Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    October 12, 2026

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল
    Bangladesh

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 10, 2026No Comments4 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    পদ্মা সেতু হয়ে ঢাকা-গোপালগঞ্জ রুটে আগামী ১০ই আগস্ট থেকে চালু হতে যাচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ নামে নতুন এক জোড়া ট্রেন। কিন্তু এই যাত্রা শুরুর ঠিক আগে রেলপথটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের সংশয়। কারণ, প্রযুক্তিনির্ভর এই রেলপথের সিগন্যাল ব্যবস্থার কোটি কোটি টাকা মূল্যের সরঞ্জাম দীর্ঘদিন ধরে চুরি হয়ে আসছে, যার ফলে আধুনিক সিগন্যাল ব্যবস্থার প্রায় ৭০ শতাংশই এখন অকার্যকর।

    স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা অচল হয়ে পড়ায় বাধ্য হয়ে ফোন ও লিখিত নির্দেশনা নির্ভর শত বছরের পুরনো ম্যানুয়াল পদ্ধতিতেই চালাতে হচ্ছে ট্রেন, যা বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছে।

    গতকাল সরেজমিন পরিদর্শনে দেখা যায়, পদ্মা সেতু রেলসংযোগের মাওয়া, শ্রীনগর ও নিমতলা স্টেশন এলাকার আধুনিক সিগন্যাল ব্যবস্থায় নানা জটিলতা বিরাজ করছে।

    অনুসন্ধানে জানা যায়, গুরুত্বপূর্ণ কেবল, দ্রুতগামী ট্রেন নিয়ন্ত্রণ সরঞ্জামসহ প্রযুক্তিনির্ভর নানা উপকরণ চুরি হয়েছে দফায় দফায়। এর ফলে কোনো লাইনেই আধুনিক ইন্টারলকিং সিস্টেম বা স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থার পূর্ণ সুবিধা মিলছে না। আধুনিক সিগন্যাল নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রায় ৭০ শতাংশই এখন অচল।

    এ বিষয়ে মাওয়া রেলওয়ে স্টেশন মাস্টার সাইফুল ইসলাম খোকন বলেন, ‘চারটি লাইনের মধ্যে বর্তমানে দুটি লাইন ব্যবহার করে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। চুরির কারণে আধুনিক সিগন্যাল নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রায় ৭০ শতাংশই অচল হয়ে পড়েছে। ফলে সিগন্যাল ব্যবস্থার ত্রুটির কারণে বাড়তি সতর্কতার সঙ্গে ট্রেন পরিচালনা করতে হচ্ছে। স্বয়ংক্রিয় সিগন্যাল কাজ না করায় ট্রেনের অবস্থান নিশ্চিত করতে ফোনে যোগাযোগ ও চালকদের লিখিত নির্দেশনা দিয়ে ট্রেন চালাতে হচ্ছে।’

    রেলসংশ্লিষ্টদের ভাষ্য, সিগন্যাল ব্যবস্থা শুধু ট্রেন চলাচলের দিকনির্দেশনা দেয় না, বরং দুর্ঘটনা প্রতিরোধের অন্যতম প্রধান নিরাপত্তা স্তম্ভও এটি। এমনকি একটি ছোট যন্ত্রাংশ অকেজো হয়ে গেলেও গোটা রেল পরিচালনায় বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।

    স্থানীয় বাসিন্দা তারেক রহমানের ভাষায়, ‘দেশের অন্যতম আধুনিক এ রেল প্রকল্পে প্রযুক্তিগত নিরাপত্তার দুর্বলতা যাত্রীদের জন্য উদ্বেগের বিষয়।’

    উল্লেখ্য, পদ্মা সেতু হয়ে ঢাকা-গোপালগঞ্জ রুটে আগামী ১০ই আগস্ট থেকে যাত্রা শুরু করবে নতুন কমিউটার ট্রেন ‘অভিযাত্রী’। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন স্বাক্ষরিত অফিস আদেশ অনুযায়ী, ট্রেনটির নম্বর নির্ধারণ করা হয়েছে ১৩৫/১৩৬, থাকবে আটটি কোচ ও মোট ৬০৯টি আসন।

    প্রাথমিক সময়সূচি অনুযায়ী প্রতিদিন বেলা ৩টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে গোপালগঞ্জ পৌঁছবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে, আর ফেরার পথে গোপালগঞ্জ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছবে রাত ১০টা ২৫ মিনিটে।

    শনিবার সাপ্তাহিক ছুটির দিন। ট্রেনটি যাত্রাপথে থামবে কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, শিবচর, ভাঙ্গা জংশন, নগরকান্দা ও মহেশপুর স্টেশনে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—নতুন ট্রেন চালুর আগে রেলপথের নিরাপত্তা ব্যবস্থা আদৌ কতটা প্রস্তুত?

    এ প্রসঙ্গে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান বলেন, ‘পদ্মা সেতু রেলপথের প্রায় সব জায়গাতেই চুরির ঘটনা ঘটেছে। সিগন্যাল সরঞ্জামের সুরক্ষায় খাঁচা স্থাপন করা হয়েছে। এতে চুরির ঘটনা কিছুটা কমেছে। তবে কয়েক দফায় কোটি কোটি টাকার যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। চুরি হওয়া সরঞ্জাম প্রতিস্থাপন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কাজ চলছে। তবে চুরি একটি চলমান প্রক্রিয়া হয়ে ওঠায় এটি পুরোপুরি বন্ধ করা কঠিন। সিগন্যাল ব্যবস্থা ঠিকভাবে কাজ না করলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। যাত্রী নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে রেল পরিচালনা করা হচ্ছে।’

    তিনি আরও বলেন, ‘সিগন্যাল সরঞ্জাম চুরি ও জনবল সংকটের কারণে নিমতলা ও শ্রীনগর স্টেশনে অস্থায়ী লোকবল দিয়ে কার্যক্রম চালানো হচ্ছে। ট্রেনের সংখ্যা বাড়লে প্রয়োজন অনুযায়ী জনবলও বাড়ানো হবে।’

    জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানিয়েছেন, প্রযুক্তিগত সংকটের পাশাপাশি পদ্মা রেলসংযোগ এলাকায় জননিরাপত্তা নিয়েও রয়েছে উদ্বেগ। গত দুই বছরে মুন্সিগঞ্জে ট্রেনে কাটা পড়ে অন্তত আটজন পথচারীর মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন একজন। মোট নয়টি দুর্ঘটনার তথ্য পাওয়া গেছে।

    স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, রেললাইনের আশপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, নজরদারি ও সচেতনতা কার্যক্রমের অভাবেই ঝুঁকি বাড়ছে দিনে দিনে। বিশেষত মাওয়া, শ্রীনগর ও নিমতলা এলাকায় রেললাইনে মানুষের অবাধ চলাচল চোখে পড়ার মতো।

    এছাড়া জনবল ও অবকাঠামোগত সংকটের কারণে নিমতলা ও শ্রীনগর স্টেশন দুটি পুরো সক্ষমতায় ব্যবহার করা যাচ্ছে না বলেও অভিযোগ রয়েছে স্থানীয়দের।

    মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ বলেন, ‘কিছু মাদকাসক্ত ব্যক্তি এসব যন্ত্রাংশ চুরি করছে। এগুলো দেশের সম্পদ; রক্ষা করার দায়িত্ব সবার। প্রতিটি সিগন্যাল বাতির সামনে সার্বক্ষণিক পুলিশ বা আনসার মোতায়েন করা সম্ভব নয়। তাই স্থানীয় জনগণকে সচেতন হয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করতে হবে।’

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমাতারবাড়ীতে শেখ হাসিনা সরকারের উন্নয়নযজ্ঞ দেখে বিস্মিত তারেক রহমান
    Next Article আশুলিয়ায় ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ পোশাক শ্রমিক ছাঁটাই, কোথায় যাবে অসহায় পরিবারগুলো?
    JoyBangla Editor

    Related Posts

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে শেষ

    October 12, 2026

    ২১ লাখ মানুষ নতুন করে গরিব হলো, আর বিএনপি ব্যস্ত জনগণের টাকা চুরি করতে!

    October 11, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    By JoyBangla EditorOctober 12, 20260

    রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরুষ্কার পাওয়ায় নোবেল পদকের সাথে সাথে ৮০০০ পাউন্ড যার বর্তমান বাজার মূল্য…

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.