Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জঙ্গি এখনও পলাতক

    May 2, 2026

    বিএনপি আমলে আবার শুরু সংখ্যালঘু হত্যা – দেশে ফিরছে আবারো সেই পুরোনো সন্ত্রাসের রাজনীতি?

    May 2, 2026

    শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের সংগ্রাম ও বর্তমান চ্যালেঞ্জ

    May 2, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ময়মনসিংহে বাম জোটের মিছিলে বৈষম্যবিরোধীদের হামলার অভিযোগ, দুজন আহত
    Bangladesh

    ময়মনসিংহে বাম জোটের মিছিলে বৈষম্যবিরোধীদের হামলার অভিযোগ, দুজন আহত

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 12, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ময়মনসিংহে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ ও হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইটপাটকেলের আঘাতে দুজনকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বুধবার বিকেল চারটার দিকে নগরের নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

    দুই পক্ষের কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট ময়মনসিংহের ব্যানারে নগরের মালগুদাম থেকে মিছিল বের করা হয়। অপরদিকে, দেশে অরাজকতা ও ‘শাহবাগী’দের গ্রেপ্তারের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল আহ্বান করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখা।

    ময়মনসিংহে বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা বলেন, তাঁদের মিছিল থেকে ধর্ষণ-নারী নিপীড়ন বন্ধ ও দৃষ্টান্তমূলক শাস্তি, মোরাল পুলিশিং বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানানো হয়। মিছিলটি টাউন হলের দিকে যেতে চাইলে নতুন বাজার এলাকায় হামলার শিকার হয়। এ সময় ছাত্র ফন্টের জেলা শাখার আহ্বায়ক আরিফুল হাসান ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র ফ্রন্টের সহসভাপতি অর্ণব দাস আহত হন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই সময় পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা যায়।

    ময়মনসিংহে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিলে হামলার পর পুলিশের পরিস্থিত নিয়ন্ত্রণের চেষ্টা।বুধবার বিকেলে নগরীর নতুন বাজার এলাকায়

    ময়মনসিংহে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিলে হামলার পর পুলিশের পরিস্থিত নিয়ন্ত্রণের চেষ্টা।বুধবার বিকেলে নগরীর নতুন বাজার এলাকায়ছবি: ভিডিও থেকে নেওয়া

    বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বাহার মজুমদার বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম। আমাদের মিছিলের পেছন দিক থেকে হামলা করে বৈষম্যবিরোধী আন্দোলনের মহানগর শাখা। পরে সেখানে যুক্ত হয় ইসলামী আন্দোলনের কিছু কর্মীও। আমাদের অনেকে ইটপাটকেল খেয়েছে। বিষয়টি নিয়ে আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বসব। অতর্কিতভাবে কেন আমাদের ওপর হামলা হয়েছে, তা বুঝতে পারছি না।’

    বৈষম্যবিরোধী আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার সদস্যসচিব আল নূর মো. আয়াস বলেন, শাহবাগীদের বিরুদ্ধে মিছিল বের হয়ে নগরের গাঙ্গিনারপাড় অভিমুখে যাওয়ার সময় বামদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ধাওয়া ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।

    কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, শাহবাগের ঘটনায় দুই পক্ষ মুখোমুখি হয়ে পড়লে ধাক্কাধাক্কির মতো পরিস্থিতি তৈরি হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleসিলেটে নারী নিপীড়নবিরোধী সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি
    Next Article মেয়ে ধর্ষণের শিকার, মামলার ১০ দিনের মাথায় বাবাকে হত্যা
    JoyBangla Editor

    Related Posts

    বিএনপি আমলে আবার শুরু সংখ্যালঘু হত্যা – দেশে ফিরছে আবারো সেই পুরোনো সন্ত্রাসের রাজনীতি?

    May 2, 2026

    বিদ্যুৎ খাতের বৈপ্লবিক রূপান্তর: উন্নয়নের কারিগর শেখ হাসিনা

    May 2, 2026

    নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা: অস্ত্র ছিনতাই

    May 2, 2026

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    অন্তর্বর্তী সরকারের রাজনীতির বলী ব্যাংক খাত, পকেট ‘খালি’ করে সব লুটপাট: অর্থমন্ত্রী আমির খসরু

    April 29, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জঙ্গি এখনও পলাতক

    By JoyBangla EditorMay 2, 20260

    আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী দেশে ১ হাজার ৬১১ জঙ্গির নাম তালিকাভুক্ত রয়েছে৷ এই জঙ্গিদের বেশিরভাগ…

    বিএনপি আমলে আবার শুরু সংখ্যালঘু হত্যা – দেশে ফিরছে আবারো সেই পুরোনো সন্ত্রাসের রাজনীতি?

    May 2, 2026

    শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের সংগ্রাম ও বর্তমান চ্যালেঞ্জ

    May 2, 2026

    বিদ্যুৎ খাতের বৈপ্লবিক রূপান্তর: উন্নয়নের কারিগর শেখ হাসিনা

    May 2, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.