Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদ: ১ বছরে বাংলাদেশ হারাল ১.৫ বিলিয়ন ডলারের বাজার

    August 27, 2026

    হুমকিতে ছোট হচ্ছে সংস্কৃতি অঙ্গন

    August 27, 2026

    মানুষের বিশ্বাসের ধারণাই বদলে দেবে এআই: নোয়া হারারি

    August 27, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সায়মা ওয়াজেদ পুতুল মানসিক স্বাস্থ্য পুরস্কারে ভূষিত: শুভেচ্ছা ও অভিনন্দন
    Bangladesh

    সায়মা ওয়াজেদ পুতুল মানসিক স্বাস্থ্য পুরস্কারে ভূষিত: শুভেচ্ছা ও অভিনন্দন

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 3, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কন্যা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ডাঃ সায়মা ওয়াজেদ পুতুল থাইল্যান্ডে অনুষ্ঠিত ২৪তম বার্ষিক আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য সম্মেলনে ২০২৫ সালের জন্য তাঁর অপরিসীম অবদান ও রূপান্তরমূলক নেতৃত্বের স্বীকৃতি এবং বৈশ্বিক মানসিক স্বাস্থ্য ব্যবস্থার ভবিষ্যৎ গঠনে গভীর প্রভাবের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে মানসিক স্বাস্থ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

    থাইল্যান্ডের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন মানসিক স্বাস্থ্য বিভাগ আয়োজিত বার্ষিক সম্মেলনের উদ্বোধনী দিনে পুরস্কারটি প্রদান করা হয়। ব্যাংককে আয়োজিত সম্মেলনটিতে সহ-আয়োজক হিসেবে ছিল ‘Jittavejsart Songkrao Foundation’ ও ‘Somdet Chaopraya Institute of psychiatry at ICONSIAM, Bangkok’।

    সায়মা ওয়াজেদ পুতুল মানসিক স্বাস্থ্য ও অটিজম বিষয়ক বহুল প্রশংসিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত নেত্রী, যিনি এই খাতে নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নীতি-প্রণয়ন ও বৈশ্বিক কার্যক্রমকে এগিয়ে নিয়ে গেছেন। তাঁর দূরদর্শী কাজ মানবাধিকার, সামগ্রিক পরিচর্যা এবং সংস্কৃতিভিত্তিক প্রেক্ষাপটের গভীর উপলব্ধির ওপর ভিত্তি করে নির্মিত।

    তিনি যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি, ২০০২ সালে ক্লিনিক্যাল সাইকোলজির ওপর মাস্টার্স ডিগ্রি এবং ২০০৪ সালে স্কুল সাইকোলজির ওপর বিশেষজ্ঞ ডিগ্রি লাভ করেন। ব্যারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় বাংলাদেশের নারীদের উন্নয়নের ওপর তাঁর গবেষণাকর্ম ফ্লোরিডার একাডেমি অব সায়েন্স কর্তৃক শ্রেষ্ঠ সায়েন্টিফিক উপস্থাপনা হিসেবে স্বীকৃত হয়।

    সায়মা ওয়াজেদ পুতুল ২০০৮ সাল থেকে শিশুদের অটিজম এবং স্নায়বিক জটিলতাসংক্রান্ত বিষয়ের ওপর কাজ শুরু করেন। তিনি ২০১৩ সালে মানসিক স্বাস্থ্য নিয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ পরামর্শক প্যানেলে অন্তর্ভুক্ত হন। বিশ্বস্বাস্থ্য সংস্থা ২০১৪ সালে পুতুলকে ‘Who Excellence Award’ এ ভূষিত করে। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘অটিজম স্পিকস’ -এর পরামর্শক হিসেবেও কাজ করেন।

    সায়মা ওয়াজেদ পুতুলের উদ্যোগে ২০১১ সালে ঢাকায় প্রথমবারের মতো অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। গঠিত হয় ‘South Asian Autism Network (SAAN)’। তাঁর চেষ্টাতেই বাংলাদেশে ‘নিউরোডেভলপমেন্ট ডিজঅ্যাবিলিটি ট্রাস্ট অ্যাক্ট ২০১৩’ পাস করা হয়। বিশ্ব মানসিক স্বাস্থ্য নিয়ে সৃষ্টিশীল নারী নেতৃত্বের ১০০ জনের তালিকায়ও স্থান করে নিয়েছেন তিনি।

    বাংলাদেশে অটিজম বিষয়ক বিভিন্ন নীতি-নির্ধারণে দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন সায়মা ওয়াজেদ। ২০১৬ সালে তিনি প্রতিবন্ধীদের ডিজিটাল ক্ষমতায়নের জন্য ইউনেস্কোর আন্তর্জাতিক জুরি বোর্ডেও সভাপতি পদে নির্বাচিত হন।

    তার ঐকান্তিক চেষ্টায় বাংলাদেশে অটিজম সংক্রান্ত কার্যক্রম এগিয়েছে অভাবনীয়ভাবে। ১৪টি মন্ত্রণালয় নিয়ে গঠিত হয়েছে জাতীয় টাস্কফোর্স। ৮টি মন্ত্রণালয় বা বিভাগের সমন্বয়ে গঠিত হয়েছে জাতীয় স্টিয়ারিং কমিটি। অটিজম নিয়ে আরও ব্যাপক আকারে কাজ করতে প্রতিষ্ঠা করেছেন ‘সূচনা ফাউন্ডেশন’ নামে একটি সেবামূলক প্রতিষ্ঠান।

    সায়মা ওয়াজেদ পুতুলের পরিকল্পনায় দেশে অটিজম সংক্রান্ত বেশকিছু চিকিৎসা সহায়তাকেন্দ্র স্থাপিত হয়েছে। যেমন- ইনস্টিটিউট ফর পেডিয়াট্রিক নিউরো-ডিজঅর্ডার অ্যান্ড অটিজম (IPNA), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়; চাইল্ড গাইডেন্স ক্লিনিক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট; ঢাকা শিশু হাসপাতাল; শিশু বিকাশ কেন্দ্র, সম্মিলিত সামরিক হাসপাতাল; প্রয়াস বিশেষায়িত স্কুল, ঢাকা ক্যান্টনমেন্ট; মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশুরোগ বা মনোরোগবিদ্যা বিভাগ; নিকটস্থ জেলা সদর হাসপাতাল বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স; সরকার অনুমোদিত বিভিন্ন বেসরকারি সংস্থা ও বিশেষায়িত স্কুল; প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের এই অর্জন বাংলাদেশকে গর্বিত করেছে। দেশের ছাত্রসমাজের পক্ষ থেকে তাঁকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।  জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleঐক্যবদ্ধ আওয়ামী লীগ বুলেটের চেয়েও শক্তিশালী
    Next Article পিআর পদ্ধতির পক্ষে-বিপক্ষে কারা
    JoyBangla Editor

    Related Posts

    হুমকিতে ছোট হচ্ছে সংস্কৃতি অঙ্গন

    August 27, 2026

    মানুষের বিশ্বাসের ধারণাই বদলে দেবে এআই: নোয়া হারারি

    August 27, 2026

    ১৯৮৭ সালে ব্রাহ্মণবাড়িয়ার নিদারাবাদ হত্যাকাণ্ড এবং রংপুরের গনপতি পরিবার হত্যাকাণ্ডের মিল অমিল

    August 27, 2026

    বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নিন্দা

    August 26, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    হুমকিতে ছোট হচ্ছে সংস্কৃতি অঙ্গন

    August 27, 2026

    মানুষের বিশ্বাসের ধারণাই বদলে দেবে এআই: নোয়া হারারি

    August 27, 2026

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Uncategorized

    মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদ: ১ বছরে বাংলাদেশ হারাল ১.৫ বিলিয়ন ডলারের বাজার

    By JoyBangla EditorAugust 27, 20260

    মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদ ও ট্রাম্পের আরোপিত ট্যারিফের জেরে গেল এক বছরে ইউরোপ ও আমেরিকার…

    হুমকিতে ছোট হচ্ছে সংস্কৃতি অঙ্গন

    August 27, 2026

    মানুষের বিশ্বাসের ধারণাই বদলে দেবে এআই: নোয়া হারারি

    August 27, 2026

    ২৪ হাজার ফুট উঁচুতে ঘটে হিমবাহ ধস, আজকালের মধ্যেই ‘দ্বিতীয়–তৃতীয় ঢেউ’য়ের আশঙ্কা

    August 27, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    হুমকিতে ছোট হচ্ছে সংস্কৃতি অঙ্গন

    August 27, 2026

    মানুষের বিশ্বাসের ধারণাই বদলে দেবে এআই: নোয়া হারারি

    August 27, 2026

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.