Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    মারা গেছেন বিখ্যাত নায়িকা জয়শ্রী কবির

    January 15, 2026

    আওয়ামী লীগবিহীন নির্বাচন কঠিন সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে

    January 15, 2026

    ২৭ বছর হেঁটে পৃথিবী ভ্রমণ

    January 15, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » যমুনাভিমুখী ধর্ষণবিরোধী পদযাত্রার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, লাাঠিপেটা
    Bangladesh

    যমুনাভিমুখী ধর্ষণবিরোধী পদযাত্রার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, লাাঠিপেটা

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 11, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    যমুনাভিমুখী ধর্ষণবিরোধী পদযাত্রার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, লাটিপেটা। আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলকে যমুনায় যেতে বললেও তারা না গিয়ে রাজু ভাস্কর্যে এসে কর্মসূচি শেষ করেন।

    এর আগে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামে একটি প্লাটফর্ম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে রওনা হন আন্দোলনকারীরা। মিছিল থেকে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ চেয়ে স্লোগান দেন। এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে সব ধর্ষণকাণ্ডের বিচারের দাবি জানান।

    সরেজমিনে দেখা যায়, মিছিল নিয়ে শাহবাগ থেকে এগিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ে আসতেই তাদেরকে ঠেকিয়ে দেয় পুলিশ। কিন্তু তারা পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ধস্তাধস্তির একপর্যায়ে আন্দোলনকারীদের রমনা জোনের সহকারী কমিশনার (এসি) মারধরের শিকার হন, তাঁর জামা ছিঁড়ে যায়। এরপর পুলিশ তাদেরকে লাঠিপেটা করে কিছুটা সরিয়ে দেয়। এতে আন্দোলনকারীদের কয়েকজন আহত হন।

    শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে- গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক সাজেদুল ইসলাম, শাকিল আহমেদ, ওহি, অং মারমাসহ কয়েকজন আহত হন।

    আন্দোলনরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অদ্রিতা রয় বলেন, যে মিছিলে সামনের সারিতে নারীরা ছিল সে মিছিলে স্বরাষ্ট্র উপদেষ্টার পালিত পুলিশ হামলা চালিয়েছে। এ রমজান মাসে আমাদের নারীদের পোশাক ছেঁড়া হয়েছে। মেয়েদেরকে লাঞ্ছিত করা হয়েছে। লাঠিচার্জ করা হয়েছে।

    ঘটনাস্থলে থাকা রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, ‘তারা পদযাত্রা করার কথা বলেছেন, আমরা প্রস্তুত ছিলাম। কিন্তু হঠাৎ করে তারা বাসভবনের দিকে ঢুকে যাওয়ায় আমরা বাধা দেই এবং বলি আপনাদের কোনো বক্তব্য থাকলে পাঁচজন প্রতিনিধি পাঠান। এতে তাদের একটা পক্ষ রাজি হলেও আরেকটা পক্ষ ব্যারিকেড ভাঙতে শুরু করে, আমাদের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছিল। আমরা কোনোভাবেই লাঠিচার্জ করিনি।’

    তিনি বলেন, ‘আমাদের এসি রমনাকে তারা ব্যাপক আকারে পিটিয়েছে, তার জামা ছিঁড়ে গেছে। আমাদের কিন্তু হাতে লাঠি ছিল না। আমরা টিয়ারশেল, সাউন্ডগ্রেনেড কিছুই ছুড়িনি। এ অবস্থায়ও তাদের নিবৃত্ত করার চেষ্টা করি কিন্তু তারপরও আমাদের সাত-আটজন আজকে আহত হয়েছে। কয়েকজন বেশ গুরুতর আহত হয়েছে।’

    মাসুদ বলেন, ‘তাদের সঙ্গে কথা ছিল- পাঁচজন প্রতিনিধি যাবে, আমরা তো বাধা দেইনি। কিন্তু এ জায়গাটা প্রটেকশনের আওতাধীন, এজন্য সবাইকে যেতে দেইনি। কিন্তু তারা শোনেনি। এরপরও আমরা ধৈর্য সহকারে ব্যবস্থা নিয়েছি। তাদেরকে যেতে দেইনি এটা আমাদের অপরাধ। কিন্তু তাদেরকে যেতে দিলে আমার আর চাকরি করার দরকার নেই।’

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleসংবিধান সংস্কারে ৭ বিষয়ে গুরুত্বের সুপারিশ কমিশনের
    Next Article রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানো প্রশ্নে রুল হাইকোর্টের
    JoyBangla Editor

    Related Posts

    মানিকগঞ্জ হাসপাতালে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করলো দুই আনসার সদস্য

    January 14, 2026

    ইউনূস সরকারের আমলে দেশের ১১৩টি মাজারে তৌহিদি-উগ্রবাদীদের হামলা

    January 14, 2026

    ইউনুসের অবৈধ শাসনে বাংলাদেশিরা এখন বিশ্বের অচ্ছুত

    January 11, 2026

    মিয়ানওয়ালি কারাপ্রধানের স্মৃতিচারণ: অনমনীয় বঙ্গবন্ধুর সামনে প্রেসিডেন্ট ভুট্টোর অসহায়ত্বের প্রকাশ

    January 10, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    মারা গেছেন বিখ্যাত নায়িকা জয়শ্রী কবির

    January 15, 2026

    বৈধতাহীন সরকারের অধীনে অর্থনৈতিক বিপর্যয় : সর্বনিম্ন বিনিয়োগে ডুবছে বাংলাদেশ

    January 14, 2026

    হাইকোর্টের দ্বিতীয় বিয়ে সংক্রান্ত রায়: আইন, ন্যায়বোধ ও নারী–পুরুষের ন্যায্যতার প্রশ্ন

    January 13, 2026

    বই উৎসব থেকে বই সংকট : ইউনুসের অযোগ্যতার মাশুল দিচ্ছে কোটি শিক্ষার্থী

    January 13, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    মারা গেছেন বিখ্যাত নায়িকা জয়শ্রী কবির

    By JoyBangla EditorJanuary 15, 20260

    মারা গেছেন বিখ্যাত নায়িকা এক কালের মিস ক্যালকাটা জয়শ্রী কবির। লন্ডন এ শেষ নিঃশ্বাস ত্যাগ …

    আওয়ামী লীগবিহীন নির্বাচন কঠিন সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে

    January 15, 2026

    ২৭ বছর হেঁটে পৃথিবী ভ্রমণ

    January 15, 2026

    যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের তালিকায় বাংলাদেশসহ রয়েছে ৭৫ দেশ

    January 15, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    মারা গেছেন বিখ্যাত নায়িকা জয়শ্রী কবির

    January 15, 2026

    বৈধতাহীন সরকারের অধীনে অর্থনৈতিক বিপর্যয় : সর্বনিম্ন বিনিয়োগে ডুবছে বাংলাদেশ

    January 14, 2026

    হাইকোর্টের দ্বিতীয় বিয়ে সংক্রান্ত রায়: আইন, ন্যায়বোধ ও নারী–পুরুষের ন্যায্যতার প্রশ্ন

    January 13, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.