Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    October 13, 2026

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ধর্ষণবিরোধী আন্দোলন মঞ্চস্থ
    Bangladesh

    ধর্ষণবিরোধী আন্দোলন মঞ্চস্থ

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 10, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

      ।। আরমান রশীদ ।।

    দেখছি সারা দেশে ধর্ষনবিরোধী আন্দোলন মঞ্চস্থ হচ্ছে। এটারও নেতৃত্ব দিচ্ছে বৈষম্য বিরোধীদের নেতা নেত্রীরাই। দেখলাম নবগঠিত NCP ও শেষ পর্যন্ত যোগ দিয়েছে এতে। ইসলামী ছাত্র সমাজের নামেও দেখলাম এক দল এই আন্দোলনে যুক্ত হয়েছে। তাদের দাবী? ২৪ ঘন্টার মধ্যে বিচার চাই। অর্থাৎ সেই মব সংস্কৃতিরই ধারাবাহিকতা চলমান‚ কেননা ২৪ ঘন্টার মধ্য কারোই সুষ্ঠ বিচার সম্ভব না। অন্যদিকে দেখলাম কোথায় যেন ধর্ষনের দায়ে অভিযুক্তকে আইনী সহায়তা দিতে আসা আইনজীবীকেও মব পেটাচ্ছে। এদের কাউকে দেখলাম না অর্নব নামে যে ছেলেটাকে তৌহিদী জনতা ছাড়িয়ে নিয়ে গেল তাকে পূণরায় গ্রেপ্তারের দাবী জানাতে। দেখলাম না অগাস্টে ঢাকা বিশ্ববিদ্যলয়ে ছাত্রলীগের মেয়েদেরকে তাদের যে সহপাঠিরা হাত পা বেধে ধর্ষকদের হাতে তুলে দিয়েছিল তাদের বিচারের দাবী করতে। দেখলাম না গাজিপুরে দুই নারীকে যৌনকর্মী আখ্যা দিয়ে যে পশুর দল তাদের চরম হেনস্থা করে চুল কেটে দিল তাদের বিরুদ্ধে সরব হতে। দেখলাম না পাচ বছর বয়সী ছোট্ট হিন্দু শিশুর যোনি কেটে ধর্ষণ করা সাইফুল ইসলাম নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে মুক্ত করে দেয়ার প্রতিবাদ করতে। দেখলাম না এসব নরপিশাচদের যে বিচারকরা ছেড়ে দিয়ে সারা দেশে ধর্ষণের এই ভয়াবহ পরিস্থিতি চালু করেছে তাদের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করতে। দেখলাম না সারাদেশে মাদ্রাসাগুলিতে প্রতিদিন যে লক্ষ লক্ষ শিশু ধর্ষিত হচ্ছে তাদের বিরুদ্ধেও একটা শব্দ উচ্চারন করতে। এই সুযোগে আরেক দল জোর দাবি জানাচ্ছে ইসলামী শরিয়া দিয়ে ধর্ষনের বিচার হউক যা কিনা ধর্ষিতাদেরই নিপীড়নের অস্ত্র হয়ে উঠবে।

    একটা আন্দোলনের উদ্দেশ্য আপাতদৃষ্টিতে যতই মহৎ মনে হোক না কেন সেটা যদি ইতরেরা নেত্রীত্ব দেয় এবং এক পাল হুজুগে গাড়লেরা সমর্থন দেয়‚ তাহলে সেটার পরিনতি কি হয় সেটা আমরা ২৪ এ দেখেছি। এই আন্দোলন সমর্থনকারীদের কেন গাড়ল বললাম? কেননা উপরে উল্লেখিত বিষয়গুলি কেন তাদের দাবীনামায় ঠায় পাইনি সেটা তারা তাদের নেত্রীত্বের কাছে প্রশ্ন করতে ব্যার্থ হয়েছে। নেত্রীত্ব এদের এজেন্ডা সেট করে দিচ্ছে আর এরা ভেড়ার পালের মতো “আসিয়া আসিয়া” রবে আকাশ বাতাস কাপাচ্ছে‚ ঠিক যেমনটা তারা কদিন আগেই করেছিল “রাজাকার রাজাকার” ধ্বনি তুলে। মব সন্ত্রাস বন্ধ না করে ‚ বরং সেটাকে আরো উষ্কে দিয়ে ‚ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে না এনে দেশে এই খুন ডাকাতি লুন্ঠন ধর্ষন বন্ধ করা সম্ভব না। এদের এতোদিনে বুঝা উচিৎ এগুলি সবই এই সরকারের সাধ্যের বাইরে। শুধুমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের মতো কোন টোটকা ঝাড়ফুঁক দিয়ে এই পরিস্থিতি থেকে উত্তোরনের সম্ভাবনা নেই। জরুরি অবস্থা জারি করে সব সমন্বয়কদের গ্রেপ্তার ‚ মবের উষ্কানীদাতাদের আটক ‚ ১৩৮ কিশোর গ্যাং এর বিরুদ্ধে চিরুনি অভিযান পরিচালনা‚ সর্বোপরি জুলাই থেকে শুরু হওয়া প্রতিটা সন্ত্রাসের সাথে যুক্তদের বিচারের আওতায় আনা‚ এসব ছাড়া এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব না।

    দেশ ইতিমধ্যে একটা অকার্যকর রাষ্ট্রে পরিনত হয়েছে। দ্রুত নির্বাচন দিয়ে দেশকে সাংবিধানিক ধারায় ফেরাতে না পারলে এই দেশের আর কোন আশা নেই।  সময় খুবই দ্রুত ফুরিয়ে যাচ্ছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমহম্মদ ইউনুসকে তসলিমা নাসরিনের চিঠি
    Next Article এআইয়ের বিকল্প কৃত্রিম মানবমস্তিষ্ক, যুগান্তকারী কম্পিউটার বানালেন বিজ্ঞানীরা
    JoyBangla Editor

    Related Posts

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে শেষ

    October 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    By JoyBangla EditorOctober 13, 20260

    যুক্তরাজ্যের খাদ্য সরবরাহ (ফুড ডেলিভারি) খাতে এক নতুন প্রযুক্তিগত অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এখন থেকে…

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.