Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের উচ্ছেদ করতে চায় উগ্রবাদীরা; ঢাকায় মাইকিং, নির্বিকার অথর্ব বিএনপি সরকার

    August 28, 2026

    আমাদের খাবার দাবার- ০৯

    August 28, 2026

    “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই

    August 28, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » পূষ্পার্ঘ অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করল হৃদয়ে ৭১
    United Kingdom - যুক্তরাজ্য

    পূষ্পার্ঘ অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করল হৃদয়ে ৭১

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 22, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত অমর একুশে স্মরণে শহীদদের পূণ্য স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় হৃদয়ে ৭১। ২১ ফেব্রুয়ারি সকালে প্রবাসী শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, পেশাজীবী, মুক্তিযোদ্ধাদের সম্মিলিত মঞ্চ হৃদয়ে ৭১ পূর্ব লন্ডনের শহীদ আলতাব আলী পার্কের শহীদ মিনারে পূষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে শহীদদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানায়। মায়ের ভাষাকে আক্রমন ও অবজ্ঞার বিরুদ্ধে তৎকালীন পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল সমগ্র বাঙ্গালী জাতি। সেই আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৫২ সালের এই দিনে বরকত, সালাম, রফিক, শফিক, জব্বার সহ অনেক নাম না জানা শহীদ সরকারের বুলেটের আঘাতে  বুকের তাজা রক্ত ঢেলে দেন; রক্ষা পায় মাতৃভাষা, প্রতিষ্ঠিত হয় আমাদের অধিকার। বাঙ্গালীদের ভাষার এ আন্দোলন আজ রাষ্ট্র সীমা অতিক্রম করে আন্তর্জাতিক অঙ্গনকে আলোকিত করছে।

    পূষ্পার্ঘ অর্পনে উপস্থিত ছিলেন হৃদয়ে ৭১-এর প্রধান সংগঠক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান,  কাউন্সিলার ইকবাল হোসেন (ভিপি ইকবাল), আলীমুজ্জামান, জুয়েল রাজ, একেএম চুন্নু, সুজিত চৌধূরী, মেহের নিগার চৌধুরী, সমিরুন চৌধুরী, বাতিরুল হক সর্দার, লিপি ফেরদৌসি, নজরুল ইসলাম ওকিব,  অলোক সাহা, জিনিয়া প্রমুখ। একুশের কালজয়ী গান “আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি .. ” গাইতে গাইতে অত্যন্ত ভাব গম্ভীর মর্যাদায় তারা শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন। তখন শহীদ মিনারে উপস্থিত অন্যান্যরাও তাদের সাথে কন্ঠ মিলান। এ সময় সমগ্র শহীদ মিনার এলাকায় এক অপরূপ আবহ সৃষ্টি হয়।

    পূষ্পার্ঘ অর্পন ও শ্রদ্ধা নিবেদনের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় দেওয়ান গৌস সুলতান বলেন: আমরা বাঙ্গালীরা একমাত্র জাতি যারা বুকের রক্ত দিয়ে নিজেদের ভাষাকে রক্ষা করেছি, নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছি। এই অর্জনই পরবর্তী সময়ে সাংস্কৃতিক আন্দোলন, স্বাধীকার আন্দোলন, স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠনে আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলীমুজ্জামান বলেন ২১ এবং ৭১ আমাদের সবার, রাজনীতি হউক যার যার। ২১ এবং ৭১ এর চেতনাকে ধারণ করে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি হউক আরো সুন্দর আরো স্বচ্ছল। জিনিয়া বলেন আমাদের সংস্কৃতি, সাহিত্য, সভ‍্যতার প্রথম সূচনা ভাষার চর্চায় বিশ্বায়নে আন্তর্জাতিক অঙ্গনে বাংলা ভাষা এক অনন্য স্থানে অধিষ্ঠিত। প্রবাসী প্রজন্মকে জাগ্রত রাখতে আমাদের ঐকান্তিক প্রচেষ্টা বহমান রইবে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleঅতীতে মার্কিন বরাদ্দকৃত অর্থ গেছে দুজনকর্মী বিশিষ্ট অখ্যাত একটি প্রতিষ্ঠানে: ট্রাম্প
    Next Article বুলবুল হাসানের ‘অন্তহীন বিতর্কযাত্রা’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
    JoyBangla Editor

    Related Posts

    বঙ্গবন্ধু ভাস্কর্যে ফুলের  তোড়া অর্পণ করে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন

    August 16, 2026

    জাতীয়  শোক দিবসে যুক্তরাজ্য আওয়ামীলীগের বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

    August 16, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    গল্প গানে আড্ডায় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের বার্ষিক বনভোজন

    August 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের উচ্ছেদ করতে চায় উগ্রবাদীরা; ঢাকায় মাইকিং, নির্বিকার অথর্ব বিএনপি সরকার

    August 28, 2026

    “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই

    August 28, 2026

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    হুমকিতে ছোট হচ্ছে সংস্কৃতি অঙ্গন

    August 27, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের উচ্ছেদ করতে চায় উগ্রবাদীরা; ঢাকায় মাইকিং, নির্বিকার অথর্ব বিএনপি সরকার

    By JoyBangla EditorAugust 28, 20260

    জুলাই ষড়যন্ত্র শুধু একটি সরকার পতনের ষড়যন্ত্র নয়, এটি বাংলাদেশের মত সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে জাতিগত…

    আমাদের খাবার দাবার- ০৯

    August 28, 2026

    “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই

    August 28, 2026

    রংপুরে চার খুনের রহস্যে নতুন মোড়: রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা

    August 28, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের উচ্ছেদ করতে চায় উগ্রবাদীরা; ঢাকায় মাইকিং, নির্বিকার অথর্ব বিএনপি সরকার

    August 28, 2026

    “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই

    August 28, 2026

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.