Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 8, 2026

     ‘ডোন্ট সে হার নেইম’ নাটকে মুগ্ধ দর্শক

    November 8, 2026

    হাসিনার নিরাপত্তার উদ্যোগ নিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে ৬ এমপির চিঠি

    November 8, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » স্বাধীনতাবিরোধী শাহ আজিজ হলের নামকরণের বিরোধিতা: শিক্ষককে হেনস্তা শিবির-বৈছার
    Bangladesh

    স্বাধীনতাবিরোধী শাহ আজিজ হলের নামকরণের বিরোধিতা: শিক্ষককে হেনস্তা শিবির-বৈছার

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 12, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে স্বাধীনতাবিরোধী শাহ আজিজের নামকরণ করার প্রতিবাদ করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মানবসম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের সভাপতি শহীদুল ইসলামকে হেনস্তা করেছে শিবির ও বৈষম্যবিরোধী ছাত্র (বৈছা) শিক্ষার্থীরা।

    ১১ই মার্চ, মঙ্গলবার দুপুরে এ ঘটনায় খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপে তাকে একটি গাড়িতে করে নিরাপদে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়া হয়।

    এদিন বেলা ১২টায় প্রশাসন ভবনে ভর্তিসংক্রান্ত একটি বৈঠকে অংশ নেন সব বিভাগীয় সভাপতি। এতে আওয়ামীপন্থি শিক্ষকরাও অংশ নিয়েছেন জানতে পেরে শিবির কর্মী উচ্ছৃঙ্খল শিক্ষার্থীরা সভাস্থলের বাইরে অবস্থান নিয়ে কুৎসিত স্লোগান দিতে থাকেন। পরে আওয়ামীপন্থি অন্য শিক্ষকরা সভাকক্ষ থেকে বের হয়ে যান।

    তবে মানবসম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের সভাপতি শহীদুল ইসলাম প্রশাসন ভবন থেকে বের হয়ে ভ্যানে করে বিভাগের উদ্দেশে রওনা হন। এ সময় তাকে পেছন থেকে শিবির কর্মী শিক্ষার্থীরা ধাওয়া দিলে তিনি দ্রুত নিজ অফিসকক্ষে চলে যান। এ সময় শিবির কর্মীরা বিভাগীয় সভাপতির কক্ষের সামনে গিয়েও বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক শাহীনুজ্জামান বলেন, “তার (শহীদুল ইসলাম) বিরুদ্ধে বিতর্কিত কাজে জড়িয়ে পড়ার অভিযোগ কতিপয় শিক্ষার্থীর। তার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। আপাতত কিছুদিন তিনি ক্যাম্পাসের বাইরে নিরাপদ থাকবেন বলে মনে করছি। তাই তাকে বাইরে পৌঁছে দিলাম।”

    ‘বাইরে পৌঁছে দিয়েছেন নাকি কৌশলে ক্যাম্পাসছাড়া করলেন?’- এমন প্রশ্নের কোনো উত্তর না দিয়ে এড়িয়ে যান প্রক্টর।

    এদিকে, ধাওয়াকারী বৈছা-শিবির শিক্ষার্থীদের অভিযোগ, শহীদুল ইসলাম জুলাই-আগস্টে আন্দোলনকারীদের বিরোধিতা করেছেন। সে সময় শাপলা ফোরামের ব্যানারে মিছিলে তিনি অগ্রণী ভূমিকা রাখেন। তিনি এখনও নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে লিখছেন। গত ৭ই মার্চেও উস্কানিমূলক পোস্ট দিয়েছেন তিনি।

    এ বিষয়ে মানবসম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের সভাপতি শহীদুল ইসলামকে ফোন করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

    কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে প্রতিষ্ঠিত ৬টি আবাসিক হল ও স্থাপনার নাম ৫ই মার্চ পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে রাখা হয় সাবেক প্রধানমন্ত্রী ও স্বাধীনতাবিরোধী শাহ আজিজুর রহমানের নামে। মুসলিম লীগ নেতা শাহ আজিজ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধবিরোধী ছিলেন। পরে জিয়াউর রহমানের আমলে তিনি প্রধানমন্ত্রী হন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবেআইনিভাবে বঙ্গবন্ধু পরিবারের সম্পত্তি ও ব্যাংক অ্যাকাউন্ট ক্রোক করার প্রতিবাদ
    Next Article  ইউনূসামলে কারা-ব্যবস্থাপনা: অনিয়ম, দুর্নীতি, নিরাপত্তাহীনতা ও মানবাধিকার লঙ্ঘনের শৃঙ্খলে বন্দিত্ব!
    JoyBangla Editor

    Related Posts

    শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা?

    November 7, 2026

    অক্টোবর মাসে হামলা-হয়রানির শিকার ২৮ সাংবাদিক, নিহত একজন

    November 6, 2026

    বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান চালাতে মার্কিন কোম্পানিকে আমন্ত্রণ সরকারের

    November 6, 2026

    পোশাক শ্রমিক নির্যাতন, রাজনীতিকরণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ

    November 6, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 8, 2026

    ৭ নভেম্বর নিয়ে বিএনপির বর্বরতা ও অপরাজনীতি

    November 8, 2026

    দেড় হাজার শ্রমিক “সন্ত্রাস বিরোধী আইনে” আসামি, ট্যাগ লাগালেই কি ন্যায্য মজুরির দাবি অপরাধ হয়ে যাবে?

    November 8, 2026

    বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’

    November 7, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Economics

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    By JoyBangla EditorNovember 8, 20260

    গত দুই সপ্তাহে রিজার্ভ থেকে বেরিয়ে গেছে ২২ কোটি ২০ লাখ ডলার। উদ্দেশ্য নাকি বাজারে…

     ‘ডোন্ট সে হার নেইম’ নাটকে মুগ্ধ দর্শক

    November 8, 2026

    হাসিনার নিরাপত্তার উদ্যোগ নিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে ৬ এমপির চিঠি

    November 8, 2026

    ৭ নভেম্বর নিয়ে বিএনপির বর্বরতা ও অপরাজনীতি

    November 8, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 8, 2026

    ৭ নভেম্বর নিয়ে বিএনপির বর্বরতা ও অপরাজনীতি

    November 8, 2026

    দেড় হাজার শ্রমিক “সন্ত্রাস বিরোধী আইনে” আসামি, ট্যাগ লাগালেই কি ন্যায্য মজুরির দাবি অপরাধ হয়ে যাবে?

    November 8, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.