’আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কী ভুলিতে পারি!’ ভাষাসৈনিক কিংবদন্তী ব্যাক্তিত্ব আবদুল গাফফার চৌধুরীর এই অমর গান সংগ্রামী ফেব্রুয়ারিই জন্ম দিয়েছিল।
এসেছে ভাষার মাস, ফেব্রুয়ারি। আজকের এই গোলোকায়ণের পৃথিবীতে যতই আমাদের ইংরেজি—স্প্যানীশ—ফরাসী—আরবি—রুশ—জার্মান—জাপানী—কোরীয় সহ যত ভাষাই জীবিকা, অভিবাসনসহ নানা কাজে দরকার হোক না কেন, মাতৃভাষা ব্যতীত সবই যে শুণ্য, সবই যে অন্ধকার! তবে, অন্য ভাষাও আমরা শিখব— সম্ভব হলে পৃথিবীর অসংখ্য ভাষার নদীতে অবগাহন করে, সেসব ভাষার রূপ ও প্রজ্ঞা আমাদের ভাষায় নিয়ে আসব এবং আমাদের ভাষার রূপ ও প্রজ্ঞাও তাদের জানাব।
পৃথিবীর সব ভাষার নদীরা মিলে মিশে যাক মানবীয় রূপ ও প্রজ্ঞার অনন্ত সাগরে।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃ ভাষাকে রক্ষার জন্য অকুতোভয় বাঙালি সন্তানরা প্রাণ দিয়েছিল ঢাকার রাজপথে-স্বৈরাচারি পাক সরকারের বাহিনির গুলিতে। প্রাণের বিনিময়ে আদায় হয়েছিল মাতৃভাষার মর্যাদা। আজ সেই ত্যাগের বনিময়ে অর্জিত পৃথিবীর সব ভাষার নদীরা মিলে মিশে যাক মানবীয় রূপ ও প্রজ্ঞার অনন্ত সাগরে।
