Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    সাম্যবাদের কলম সৈনিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজ

    May 20, 2026

    পৃথিবীর সবচেয়ে গরীব রাষ্ট্রপ্রধানের গল্প

    May 20, 2026

    মানুষকে সংজ্ঞায়িত করলে  কী দাড়াঁয়!

    May 20, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বাংলাদেশের পরিস্থিতি উত্তরণে ড. ইউনূসকে বহু পথ পাড়ি দিতে হবে: অমর্ত্য সেন
    Bangladesh

    বাংলাদেশের পরিস্থিতি উত্তরণে ড. ইউনূসকে বহু পথ পাড়ি দিতে হবে: অমর্ত্য সেন

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 2, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি আমাকে ব্যথিত করেছে। দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে এই পরিস্থিতি উত্তরণে বহু পথ পাড়ি দিতে হবে।
    সম্প্রতি শান্তিনিকেতনে তার পৈতৃক বাড়িতে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
    রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সতর্ক করে অমর্ত্য সেন বলেন, ‘এই ধরনের পদক্ষেপ একই ভুলের পুনরাবৃত্তি করবে। যে কারণে আওয়ামী লীগ সরকারকে অন্য রাজনৈতিক দলগুলো দোষারোপ করেছিল।’ বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের সম্পর্কে তার মূল্যায়ন জানতে চাইলে তিনি বলেন, ‘ড. ইউনূস আমার পুরোনো বন্ধু। আমি জানি, তিনি অত্যন্ত যোগ্য এবং বিভিন্ন দিক থেকে একজন অসাধারণ মানুষ। তিনি বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা এবং গণতান্ত্রিক প্রতিশ্রুতি বিষয়ে শক্তিশালী বিবৃতি দিয়েছেন।’
    তিনি বলেন, ‘আপনি যদি হঠাৎ করে কোনো দেশের প্রধান হয়ে যান তাহলে আপনাকেও ড. ইউনূসের মতো কার্যকর পদ্ধতি গ্রহণ করতে হবে। আপনাকে অবশ্যই বিভিন্ন দল বিবেচনা করতে হবে। কারণ, সেখানে ইসলামিক দল রয়েছে, হিন্দু দলও রয়েছে। ড. ইউনূসের সক্ষমতার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে।’
    তিনি আরও বলেন, বাংলাদেশ মূলত জামায়াতের মতো সাম্প্রদায়িক শক্তি দ্বারা বেষ্টিত। তাদের উচিত ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারাবদ্ধ হওয়া।
    নোবেলজয়ী অর্থনীতিবিদের মতে, কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে সাইডলাইন করার চেষ্টা না করে বাংলাদেশের উচিত ঐতিহ্যকে ধারণ করে একসঙ্গে কাজ করা। এজন্য বৃহত্তর দৃষ্টিভঙ্গি প্রয়োজন। আমি আশা করি, স্বাধীনতা ও বহুত্ববাদের প্রতি বাঙালির প্রতিশ্রুতি বজায় থাকবে।
    ‘আগামী নির্বাচন অনেকের দাবির চেয়ে অবাধ ও সুষ্ঠু হবে। তবে পরিবর্তনের অবকাশ আছে। আমি বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন তবে আশাহত নই।’, বলেন তিনি।
    অমর্ত্য সেন তার শৈশবের বেশিরভাগ সময় ঢাকায় কাটিয়েছেন এবং সেন্ট গ্রেগরি স্কুলে তার শিক্ষাগ্রহণ করেছেন। তিনি বলেন, আমার পরিচয়ের সঙ্গে শক্তিশালী বাঙালিবোধ রয়েছে। যে কারণে বাংলাদেশের পরিস্থিতি আমাকে গভীরভাবে প্রভাবিত করে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleকিউইদের হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়াকে পেল ভারত
    Next Article পথেই যখন উড়বে-নামবে গাড়ি!
    JoyBangla Editor

    Related Posts

    পল্লবীতে পাশের ফ্ল্যাটে খুন হয় শিশু রামিসা, সন্দেহভাজনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

    May 20, 2026

    সংকট মোকাবেলায় বিপর্যস্ত সরকার: নির্বাচনী প্রতিশ্রুতি, অর্থনৈতিক চাপ ও বাস্তবতার টানাপোড়েনে প্রথম বাজেট

    May 19, 2026

    বিদেশিদের শর্ত পূরণে বিদ্যুতের দাম ২৯ শতাংশ বৃদ্ধি: দরিদ্র জনগোষ্ঠীর ঘাড়ে চাপছে বোঝা

    May 19, 2026

    আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

    May 19, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    পৃথিবীর সবচেয়ে গরীব রাষ্ট্রপ্রধানের গল্প

    May 20, 2026

    পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ

    May 20, 2026

    বিশ্বব্যাংকের প্রতিবেদন: বাংলাদেশের অর্থনীতি ভালো নেই, সামনে সমূহ বিপদ

    May 19, 2026

    ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যা করলে ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার দেবে ইরান

    May 19, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    সাম্যবাদের কলম সৈনিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজ

    By JoyBangla EditorMay 20, 20260

    জান দেবো তবু ধান দেবো না মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকী আজ। তিনি বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী…

    পৃথিবীর সবচেয়ে গরীব রাষ্ট্রপ্রধানের গল্প

    May 20, 2026

    মানুষকে সংজ্ঞায়িত করলে  কী দাড়াঁয়!

    May 20, 2026

    কফিন হাউজে জীবন

    May 20, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    পৃথিবীর সবচেয়ে গরীব রাষ্ট্রপ্রধানের গল্প

    May 20, 2026

    পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ

    May 20, 2026

    বিশ্বব্যাংকের প্রতিবেদন: বাংলাদেশের অর্থনীতি ভালো নেই, সামনে সমূহ বিপদ

    May 19, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.