Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ব্যারিস্টার তানিয়া আমীর: ম্যানিপুলেটেড নির্বাচন থেকে বিএনপি’র সরে দাঁড়ানো উচিত

    February 2, 2026

    তফশিল ঘোষণার ৩৬ দিনে ১৫ জন নিহত: টিআইবি

    February 2, 2026

    ভারতকে উড়িয়ে ফাইনালে এক পা বাংলার বাঘিনীদের

    February 2, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ধর্ষণের প্রতিবাদকারীদের ওপর পুলিশের হামলা-মামলা, ২১০ বিক্ষুব্ধ নাগরিকের বিবৃতি
    Politics

    ধর্ষণের প্রতিবাদকারীদের ওপর পুলিশের হামলা-মামলা, ২১০ বিক্ষুব্ধ নাগরিকের বিবৃতি

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 15, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদকারীদের ওপর পুলিশের হামলা, মিথ্যা মামলা এবং কতিপয় গোষ্ঠীর সহিংসতা ও বিদ্বেষমূলক অপতৎপরতার বিরুদ্ধে ২১০ নাগরিক বিবৃতি দিয়েছেন। আজ শনিবার গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নারীর ওপর হামলা, হুমকি, মব সহিংসতা বৃদ্ধির বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তি যখন প্রতিবাদ করছে, তখন তাদের ওপর পুলিশের নির্মম হামলায় আমরা ক্ষুব্ধ।’

    এতে বলা হয়, ‘গত ১১ মার্চ দুপুরে ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’-এর ব্যানারে ৯ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে গণপদযাত্রা ও স্মারকলিপি পেশের কর্মসূচি ছিল। ওই কর্মসূচিতে নারীদের ওপর পুলিশ নগ্নভাবে আক্রমণ করেছে। কোনো নারী পুলিশের উপস্থিতিও আমরা সেখানে দেখতে পাইনি। হামলার পর আবার ১২ মার্চ পুলিশ সেই আহতদের নামে, ১২ জনের নাম উল্লেখ করে ও ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে এজাহার দায়ের করেছে। এর মধ্যে একজন আসামি হলেন-ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান রিচার্ড, যিনি ঘটনাস্থলে উপস্থিতই ছিলেন না। অথচ গতকাল (শুক্রবার) রাতে ডিবি পুলিশ তাঁর বাসায় গিয়ে এই মামলায় গ্রেপ্তারের চেষ্টা করে। ফেসবুকে ঘটনাটি ছড়িয়ে পড়ায় পুলিশ তাঁকে কিছু দূর নিয়ে গিয়েও শেষ পর্যন্ত ছেড়ে দেয়।’

    বিবৃতিতে বলা হয়, ‘এর আগেও শ্রমিকদের ন্যায্য দাবিভিত্তিক আন্দোলন, ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকের আন্দোলন, প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশকৃত সহকারী শিক্ষকদের আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে পুলিশের যে আক্রমণ দেখা গেছে। এ দিকে আবার কতিপয় চিহ্নিত গোষ্ঠী যখন দেশের লেখক, শিক্ষক, রাজনীতিবিদসহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, হত্যার হুমকি দিচ্ছে, মব সন্ত্রাস চালাচ্ছে-তখন পুলিশসহ সরকারি প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।’

    তীব্র ক্ষোভ জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘আমরা সরকারের এই ভূমিকায় বিস্মিত ও ক্ষুব্ধ। আমরা অবিলম্বে হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিচার এবং আন্দোলনকারীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার দাবি করছি। একই সঙ্গে গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের হামলা-বাধা-মামলার তৎপরতা বন্ধ করে, অগণতান্ত্রিক সন্ত্রাসী বৈষম্যবাদী বিভিন্ন অপশক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’

    এই বিবৃতিতে যারা স্বাক্ষর করেছেন বলে উল্লেখ রয়েছে, তাঁরা হলেন—‘গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের ইংরেজি বিভাগের অধ্যাপক সলিমুল্লাহ খান, মওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক ডা. হারুন-অর-রশিদ, আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মানজুর আল মতিন, লেখক ও অ্যাকটিভিস্ট রেহনুমা আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গীতি আরা নাসরিন, আইনজীবী ও রাজনৈতিক কর্মী হাসনাত কাইয়ুম, চলচ্চিত্র কর্মী বিধান রিবেরু।’

    আরও রয়েছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক ফাহমিদুল হক, মানবাধিকার কর্মী ইলিরা দেওয়ান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা, সমকালের নির্বাহী সম্পাদক আবু সাইদ খান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক হানিয়্যুম মারিয়া খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামাল চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৌভিক রেজা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নীলোর্মি, খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্সেস ডিসিপ্লিন বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ হারুন চৌধুরী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা সাখাওয়াত ফাহাদ, ৯০-এর সাবেক ছাত্রনেতা আখতার সোবহান মাসরুর, সাবেক ছাত্রনেতা আশরাফী নিতু প্রমুখ।’

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleস্পেসাল অলিম্পিকে বাংলাদেশের মেয়েরা জিতলেন সোনা
    Next Article বাংলাদেশে নারী নির্যাতন, ধর্ষণ, খুন হত্যার প্রতিবাদে সমাবেশ লন্ডনে
    JoyBangla Editor

    Related Posts

    ব্যারিস্টার তানিয়া আমীর: ম্যানিপুলেটেড নির্বাচন থেকে বিএনপি’র সরে দাঁড়ানো উচিত

    February 2, 2026

    গণভোট নয়, ‘সংবিধান পাশ কাটানোর অপচেষ্টা’: রাষ্ট্রকে সাংবিধানিক শূন্যতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে—সজীব ওয়াজেদ জয়

    January 31, 2026

    বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি

    January 31, 2026

    পিতা প্রয়াত আওয়ামী লীগ নেতা, সেই ‘অপরাধে’ কিশোর পুত্র জেল খাটছে ৮ মাস ধরে!

    January 30, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি

    January 31, 2026

    নারীমুক্তির মুখোশ পরা ইউনুসের আসল চেহারা

    January 30, 2026

    বাংলাদেশ : বাতাসে এখন শুধু লাশের গন্ধ

    January 29, 2026

    কানাডার সংসদে ইউনূস-আমলে আওয়ামী লীগ কর্মী ও সংখ্যালঘু নিপীড়ন নিয়ে পিটিশন উত্থাপন

    January 29, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    ব্যারিস্টার তানিয়া আমীর: ম্যানিপুলেটেড নির্বাচন থেকে বিএনপি’র সরে দাঁড়ানো উচিত

    By JoyBangla EditorFebruary 2, 20260

    আগামী ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালট থেকে পরিকল্পিতভাবে ভোটার হস্তান্তর হচ্ছে বিএনপি’র দাবির মধ্যেই…

    তফশিল ঘোষণার ৩৬ দিনে ১৫ জন নিহত: টিআইবি

    February 2, 2026

    ভারতকে উড়িয়ে ফাইনালে এক পা বাংলার বাঘিনীদের

    February 2, 2026

    ইতালিতে নাগরিকত্ব আইনে সুখবর, সুবিধা পাবেন বাংলাদেশীরাও

    February 2, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি

    January 31, 2026

    নারীমুক্তির মুখোশ পরা ইউনুসের আসল চেহারা

    January 30, 2026

    বাংলাদেশ : বাতাসে এখন শুধু লাশের গন্ধ

    January 29, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.