Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ৪০০ বছরের পারিবারিক প্রাসাদ বিক্রি করে দিচ্ছেন ৭৫ বছরের নারী— সব টাকা যাবে গাজার শিশুদের জন্য!

    November 11, 2026

     “দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট” সফল করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা আওয়ামী লীগের

    November 11, 2026

    ঘুমন্ত চালকের শেষ নিঃশ্বাস, গোপালগঞ্জে ককটেল, আশুলিয়ায় টিয়ারগ্যাস: অস্থির নভেম্বরে বাংলাদেশ

    November 11, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » কিউইদের হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়াকে পেল ভারত
    Sports

    কিউইদের হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়াকে পেল ভারত

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 2, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় পেয়েছে ভারত। সোমবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৪৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে রোহিত শর্মার দল।
    অবশ্য জয়ের পাল্লা ভারি ছিল নিউজিল্যান্ডের পক্ষে। কিন্তু কেন উইলিয়ামসন ফিরতেই অলআউট হয়েছে ব্ল্যাক ক্যাপসরা।
    গ্রুপ ‘এ’ থেকে ভারত তিন ম্যাচেই জেতায় প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে তারা। ৪ মার্চ দুবাইতে হবে ম্যাচটি। পরদিন লাহোরে অন্য সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে।
    এর আগে ভারত ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনাল হেরেছে। ওই বছরের জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও হারে ভারত।
    টস হেরে ব্যাট করতে নেমে ভারত এদিন ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান তোলে। শুরুতে ৩০ রানে ৩ উইকেট হারানো দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয় শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেল জুটি।
    তারা ৯৮ রান যোগ করেন। আইয়ার খেলেন ৯৮ বলে ৭৯ রানের ইনিংস। তিনি চারটি চার ও দুটি ছক্কা মারেন।অক্ষর খেলেন ৬১ বলে ৪২ রানের ইনিংস। তার ব্যাট থেকে আসে তিনটি চার ও একটি ছক্কা। এছাড়া কেএল রাহুল ২৩ ও হার্ডিক পান্ডিয়া ৪৫ বলে ৪৫ রানের ইনিংস খেলেন।
    জবাবে ৩ উইকেট হারিয়ে ৯৩ রান তোলে নিউজিল্যান্ড। রাচিন রবীন্দ্র (৬), উইল ইয়ং (২২) ও ড্যারেল মিশেল (১৭( ব্যর্থ হয়ে ফিরে যান।
    তবে তিনে নামা কেন উইলিয়ামসন এক প্রান্ত আগলে ছিলেন। টম ল্যাথাম (১৪), গ্লেন ফিলিপসরা (১২) এক প্রান্ত দিয়ে সেট হয়ে ফিরে গেলেও উইলিয়ামসন দলকে জয়ের আশা দিচ্ছিলেন।    
    ওই উইলিয়ামসন ১২০ বলে ৮১ রান করে ফিরে যান। সাতটি চার মারেন তিনি। পরে অধিনায়ক মিশেল স্যান্টনার ৩১ বলে ২৮ রান করলেও দলকে জয়ের পথে রাখতে পারেননি।
    কিউইদের ধসিয়ে দিয়েছেন ভারতীয় লেগ স্পিনার বরুণ চক্রবর্তী। তিনি ১০ ওভারে ৪২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। অন্য লেগ স্পিনার কুলদীপ যাদব নেন ২ উইকেট। অক্ষর প্যাটেল, হার্ডিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা নেন ১ উইকেট। নিউজিল্যান্ডের হয়ে পেসার ম্যাট হেনরি ৮ ওভারে ৪২ রান দিয়ে নেন ৫ উইকেট।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleফুটবলে নতুন নিয়ম, গোলরক্ষক সময়ক্ষেপন করলেই কর্ণার
    Next Article বাংলাদেশের পরিস্থিতি উত্তরণে ড. ইউনূসকে বহু পথ পাড়ি দিতে হবে: অমর্ত্য সেন
    JoyBangla Editor

    Related Posts

     ‘মেসির বিদায় যেন ফুটবল-যুগের আবেগঘন সমাপ্তি’

    October 8, 2026

    এশিয়ান গেমসে হকিতে জয় পেলো বাংলাদেশ

    September 24, 2026

    লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৬: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড

    September 20, 2026

    হকিতে মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম হলো বাংলাদেশের মেয়েরা

    September 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    যুক্তরাজ্যে সম্পূর্ণ বিনা খরচে মাস্টার্সের সুযোগ,  বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন

    November 11, 2026

    পরিমণিকে নিয়ে যারা উল্টাপাল্টা কথা শোনাচ্ছেন, তাদের কাছে প্রশ্ন—

    November 10, 2026

    আমার বাবা কর্নেল তাহের

    November 10, 2026

    নিজেদের বার্ষিকীতে কেক নয়, রোগীদের জন্য ১০টি হুইলচেয়ার উপহার দিলেন ঢামেকের নার্সরা!

    November 10, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    ৪০০ বছরের পারিবারিক প্রাসাদ বিক্রি করে দিচ্ছেন ৭৫ বছরের নারী— সব টাকা যাবে গাজার শিশুদের জন্য!

    By JoyBangla EditorNovember 11, 20260

    একটা বাড়ি শুধু ইট-পাথর নয়। ৪০০ বছরের স্মৃতি, বংশের ইতিহাস, শৈশবের গন্ধ লেগে থাকে তার…

     “দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট” সফল করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা আওয়ামী লীগের

    November 11, 2026

    ঘুমন্ত চালকের শেষ নিঃশ্বাস, গোপালগঞ্জে ককটেল, আশুলিয়ায় টিয়ারগ্যাস: অস্থির নভেম্বরে বাংলাদেশ

    November 11, 2026

    দেশের কৃষকদের সার না-দিয়ে মিয়ানমারে পাচার করছে বিএনপি!

    November 11, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    যুক্তরাজ্যে সম্পূর্ণ বিনা খরচে মাস্টার্সের সুযোগ,  বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন

    November 11, 2026

    পরিমণিকে নিয়ে যারা উল্টাপাল্টা কথা শোনাচ্ছেন, তাদের কাছে প্রশ্ন—

    November 10, 2026

    আমার বাবা কর্নেল তাহের

    November 10, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.