Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ৫ মামলায় আইভীর জামিন বহাল

    May 10, 2026

    জ্যোতির নেতৃত্বে দল ঘোষণা বাংলাদেশের: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

    May 10, 2026

    দেয়ালচিত্রকে টানেলের প্রবেশপথ ভেবে গাড়ির ধাক্কা

    May 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ভেঙ্গে ফেলা হয়েছে লালমনিরহাটের মুক্তিযুদ্ধ স্মৃতিস্মারক মঞ্চের ম্যুরাল
    Bangladesh

    ভেঙ্গে ফেলা হয়েছে লালমনিরহাটের মুক্তিযুদ্ধ স্মৃতিস্মারক মঞ্চের ম্যুরাল

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 31, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    লালমনিরহাট শহরের বিডিআর রোডে শিশু পার্কের পাশে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্মারক মঞ্চের ম্যুরালটি ভেঙে ফেলা হয়েছে। রবিবার (৩০ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত শ্রমিকরা ম্যুরালটি ভাঙার কাজ সম্পন্ন করেন।

    শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, লালমনিরহাটের জেলা প্রশাসকের নির্দেশে তারা ম্যুরালটি ভাঙছিলেন। তবে এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের কাছে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

    স্বেচ্ছাসেবী সংগঠন অতিক্রমের আহ্বায়ক সাংবাদিক হেলাল কবির জানিয়েছেন, ম্যুরালটি ভাঙা হয়েছে জেলা প্রশাসকের নির্দেশে এবং ঢেকে রাখার নির্দেশও তাঁরই ছিল। অন্য কেউ এ নিয়ে আপত্তি জানায়নি।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ম্যুরালে বায়ান্নর ভাষা আন্দোলন, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, স্বাধীনতা যুদ্ধ, মুজিবনগর সরকার গঠন, ৭১ সালের গণহত্যা, বীর মুক্তিযোদ্ধাদের বিজয়, সাতজন বীরশ্রেষ্ঠ, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও জাতীয় পতাকা হাতে উল্লাসিত জনতার ছবি ফুটিয়ে তোলা হয়েছিল। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গত বুধবার জেলা প্রশাসন ম্যুরালটি কাপড় দিয়ে ঢেকে রেখেছিল, যার জন্য তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। লালমনিরহাট সচেতন নাগরিক কমিটি (সনাক) এ বিষয়ে নিন্দা ও প্রতিবাদ জানায়।

    ২৭ মার্চ জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেছিলেন, ম্যুরালটি ২০২৪ সালের জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। দুদিন পর ২৯ মার্চ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক রাসেল আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, “আমরা ৫২, ৭১-কে ২৪-এর মুখোমুখি দাঁড় করাতে চাই না।”

    রবিবার বিকালে টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মো. মোরশেদ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, মুক্তিযুদ্ধের ম্যুরাল ঢেকে রাখার বিষয়ে তারা আগে প্রতিবাদ জানিয়েছিল। তিনি এখন ছুটিতে গ্রামের বাড়িতে আছেন এবং ম্যুরাল ভাঙার বিষয়টি তাঁর জানা নেই। লালমনিরহাট সনাকের সভাপতি বীর প্রতীক ক্যাপ্টেন (অব.) আজিজুল হক অসুস্থ রয়েছেন এবং তারা পরবর্তীতে এ নিয়ে প্রতিবাদ জানাবেন।

    রংপুর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শহিদুল ইসলাম বলেন, ম্যুরাল ভাঙার সিদ্ধান্ত জেলা প্রশাসকের এবং এ বিষয়ে তাঁর কাছেই জানতে হবে।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমাঠে নেই আওয়ামী লীগ, তাহলে চাঁদাবাজি করছে কারা?
    Next Article ঈদের দিনে টেলিভিশনে যত নাটক ও টেলিফিল্ম
    JoyBangla Editor

    Related Posts

    তোফায়েল আহমেদ : তিনি দেশ ভোলেননি, দেশ তাঁকে ভুলিয়ে দিল

    May 10, 2026

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    জামিনের পরও মেলেনি মুক্তি: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী

    May 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    ৫ মামলায় আইভীর জামিন বহাল

    By JoyBangla EditorMay 10, 20260

    নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।…

    জ্যোতির নেতৃত্বে দল ঘোষণা বাংলাদেশের: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

    May 10, 2026

    দেয়ালচিত্রকে টানেলের প্রবেশপথ ভেবে গাড়ির ধাক্কা

    May 10, 2026

    তোফায়েল আহমেদ : তিনি দেশ ভোলেননি, দেশ তাঁকে ভুলিয়ে দিল

    May 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.