Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বিএনপির কৃষক নির্যাতন: সারের দাবি তোলায় কুড়িগ্রামে মামলায় ঘরছাড়া ৫ গ্রামের মানুষ!

    September 25, 2026

    পদবি বাদ দিলেন সৃজনী, ধর্মের ঘরে লিখলেন ‘Humanism’

    September 25, 2026

    সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলিংয়ের শিকার হওয়া সেই শিক্ষিকাই— জেলার শ্রেষ্ঠ শিক্ষক

    September 25, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » অর্থনীতিবিদ আবুল বারাকাত গ্রেপ্তার: অর্থনীতিবিদরা এবার গ্রেফতারের তালিকায়
    Bangladesh

    অর্থনীতিবিদ আবুল বারাকাত গ্রেপ্তার: অর্থনীতিবিদরা এবার গ্রেফতারের তালিকায়

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 11, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ঢাকা, ১১ জুলাই ২০২৫: খ্যাতনামা অর্থনীতিবিদ এবং জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

    দুদকের মামলায় অভিযোগ করা হয়েছে, আবুল বারাকাত জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকাকালীন এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকার ঋণ জালিয়াতি ও আত্মসাতের সঙ্গে জড়িত ছিলেন। এই মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ মোট ২৩ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে মিথ্যা রেকর্ড তৈরি করে এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন।

    ড. আবুল বারাকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৯ সাল থেকে জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালে আসামিরা মেসার্স সুপ্রভ স্পিনিং লিমিটেডের নামে জমির অতিমূল্যায়ন করে এবং বাংলাদেশ ব্যাংকের নীতিমালা লঙ্ঘন করে ঋণ অনুমোদন ও বিতরণ করেন, যা পরবর্তীতে আত্মসাৎ করা হয়।

    ডিবি কর্মকর্তা জানান, আবুল বারাকাতকে গ্রেপ্তারের পর তাকে দুদকের কার্যালয়ে হস্তান্তর করা হবে। এই মামলায় জড়িত অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানা গেছে। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, এই মামলায় জনতা ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

    এ ঘটনায় অর্থনীতি ও ব্যাংকিং খাতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। আবুল বারাকাতের গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশের ব্যাংকিং খাতে দুর্নীতির বিরুদ্ধে দুদকের কঠোর পদক্ষেপের অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে এই মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

    এ বিষয়ে আরও তথ্য পাওয়ার জন্য দুদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। গ্রেপ্তারের পর আবুল বারাকাত বা তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমতামত || হালাল শুয়োরদের রাজনৈতিক আধিপত্য
    Next Article নির্যাতনের মাধ্যমে রাজসাক্ষী বানানোর নাটক: আওয়ামী লীগের গভীর উদ্বেগ ও প্রতিবাদ
    JoyBangla Editor

    Related Posts

    বিএনপির কৃষক নির্যাতন: সারের দাবি তোলায় কুড়িগ্রামে মামলায় ঘরছাড়া ৫ গ্রামের মানুষ!

    September 25, 2026

    গরুর গোশত দিয়ে খিচুড়ি খেতে চেয়েছিল ছোট্ট এই মেয়েটি

    September 25, 2026

    বীরউত্তম রফিকুল ইসলাম,আমাদের সূর্য সন্তান

    September 25, 2026

    বাংলাদেশে সামরিক শাসনের ছায়া?: দিনপত্র-র প্রতিবেদন

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বিএনপির কৃষক নির্যাতন: সারের দাবি তোলায় কুড়িগ্রামে মামলায় ঘরছাড়া ৫ গ্রামের মানুষ!

    September 25, 2026

    ছাত্রলীগ কর্মীর ওপর ছাত্রদল সন্ত্রাসীদের মব হামলা, ঢাল হয়ে রুখে দাঁড়ালেন সাধারণ মানুষ

    September 25, 2026

    বাংলাদেশে সামরিক শাসনের ছায়া?: দিনপত্র-র প্রতিবেদন

    September 24, 2026

    দেশের বাইরে যে বাংলাদেশ, তার কণ্ঠস্বর

    September 24, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    বিএনপির কৃষক নির্যাতন: সারের দাবি তোলায় কুড়িগ্রামে মামলায় ঘরছাড়া ৫ গ্রামের মানুষ!

    By JoyBangla EditorSeptember 25, 20260

    সারের ন্যায্য দাবি তোলার অপরাধে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অন্নদাতাদের ওপর চলছে বিএনপির মদদপুষ্ট নির্মম দমনপীড়ন। গত…

    পদবি বাদ দিলেন সৃজনী, ধর্মের ঘরে লিখলেন ‘Humanism’

    September 25, 2026

    সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলিংয়ের শিকার হওয়া সেই শিক্ষিকাই— জেলার শ্রেষ্ঠ শিক্ষক

    September 25, 2026

    অস্ট্রেলিয়ার সরকারি স্বাস্থ্য পোর্টালে ঢুকে পড়ল এআই এজেন্ট, জোর তদন্ত শুরু

    September 25, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বিএনপির কৃষক নির্যাতন: সারের দাবি তোলায় কুড়িগ্রামে মামলায় ঘরছাড়া ৫ গ্রামের মানুষ!

    September 25, 2026

    ছাত্রলীগ কর্মীর ওপর ছাত্রদল সন্ত্রাসীদের মব হামলা, ঢাল হয়ে রুখে দাঁড়ালেন সাধারণ মানুষ

    September 25, 2026

    বাংলাদেশে সামরিক শাসনের ছায়া?: দিনপত্র-র প্রতিবেদন

    September 24, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.