Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এবং শিল্পী বুলবুল ইসলাম

    May 7, 2026

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন: কুঠিবাড়িতে চলছে নানান আয়োজন

    May 7, 2026

    মুখ্যমন্ত্রী পদ থেকে মমতাকে অব্যাহতি, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

    May 7, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ইতালিতে নাগরিকত্ব আইনে সুখবর, সুবিধা পাবেন বাংলাদেশীরাও
    International

    ইতালিতে নাগরিকত্ব আইনে সুখবর, সুবিধা পাবেন বাংলাদেশীরাও

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 2, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ইতালিতে বহুল আলোচিত নাগরিকত্ব আইনে ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। নতুন বছরের শুরু থেকেই এই পরিবর্তনের সুফল পেতে পারেন দেশটিতে বসবাসরত অভিবাসীরা, যার মধ্যে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকরাও রয়েছেন।

    ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি মাসেই ২০২৬ সালের বাজেটে নাগরিকত্ব আইনের সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। এই আইনের আওতায় নাগরিকত্ব সংক্রান্ত প্রক্রিয়ায় বড় ধরনের ডিজিটাল সুবিধা যুক্ত হচ্ছে, যা আবেদনকারীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমাবে বলে আশা করা হচ্ছে।

    আইন সংশোধনের ফলে নাগরিকত্ব আবেদন প্রক্রিয়ায় আমলাতান্ত্রিক জটিলতা কমে আসবে বলে মনে করছেন ইতালি প্রবাসীরা। জানা গেছে, সরকারের ‘ডিজিটাল ট্রান্সফরমেশন’ কার্যক্রম শুরু হওয়ার পর চলতি বছরের মাঝামাঝি থেকেই অভিবাসীরা এর পূর্ণাঙ্গ সুবিধা পেতে পারেন।

    ভোগান্তি কমাতে নেওয়া এই উদ্যোগের ফলে নাগরিকত্ব প্রক্রিয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। আগে নাগরিকত্ব সংক্রান্ত ফাইল এক দপ্তর থেকে অন্য দপ্তরে ঘুরতে ঘুরতে অনেক সময় কয়েক বছর লেগে যেত। নতুন ব্যবস্থায় সব তথ্য জাতীয় ডিজিটাল ডাটাবেজের মাধ্যমে সংরক্ষিত থাকবে। ফলে আবেদন করার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে যাচাই প্রক্রিয়া শুরু হবে এবং ফাইল নিষ্পত্তি দ্রুত হবে।

    এছাড়া যারা ইতালিতে টানা দীর্ঘ সময় বৈধভাবে বসবাস করে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, তাদের দীর্ঘ ১০ বছরের অপেক্ষার সঠিক মূল্যায়নের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তথ্য যাচাই করা হবে। এতে অপ্রয়োজনে ফাইল আটকে থাকার সম্ভাবনা কমে যাবে।

    বিদেশে জন্ম নেওয়া শিশুদের জন্যও নতুন আইনে বড় সুযোগ রাখা হয়েছে। ২০২৬ সালের বাজেট আইনের আওতায় বিদেশে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব ঘোষণার সময়সীমা এক বছর থেকে বাড়িয়ে তিন বছর করা হয়েছে। পাশাপাশি চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ ধরনের অনেক ঘোষণায় ২৫০ ইউরো ফি মওকুফ করা হয়েছে।

    ইতালি সরকারের ‘ইতালিয়া ডিজিটাল ২০২৬’ প্রকল্পের আওতায় আগামী জুন মাসের মধ্যে পুরো সিস্টেমটি সম্পূর্ণভাবে সক্রিয় হওয়ার কথা রয়েছে। এর ফলে আবেদনকারীরা স্মার্টফোন ব্যবহার করে স্পিড বা সিআইই (SPID/CIE) এর মাধ্যমে আবেদনের প্রতিটি ধাপ সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন। এর আগে পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে এই সুবিধা চালু ছিল।

    স্থানীয় অভিবাসীরা বলছেন, প্রবাসীদের জন্য এই পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা নতুন করে ইতালিতে আসতে চান অথবা সিজনাল ভিসায় এসে নিয়ম মেনে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য এটি একটি বড় সুযোগ।

    ইতালি সরকার এখন দক্ষ ও বৈধ অভিবাসীদের দ্রুত নাগরিকত্ব দিয়ে দেশটির মূলধারায় অন্তর্ভুক্ত করতে চায় বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleএসেছে ভাষার মাস, ফেব্রুয়ারি
    Next Article ভারতকে উড়িয়ে ফাইনালে এক পা বাংলার বাঘিনীদের
    JoyBangla Editor

    Related Posts

    মুখ্যমন্ত্রী পদ থেকে মমতাকে অব্যাহতি, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

    May 7, 2026

    পশ্চিমবঙ্গের সম্ভাব্য মুখ্যমন্ত্রী কে এই অগ্নিমিত্রা পল

    May 7, 2026

    যুদ্ধ বন্ধের উদ্যোগের মাঝেই ইরানি পতাকাবাহী জাহাজে মার্কিন হামলা

    May 7, 2026

    পদত্যাগে নারাজ মমতা, বাংলায় কি এবার ৩৫৬ ধারা?

    May 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন: কুঠিবাড়িতে চলছে নানান আয়োজন

    May 7, 2026

    পদত্যাগে নারাজ মমতা, বাংলায় কি এবার ৩৫৬ ধারা?

    May 7, 2026

    মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

    May 7, 2026

    নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রাবির ১১ হলে কমিটি, ছাত্রলীগ বলছে — ‘আমরা সংগঠিত’

    May 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এবং শিল্পী বুলবুল ইসলাম

    By JoyBangla EditorMay 7, 20260

    রবীন্দ্র পুরস্কার ২০২৬ পাচ্ছেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এবং শিল্পী বুলবুল ইসলাম। রবীন্দ্রসাহিত্যের গবেষণার জন্য এই…

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন: কুঠিবাড়িতে চলছে নানান আয়োজন

    May 7, 2026

    মুখ্যমন্ত্রী পদ থেকে মমতাকে অব্যাহতি, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

    May 7, 2026

    পশ্চিমবঙ্গের সম্ভাব্য মুখ্যমন্ত্রী কে এই অগ্নিমিত্রা পল

    May 7, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন: কুঠিবাড়িতে চলছে নানান আয়োজন

    May 7, 2026

    পদত্যাগে নারাজ মমতা, বাংলায় কি এবার ৩৫৬ ধারা?

    May 7, 2026

    মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

    May 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.