Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সন্ত্রাসী সংস্কৃতি পুনরাবৃত্তির দুরভিসন্ধি করছে ছাত্র শিবির: ছাত্র ইউনিয়ন
    Politics

    সন্ত্রাসী সংস্কৃতি পুনরাবৃত্তির দুরভিসন্ধি করছে ছাত্র শিবির: ছাত্র ইউনিয়ন

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 20, 2025Updated:February 20, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    ছাত্র ইউনিয়নের ৪২তম সম্মেলন শুরু ১৬ মে
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা শাখার পক্ষ থেকে এক বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, সশস্ত্র হামলার মাধ্যমে ক্যাম্পসে আশি-নব্বই দশকের সন্ত্রাসী সংস্কৃতির পুনরাবৃত্তির দুরভিসন্ধি করছে ছাত্র শিবির।

    বিবৃতিতে অভিযোগ করা হয়, ১৯ ফেব্রুয়ারি মধ্যরাতে এমসি কলেজ শিক্ষার্থী তালামীযে ইসলামীয়ার কর্মী মিজানুর রহমান রিয়াদের উপর বর্বর হামলা করে ইসলামী ছাত্র শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা।  সন্ত্রাসী হামলায় গুরুতর আহত  রিয়াদ তাদেরকে শিবিরের কর্মী হিসেবে চিহ্নিত করেছেন। কুয়েটে সন্ত্রাসী হামলা ও ছাত্র রাজনীতিতে গুপ্ত সংগঠন শিবিরের ইন্ধন নিয়ে কথা বলায় মধ্যরাতে রিয়াদের রুমে হামলা করে শিবিরের ক্যাডাররা। এসময় ছাত্র শিবিরের নাজমুল, সাদমান, ইসমাইলসহ ৮-১০ জন রিয়াদের উপর নৃশংস হামলা করে। দেশীয় অস্ত্র দিয়ে রিয়াদকে রক্তাক্ত করে তারা পালিয়ে যায় বলে আহত শিক্ষার্থী জানান।

    কেবল মত প্রকাশের কারণে শিক্ষার্থী উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলা সংসদের সভাপতি মনীষা ওয়াহিদ ও সাধারণ সম্পাদক মাশরুখ জলিল এক যৌথ বিবৃতিতে বলেন ” ক্যাম্পাসগুলোতে শিবিরের সহিংসতার ইতিহাস নতুন কিছু নয়।  বরং সন্ত্রাসী সংগঠন ছাত্র শিবির বরাবরই বিরোধী মত দমনে তৎপর ছিল। ক্যাম্পাসগুলোতে শিবিরের সহিংসতা ছিলো একসময়ের নিত্যনৈমিত্তিক ঘটনা। অতীতেও এই সংগঠনটি কেবল স্বাধীন বাংলাদেশের বিরোধিতাই নয় বরং  ৭১ এর মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে গণহত্যার ঘনিষ্ঠ সহচর হিসেবে কাজ করেছে।  ২৪’এর গণঅভ্যুত্থানের পর শুন্য জায়গা দখল করেছে সন্ত্রাসী শিবির। সারাদেশেই ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণের আলাপ তুলে ক্যাম্পাসগুলোতে গুপ্তভাবে নিজেদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে শিবির। “

    বিবৃতিতে নেতৃবৃন্দ মিজানুর রহমান রিয়াদের উপর হওয়া হামলার বিচার নিশ্চিতকরণসহ শিবিরের সন্ত্রাসীদের আইনানুগ বিচার দাবী করেন। পাশাপাশি তদন্ত চলাকালীন সময়ে ভুক্তভোগী শিক্ষার্থীর নিরাপত্তাসহ শিক্ষাঙ্গনের নিরাপত্তার স্বার্থে এমসি কলেজ কর্তৃপক্ষকে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহবান জানাই।

    তালামীযে ইসলামিয়া কর্মীর উপর শিবিরের এই হামলা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বিরোধী। স্বাধীনতার বিরোধী শক্তি এবং ছাত্রদের মাঝে লুকিয়ে থাকা শিবির ক্যাডারদের বিরুদ্ধে ছাত্র-জনতাকে সম্মিলিত প্রতিরোধ গড়ে সুষ্ঠু রাজনীতির ধারাকে বেগবান করার আহ্বান জানায়  ছাত্র ইউনিয়ন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleএমসি কলেজে হামলায় শিক্ষার্থী আহত, শিবিরের বিরুদ্ধে অভিযোগ
    Next Article ইউএনও যখন ‘পুতুল’, প্রশংসায় ভাসছেন
    JoyBangla Editor

    Related Posts

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

     ‘জয় বাংলা’কে দাবিয়ে রাখা যাবে না’: আদালত চত্বরে জামিন পেয়েই গর্জে উঠলেন আইভী

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    By JoyBangla EditorOctober 14, 20260

    🖋️ সুষুপ্ত পাঠক “ঢাকার নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, সেখানেই বিশ্ববিদ্যালয় তৈরি…

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.