Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা

    July 26, 2026

    পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা?

    July 26, 2026

    রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি

    July 26, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » কারাগারের হাজতি আওয়ামী লীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ
    Bangladesh

    কারাগারের হাজতি আওয়ামী লীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 18, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    কারা হেফাজতে আওয়ামী লীগ নেতাদের মৃত্যুর বহু ঘটনা গত কয়েক মাসে ঘটেছে। এবার নওগাঁ কারাগারে আওয়ামী লীগের এক নেতাকে নির্মম নির্যাতনের পর মৃত্যুমুখে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে।

    ১৭ই ফেব্রুয়ারি, সোমবার নওগাঁ কারাগার থেকে মুমূর্ষ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে সিদ্দিক হোসেন মোল্লা (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পর রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    সিদ্দিক হোসেন নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত মজিবর রহমান মোল্লার ছেলে। তিনি পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

    স্বজনদের অভিযোগ, কারাগারে সিদ্দিক হোসেনের ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে ৪ঠা ফেব্রুয়ারি আটকের পর থেকে। ১৩ই ফেব্রুয়ারি তাকে জেলে পাঠানোর আগে এবং জেলেও তাকে নির্যাতন করা হয়েছে বলে দাবি করেন তারা।

    কারা সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সিদ্দিক হোসেনকে অসুস্থ অবস্থায় নওগাঁ কারাগার থেকে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

    নওগাঁর জেল সুপার নজরুল ইসলামের দাবি, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হাজতি সিদ্দিক মোল্লা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

    মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, “গত ৪ঠা ফেব্রুয়ারি গোপালপুর বাজারে অভিযান চালিয়ে সিদ্দিক মোল্লা ও কারিয়াপ্পা চৌধুরীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাদেরকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে ১৩ই ফেব্রুয়ারি দুজনকে আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়।”

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleআওয়ামী লীগ নেতা ভরতকে হাত বেঁধে রেললাইনে ফেলে খণ্ডবিখণ্ড
    Next Article যুক্তরাষ্ট্র-রাশিয়া শীর্ষ বৈঠক: ইউক্রেনযুদ্ধের সমাপ্তি ও সম্পর্ক পুনঃস্থাপনের প্রত্যাশা
    JoyBangla Editor

    Related Posts

    সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

    July 26, 2026

    চুলা জ্বলছে না, সিএনজির লাইনে অপেক্ষা ঘণ্টার পর ঘণ্টা, বিএনপি-জামাতের ২০২৬ আর ২০০১ এর কি একই স্ক্রিপ্ট?

    July 25, 2026

    দুই বছরেও ৩৪৬ খুনি-ধর্ষক ফেরার, লুট হওয়া ১১৪৩ রাউন্ড গুলিও খোঁজ পাওয়া যায়নি, কার স্বার্থে?

    July 24, 2026

    গোপালগঞ্জে নারী আইনজীবীকে ঢিল ছুড়ে আঘাত করা সেই বিচারক প্রত্যাহার

    July 24, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    সাইফুজ্জামান চৌধুরীর কোট টাই ঘড়ি নিয়ে হৈ চৈ!

    July 21, 2026

    যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বার্নহামের মন্ত্রিসভায় বড় রদবদল

    July 21, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Economics

    ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা

    By JoyBangla EditorJuly 26, 20260

    বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে উদ্বেগজনক চিত্র সামনে…

    পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা?

    July 26, 2026

    রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি

    July 26, 2026

    সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো

    July 26, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    সাইফুজ্জামান চৌধুরীর কোট টাই ঘড়ি নিয়ে হৈ চৈ!

    July 21, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.