Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    October 12, 2026

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে শেখ হাসিনার বাণী
    National

    ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে শেখ হাসিনার বাণী

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 6, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৭ই মার্চ বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় ও অলঙ্ঘনীয় দিন। এই ভাষণ ছিল জাতির মুক্তির সনদ, যা বাঙালিকে স্বাধীনতার চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত করেছিল।
    শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, তা হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্তির বার্তা এনেছিল।
    শেখ হাসিনা বলেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”— বঙ্গবন্ধুর এই ঘোষণা বাঙালিকে চূড়ান্ত লড়াইয়ে উদ্বুদ্ধ করে এবং ২৫শে মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনীর গণহত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পথ দেখায়।
    জননেত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ একইসূত্রে গাঁথা। তিনি দীর্ঘ ২৪ বছর পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, কারাবরণ করেছেন, কিন্তু বাঙালির ন্যায্য অধিকার আদায়ের লড়াই থেকে কখনো পিছপা হননি। ১৯৭০ সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পরও পাকিস্তানি শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তর না করে চক্রান্ত শুরু করলে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দেন, যার চূড়ান্ত রূপ ছিল ৭ই মার্চের ভাষণ।
    শেখ হাসিনা বলেন, জাতির পিতার এই ভাষণ শুধু বাংলাদেশের নয়, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ যুদ্ধকালীন ভাষণ হিসেবে স্বীকৃতি পেয়েছে। ২০১৭ সালের ৩০শে অক্টোবর ইউনেস্কো বঙ্গবন্ধুর ভাষণকে “বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য” হিসেবে স্বীকৃতি দেয়।
    তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। স্বাধীনতাবিরোধী অপশক্তি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংসের অপপ্রয়াস চালাচ্ছে।
    তিনি দেশবাসীকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
    বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, “আমি বিশ্বাস করি, “জয় বাংলা” স্লোগান এবং জাতির পিতার ৭ই মার্চের ভাষণ যুগে-যুগে বাঙালিকে অনুপ্রেরণা যোগাবে, সাহস দেবে এবং মাথা উঁচু করে চলার শক্তি দান করবে।”
    পরিশেষে তিনি “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক” বলে বিবৃতি শেষ করেন।

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleস্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৮ বিশিষ্ট ব্যক্তি, বদরুদ্দিন ওমর নেবেন না
    Next Article শান্তিরক্ষা মিশন থেকে বাদ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল জাতিসংঘ: বিবিসির হার্ডটকে ভলকার তুর্ক
    JoyBangla Editor

    Related Posts

    জেনেভা সেমিনারে শেখ হাসিনা: “বাংলাদেশে মৌলিক মানবাধিকার নেই” – প্যারিস টেলিগ্রাফের প্রতিবেদন

    October 5, 2026

    শেখ হাসিনার কোন জাদু বলে উত্তর বঙ্গের মঙ্গা উধাও

    October 4, 2026

    লন্ডন সেমিনারে ৬ দফা ঘোষণা শেখ হাসিনার

    October 3, 2026

    আইপিইউতে শেখ হাসিনার অভিযোগ: মৃত্যুদণ্ড, বিচার, নিষেধাজ্ঞা ও শতাধিক এমপির আটক নিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি

    September 30, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    By JoyBangla EditorOctober 12, 20260

    রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরুষ্কার পাওয়ায় নোবেল পদকের সাথে সাথে ৮০০০ পাউন্ড যার বর্তমান বাজার মূল্য…

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.