Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    আনন্দ মুখর পরিবেশে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের বর্ষবরণ

    May 14, 2026

    কবি গুরুর ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন করল সোনার তরী ইউকে

    May 14, 2026

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল: ‘জয় বাংলা’ স্লোগানে অন্তিম বিদায়

    May 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ইউক্রেন নিয়ে আলোচনার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ছিনিয়ে নিতে চায় ইউরোপ
    International

    ইউক্রেন নিয়ে আলোচনার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ছিনিয়ে নিতে চায় ইউরোপ

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 3, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে উদ্যোগী হয়েছেন ইউরোপের নেতারা। এই লক্ষ্যে আজ রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লন্ডনে একটি গুরুত্বপূর্ণ সম্মেলনের আয়োজন করেন। এই সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি সহ ইউরোপের একাধিক নেতা অংশ নেন।
    সিএনএন বলেছে—এই সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ইউক্রেন যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে জেলেনস্কিকে তিরস্কার করায় পশ্চিমা বিশ্ব হতবাক হয়েছে। অন্যদিকে উল্লসিত হয়েছে মস্কো। এই ঘটনার পর তাই নতুন করে শান্তি আলোচনার উদ্যোগ নেন ইউরোপের নেতারা।
    বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টারমার বলেছেন—ব্রিটেন, ফ্রান্স এবং আরও কিছু দেশ একসঙ্গে মিলে ইউক্রেন যুদ্ধ বন্ধের একটি পরিকল্পনা তৈরি করবে। পরে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।
    এই প্রক্রিয়াটি গত মাসে রাশিয়ার সঙ্গে ট্রাম্প প্রশাসনের শুরু করা আলোচনার বিকল্প হয়ে উঠতে পারে। ইউরোপের নেতারা মনে করছেন, ট্রাম্প ও জেলেনস্কির সরাসরি আলোচনায় উত্তেজনা আরও বাড়তে পারে।
    গতকাল শনিবার জেলেনস্কিকে উষ্ণ সংবর্ধনা দেন স্টারমার। রাজা তৃতীয় চার্লসও জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন এবং ব্রিটিশ জনগণ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানায়।
    এ ছাড়া সম্মেলনের আগে স্টারমার ও জেলেনস্কি ২.৮ বিলিয়ন ডলারের ঋণ ত্বরান্বিত করতে একটি চুক্তি স্বাক্ষর করেন। ব্রিটিশ সরকারের তথ্য অনুযায়ী, ঋণের প্রথম কিস্তির অর্থ আগামী সপ্তাহেই ইউক্রেন পেতে পারে।
    জেলেনস্কি বলেন, ‘এই অর্থ ইউক্রেনে অস্ত্র উৎপাদনের জন্য ব্যবহার করা হবে। যুদ্ধ শুরু করেছে রাশিয়া, তাই তাদেরকেই এর মূল্য দিতে হবে।’
    ট্রাম্প ও তাঁর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্প্রতি জেলেনস্কিকে ‘আমেরিকার সাহায্যের প্রতি অকৃতজ্ঞ’ বলে মন্তব্য করেন। তাঁরা ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যাওয়াকে ‘বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়ানোর’ শামিল বলে আখ্যা দেন।
    এই পরিস্থিতি ইউরোপের জন্য এক দুঃস্বপ্নের মতো। স্টারমার বলেন, ‘কেউই এমন দৃশ্য দেখতে চায় না। এই বিভেদ দূর করাই আমার প্রধান লক্ষ্য।’
    স্টারমার ইতিমধ্যেই ট্রাম্পের কিছু অবস্থান বদলাতে পেরেছেন। তিনি ট্রাম্পকে জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ বলার মতো মিথ্যা মন্তব্য প্রত্যাহার করতে বাধ্য করেছেন এবং ইউক্রেনের ভূখণ্ড পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে কথা বলাতে সক্ষম হয়েছেন।
    ইউক্রেনের স্বল্পমেয়াদি সামরিক ও অর্থনৈতিক চাহিদা মেটানো, যুদ্ধের স্থায়ী সমাধান এবং ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা—এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে লন্ডনের সম্মেলনে।
    স্টারমার বলেন, ‘এটি ইউরোপের নিরাপত্তার জন্য এক প্রজন্মে একবার আসা সুযোগ। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
    ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর নেতারা এই সম্মেলনে ছিলেন।
    ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি স্টারমারকে সতর্ক করে বলেন, ‘এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পশ্চিমা বিশ্ব যেন বিভক্ত না হয়ে পড়ে।’
    বিশেষজ্ঞরা মনে করেন, ইউক্রেন যুদ্ধ এখন এক সাংঘাতিক সন্ধিক্ষণে পৌঁছেছে। ইউরোপের নেতারা শান্তি আলোচনার নতুন পথ তৈরি করার চেষ্টা করছেন, যা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আলোচনার বিকল্প হতে পারে। তবে ট্রাম্প প্রশাসন ইউরোপের এই প্রচেষ্টাকে কীভাবে গ্রহণ করবে, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleআবুধাবি থেকে দুবাই যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে উড়ন্ত ট্যাক্সি
    Next Article জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদনের ওপর আওয়ামী লীগের প্রতিক্রিয়া
    JoyBangla Editor

    Related Posts

     ‘ইরানের কাছে যুক্তরাষ্ট্রের পরাজয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

    May 14, 2026

    বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ,  তারা কীভাবে যুদ্ধে হারতে পারে?

    May 13, 2026

    ইরানের কৌশলে চরম হতাশাগ্রস্ত ট্রাম্প, ফের বড় যুদ্ধের পরিকল্পনা

    May 12, 2026

    মার্কিন আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত ইরান: গালিবাফ

    May 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল: ‘জয় বাংলা’ স্লোগানে অন্তিম বিদায়

    May 14, 2026

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে শেখ হাসিনার শোক 

    May 13, 2026

    আবারও বইমেলার ধারায় ফিরল সিলেট

    May 12, 2026

    আবারও অস্থির সময়ের মুখোমুখি ব্রিটেন

    May 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Uncategorized

    আনন্দ মুখর পরিবেশে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের বর্ষবরণ

    By JoyBangla EditorMay 14, 20260

    লন্ডন: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে (DUAUK) অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ‘বর্ষবরণ ১৪৩৩…

    কবি গুরুর ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন করল সোনার তরী ইউকে

    May 14, 2026

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল: ‘জয় বাংলা’ স্লোগানে অন্তিম বিদায়

    May 14, 2026

    নীলফামারী মহিলা আওয়ামী লীগ নেত্রী জাহানারা বেগম গ্রেপ্তার, ‘জয় বাংলা’ স্লোগানে প্রকম্পিত থানা প্রাঙ্গন

    May 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল: ‘জয় বাংলা’ স্লোগানে অন্তিম বিদায়

    May 14, 2026

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে শেখ হাসিনার শোক 

    May 13, 2026

    আবারও বইমেলার ধারায় ফিরল সিলেট

    May 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.