছাত্র ইউনিয়ন।

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস- ২০২৫ আয়োজন উপলক্ষে ছাত্র সংগঠনগুলোর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতবিনিময় সভায় ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে গণহত্যায় জড়িত সংগঠন ইসলামী ছাত্রশিবিরকে আমন্ত্রণ জানানোয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতবিনিময় সভা বর্জন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

    সভায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা, সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সদস্য এনামুল হাসান অনয় উপস্থিত ছিলেন। সভায় ছাত্র শিবিরের উপস্থিতির বিষয় নিশ্চিত হলে ছাত্র ইউনিয়ন, ছাত্রদল, ছাত্রফ্রন্ট, ছাত্রমৈত্রীসহ অপরাপর ছাত্র সংগঠনগুলো প্রতিবাদ জানায়। এক পর্যায়ে ছাত্র ইউনিয়ন সহ সকল ছাত্র সংগঠন সভা বর্জন করে মিটিং স্থল ত্যাগ করে।

    ছাত্র ইউনিয়ন সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, “মহান মুক্তিযুদ্ধে গণহত্যাকারী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের সাথে ছাত্র ইউনিয়ন কোন আলোচনায় অংশগ্রহণ করতে পারে না। শুধু মুক্তিযুদ্ধে গণহত্যা নয়, ছাত্র শিবিরের সুদীর্ঘ সন্ত্রাসের ইতিহাস রয়েছে। ছাত্র ইউনিয়ন, ছাত্রদল, ছাত্রমৈত্রীসহ অনেক ছাত্র সংগঠনের কর্মীর রক্ত লেগে আছে এই ছাত্র শিবিরের হাতে। গণহত্যাকারী, সন্ত্রাসীর সাথে কোন আলোচনা নয়।”

    ছাত্র ইউনিয়ন, ঢাবি সংসদের সদস্য এনামুল হাসান অনয় বলেন, “ভাষা আন্দোলন করা ভুল হয়েছে এই বক্তব্য দেওয়া কুখ্যাত রাজাকার গোলাম আজমের রাজনৈতিক উত্তরাধিকার ছাত্র শিবিরকে কেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আয়োজনের সভায় আমন্ত্রণ জানানো হয়েছে তা আমাদের সামনে পরিষ্কার করতে হবে। গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় বির্নিমাণে প্রধান বাধা গণহত্যাকারী শক্তি। ছাত্র ইউনিয়ন কখনো মুক্তিযুদ্ধবিরোধী শক্তির সাথে আপোষ করবে না।”

    সভায় ছাত্র শিবিরের উপস্থিতিতে আপত্তি জানিয়ে সভা বর্জন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলসহ অপরাপর গণতান্ত্রিক ও প্রগতিশীল ছাত্রসংগঠন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleপায়ের তলায় মাটি নেই,ভারতকে করিডোর দিচ্ছেন ড. ইউনুস
    Next Article জামায়াত এখন ‘জনতা’ পরিচয়ে মাঠে সক্রিয়: দেশ অন্ধকারের দিকে যাচ্ছে
    JoyBangla Editor

    Related Posts

    দেশে ফেরার আগে দলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে রাষ্ট্রসংঘের বিশেষ র‍্যাপোর্টারদের কাছে চিঠি হাসিনার

    October 28, 2026

    আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে সিপিবি অফিসে হামলা

    October 27, 2026

    ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান

    October 24, 2026

    কারাগার যখন ধারণক্ষমতার দ্বিগুণ: বন্দিত্বের আড়ালে মানবিক ও রাজনৈতিক সংকট

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    ঋণের বোঝায় নিঃস্ব পরিবার: কৃষকের সুদ গুনতে হচ্ছে ২০–২৫ শতাংশ

    October 25, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা মানিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন

    By JoyBangla EditorOctober 28, 20260

    মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া বীর মুক্তিযোদ্ধা মানিক…

    পীরগঞ্জে হিন্দু পল্লীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তৌহিদী জনতার মুখোশধারী জামায়াত-শিবিরের জঙ্গি তাণ্ডব!

    October 28, 2026

    ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করছে এআই, নতুন বিতর্ক…

    October 28, 2026

    জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চাকরি করে ঢাকায় ৫৩ ফ্ল্যাটসহ ৪০০ কোটি টাকার বেশি সম্পদ

    October 28, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.