Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    October 12, 2026

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ছাত্র-জনতা কোথাও অভিযান চালাতে পারে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
    Bangladesh

    ছাত্র-জনতা কোথাও অভিযান চালাতে পারে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 6, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো ছাত্র-জনতা কোথাও কোনো অভিযান চালাতে পারবে না, এটা একমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর এখতিয়ার বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার বিকেল বাংলাদেশ টুরিস্ট পুলিশের সদর দপ্তরে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
    রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের বাসা-বাড়িতে ঢুকে মব জাস্টিস হচ্ছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ের সঙ্গে দ্বিমত প্রকাশ করছি না। তবে যেসব স্থানে মবজাস্টিস হচ্ছে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনছে। কোথাও কোথাও পুলিশের ওপরেও হামলা চালানো হচ্ছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্টদের গ্রেপ্তারে তৎপর রয়েছে।
    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব ছেলে-মেয়ে খারাপ হয়ে যায়, তাদের বাবা-মা এবং অভিভাবকেরা শাসন করে। এসব উচ্ছৃঙ্খল জনতা ভবিষ্যতে যাতে এই ধরনের অপকর্ম না করতে পারে, সে ব্যাপারে বাবা-মায়ের ভূমিকা পালন করতে হবে।
    দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে যানবাহনে ডাকাতির ঘটনা ঘটছে, এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই একটি স্থানে এমন ঘটনা ঘটেছে। বিশেষ করে রাজশাহী অঞ্চলের সড়কে এই ধরনের ঘটনা বেশি হচ্ছে। এ ছাড়া টাঙ্গাইলেও একটু বেশি ঘটছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, যাতে এই ধরনের ঘটনা না ঘটে।
    ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি-ছিনতাই হয়, এ ব্যাপারে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার ঈদে যাতে কোথাও চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা না ঘটে, সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। চাঁদাবাজ ও ছিনতাইকারীদের গ্রেপ্তার করে আইনের আওতা আনা হচ্ছে।
    স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দেশে টুরিস্টের যেসব স্থান রয়েছে সে অনুযায়ী পুলিশের সংখ্যা অনেক কম। তাদের বাসস্থানের সংকট, তাদের পরিবহনেরও সংকট রয়েছে। এসব বিষয়ে মতবিনিময় সভায় আলোচনা হয়েছে। টুরিস্ট পুলিশের নিজস্ব ভবন দরকার। টুরিস্ট পুলিশকে শক্তিশালী করা গেলে বিদেশের অনেক টুরিস্ট বাংলাদেশে আসবে। তখন অর্থনীতির চাকা সচল হবে।
    এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—বাংলাদেশ টুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মাইনূল হাসান, অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসাইন, মো. ইকবাল ও বাধিন ত্রিপুরাসহ টুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleনিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর সমাবেশ করলে ব্যবস্থা: ডিএমপি
    Next Article ভোট করবে কি না সিদ্ধান্ত আওয়ামী লীগকেই নিতে হবে: ইউনূস
    JoyBangla Editor

    Related Posts

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে শেষ

    October 12, 2026

    ২১ লাখ মানুষ নতুন করে গরিব হলো, আর বিএনপি ব্যস্ত জনগণের টাকা চুরি করতে!

    October 11, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    By JoyBangla EditorOctober 12, 20260

    রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরুষ্কার পাওয়ায় নোবেল পদকের সাথে সাথে ৮০০০ পাউন্ড যার বর্তমান বাজার মূল্য…

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.