Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শুভেন্দু অধিকারীকে আওয়ামী লীগের অভিনন্দন

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » জামায়াতকে রাজনীতিতে পুনর্বাসনের অবৈধ কাজ জেনারেল জিয়ার হাত ধরে: নাসির উদ্দিন পাটোয়ারী
    Politics

    জামায়াতকে রাজনীতিতে পুনর্বাসনের অবৈধ কাজ জেনারেল জিয়ার হাত ধরে: নাসির উদ্দিন পাটোয়ারী

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 22, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ঢাকা: ‘একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী জামায়াতে ইসলামীকে রাজনীতিতে পুনর্বাসন করার প্রচেষ্টা করা হয়েছে এবং জেনারেল জিয়ার হাত ধরেই এই অবৈধ কাজ সম্পন্ন হয়’, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী এমন পোস্ট দেওয়ার পরে নিজ দলের নেতাদের সমালোচনার পরে পোস্টটি প্রত্যাহার করে নিয়েছেন। শুক্রবার এক ফেসবুক পোস্টে নাসিরউদ্দিন পাটোয়ারী এ মন্তব্য করেন।

    নাসিরউদ্দিন পাটোয়ারী লিখেছেন, গত ৫৩ বছরে জামায়াতে ইসলামীকে বারংবার রাজনীতিতে পুনর্বাসন করার প্রচেষ্টা করা হয়েছে। জেনারেল জিয়ার হাত ধরেই এই অবৈধ কাজ সম্পন্ন হয়। সেনা জনতার অভ্যুত্থানের ফসল লুটকারী জিয়া জনগণের অভিপ্রায় তোয়াক্কা না করে গায়ের জোরে এই অবৈধ শক্তিকে জনগণের উপর চাপিয়ে দেয়।

    ২৪-এর গণ অভ্যুত্থানকে ক্যান্টনমেন্টের লুটেরা’রা প্রচেষ্টা চালিয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘‘সেদিন ছাত্রদের ঐতিহাসিক ভূমিকার কারণে তারা পিছিয়ে আসে। কিন্তু তারা ক্যান্টনমেন্ট থেকে ষড়যন্ত্র অব্যাহত রাখে’’।

    দেশপ্রেমিক ছাত্র নাগরিকদের আহবান জানিয়ে তিনি বলেন, আওয়ামী পুনর্বাসনের দেশ বিরোধী চক্রান্তকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করুন। বিএনপির বাংলাদেশের পক্ষের অংশকে ছাত্র নাগরিকদের এ লড়াইয়ে শামিল হওয়ার আহবান। জামায়াতের বাংলাদেশ পক্ষের অংশকে ছাত্র নাগরিকদের এ লড়াইয়ে শামিল হওয়ার আহবান। ক্যান্টনমেন্টে এবং সিভিল সার্ভিসের বাংলাদেশ রক্ষাকারী অংশকে এ লড়াইয়ে শামিল হওয়ার আহবান।

    বিএনপি, জামায়াতে ইসলামী, ক্যান্টনমেন্টে এবং সিভিল সার্ভিসের বাংলাদেশ রক্ষাকারী অংশকে এ লড়াইয়ে শামিল হওয়ার আহবান জানিয়েছেন তিনি লিখেছেন, আমরা গণতন্ত্র চাই। রক্তপাত চাইনা। আমাদের এই প্রজন্ম দিল্লি এবং আওয়ামীলীগ প্রশ্নে ঐক্যবদ্ধ। আমরা মরে গেলেও, আমাদের অস্তিত্ব এবং গৌরবের প্রশ্নে আপোষহীন। সবাই ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের প্রস্তুতি নিন।

    তবে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী’র বক্তব্যে দ্বিমত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির বেশ কয়েকজন নেতা।

    সংগঠনটির মূখ্য সংগঠক(উত্তরাঞ্চল) সারজিস আলম সে পোস্টে লিখেছেন, আপনার বক্তব্যের এক অংশের সাথে অন্য অংশ কনফ্লিক্ট করে। আর আপনার উদ্দেশ্য যদি এটা হয় যে ঐক্যবদ্ধ ভাবে আমরা আবার বাংলাদেশবিরোধী শক্তির সাথে লড়াই করব তবে আপনার বক্তব্য ঐক্যবদ্ধ করার চেয়ে ঐক্য বিনষ্ট করতে বেশি সহযোগিতা করবে। মূখ্য সংগঠক(দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, দ্বিমত জানিয়ে রাখলাম।

    যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার লিখেন, আপনার পোস্ট দ্রুত সরাতে হবে ভাই। এটার দায় এনসিপির যুগ্ম সদস্য সচিব হিসেবে প্রত্যাখ্যান করছি, এটার দায় একান্তই আপনার।

    এর কিছুক্ষণ পরেই ফেসবুক থেকে পোস্ট সরিয়ে নেন নাসির উদ্দিন পাটোয়ারী। তবে কেন পোস্ট সরিয়ে নিয়েছেন সেটা জানতে চেয়ে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article১ কোটি ২৫ লক্ষ টাকা ও একজন ভিসি আরেফিন সিদ্দিক!
    Next Article আবারও নিপীড়িত নেতাকর্মীদের পাশে যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা আলীম উদ্দিন
    JoyBangla Editor

    Related Posts

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শুভেন্দু অধিকারীকে আওয়ামী লীগের অভিনন্দন

    May 9, 2026

    জামিনের পরও মেলেনি মুক্তি: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী

    May 9, 2026

    গণমাধ্যমের কবর খুঁড়ছে বিএনপির “নতুন বাংলাদেশ”!

    May 7, 2026

    অনিরাপদ বাংলাদেশের নতুন চেহারা : বিএনপি সরকার

    May 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    জামিনের পরও মেলেনি মুক্তি: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী

    May 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Sylhet

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    By JoyBangla EditorMay 9, 20260

    ‘মবের ভয়ে’ সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) বাতিল করেছিল সিলেটে প্রকাশক পরিষদের বইমেলা। গত ২৪ এপ্রিল…

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শুভেন্দু অধিকারীকে আওয়ামী লীগের অভিনন্দন

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় শ্রী শুভেন্দু অধিকারীকে শেখ হাসিনার শুভেচ্ছা ও অভিনন্দন

    May 9, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.