Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 8, 2026

     ‘ডোন্ট সে হার নেইম’ নাটকে মুগ্ধ দর্শক

    November 8, 2026

    হাসিনার নিরাপত্তার উদ্যোগ নিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে ৬ এমপির চিঠি

    November 8, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » অধ্যাপক শাহরিয়ার কবিরের দ্বিতীয়বার হার্ট অ্যাটাক, চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের
    Bangladesh

    অধ্যাপক শাহরিয়ার কবিরের দ্বিতীয়বার হার্ট অ্যাটাক, চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 5, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    গত বছরের জুলাই-আগস্টে সরকারবিরোধী আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের গুলি চালিয়ে হত্যা করেছেন, এমন অভিযোগে ঢাকার যাত্রাবাড়ী থানার পৃথক দুটি হত্যা মামলায় কারাবন্দী একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি, লেখক, সাংবাদিক ও মানবাধিকারকর্মী অধ্যাপক শাহরিয়ার কবিরের শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছেন বিশ্বস্ত সুত্র।

    কারাবন্দী অবস্থায় গত শুক্রবার দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হয়েছে তার। কিন্তু এখন অব্দি উন্নত চিকিৎসা পাননি তিনি। দীর্ঘদিন ধরে হুইলচেয়ার ব্যবহার করা অধ্যাপক শাহরিয়ার কবির দ্বিতীয়বার হার্ট অ্যাটাকের পর বর্তমানে প্যারালাইজড অবস্থায় অত্যন্ত মানবেতর অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন তার স্বজনরা। এমনকি গত বছরের ১৬ই সেপ্টেম্বর যখন তাকে গ্রেপ্তার করা হয়, তারও আগে থেকেই তিনি হুইলচেয়ার ব্যবহার করছেন। সেসময়ও তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন।এর আগে, তাকে আদালতে তোলা হলে সেখানেও তিনি বারবার চিকিৎসায় অবহেলার কথা বলেছেন।

    গত বছরের ২০শে অক্টোবর তিনি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলী হায়দারের আদালতে বলেন, “আমি হুইলচেয়ার ছাড়া হাঁটতে পারি না। আমার পায়ে সমস্যা রয়েছে। সঠিকভাবে আমার চিকিৎসা প্রয়োজন। গত চার মাস ধরে আমি অসুস্থ। কাশিমপুর কারাগারে আমার ট্রিটমেন্ট হচ্ছে না। আমি নানা রোগে আক্রান্ত। আমার ভালো ট্রিটমেন্টের জন্য একটু পুলিশ সুপারকে বলে দিতেন, তাহলে ভালো হতো।”

    অধ্যাপক শাহরিয়ার কবিরের বিরুদ্ধে মামলার অভিযোগে বলা হয়েছে, আন্দোলন চলাকালে ১৮ই জুলাই যাত্রাবাড়ীর মনোয়ারা হসপিটালের সামনে গুলিতে নিহত হন রফিকুল ইসলাম। পরে ঢাকা মেডিক্যাল থেকে ১৯শে জুলাই আঞ্জুমান মুফিদুলের মাধ্যমে লাশ দাফন করা হয়।

    সেই হত্যা মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, “শাহরিয়ার কবির এজাহারভুক্ত আসামি। তাদের নির্দেশে আন্দোলনে গুলি চালানো হয়। এতে অনেকে আহত হন, নিহত হন যাত্রাবাড়ীর রফিকুল ইসলাম। শাহরিয়ার কবির একজন নাস্তিক। মুসলমানদের বিরুদ্ধে অনেক কথা বলেছেন। নাস্তিকরা আওয়ামী লীগ সরকারকে পছন্দ করে। আওয়ামী লীগ সরকারও নাস্তিকদের ভরণ-পোষণ করে। এই হত্যাকাণ্ডে তিনি জড়িত।”

    অধ্যাপক শাহরিয়ার কবিরের আইনজীবী শ্রী প্রাণনাথ বলেন, “আসামির বিরুদ্ধে মামলায় সুনির্দিষ্ট কোনও অভিযোগ নেই। তিনি একজন শিক্ষক, কলামিস্ট। তিনি সারাজীবন শিক্ষকতা করেছেন। তার ভাগ্য খারাপ তিনি এর আগেও জেল খেটেছেন। এখন আবার যেতে হলো। তার হার্টের সমস্যা, ডায়াবেটিস, পায়ে রড লাগানো, অসুস্থ ব্যক্তি।”

    প্রসঙ্গত, ইতোপূর্বে সমালোচনামূলক মতামত প্রকাশের জন্য ২০০১ সালে বিএনপি-জামায়াত সরকারের আইনি নিপীড়নের শিকার হন অধ্যাপক শাহরিয়ার কবির। তখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ২৪ বছর আগের সেই ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শাহরিয়ার কবিরকে ‘বিবেকের বন্দি’ আখ্যা দিয়েছিল।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleআওয়ামী লীগের মেয়রের ভাইয়ের রগ কাটল গুপ্ত সংগঠন শিবিরের সন্ত্রাসীরা
    Next Article মতামত || উদ্ভট গাধার পিঠে চলেছে বাংলাদেশ
    JoyBangla Editor

    Related Posts

    শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা?

    November 7, 2026

    অক্টোবর মাসে হামলা-হয়রানির শিকার ২৮ সাংবাদিক, নিহত একজন

    November 6, 2026

    বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান চালাতে মার্কিন কোম্পানিকে আমন্ত্রণ সরকারের

    November 6, 2026

    পোশাক শ্রমিক নির্যাতন, রাজনীতিকরণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ

    November 6, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 8, 2026

    ৭ নভেম্বর নিয়ে বিএনপির বর্বরতা ও অপরাজনীতি

    November 8, 2026

    দেড় হাজার শ্রমিক “সন্ত্রাস বিরোধী আইনে” আসামি, ট্যাগ লাগালেই কি ন্যায্য মজুরির দাবি অপরাধ হয়ে যাবে?

    November 8, 2026

    বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’

    November 7, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Economics

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    By JoyBangla EditorNovember 8, 20260

    গত দুই সপ্তাহে রিজার্ভ থেকে বেরিয়ে গেছে ২২ কোটি ২০ লাখ ডলার। উদ্দেশ্য নাকি বাজারে…

     ‘ডোন্ট সে হার নেইম’ নাটকে মুগ্ধ দর্শক

    November 8, 2026

    হাসিনার নিরাপত্তার উদ্যোগ নিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে ৬ এমপির চিঠি

    November 8, 2026

    ৭ নভেম্বর নিয়ে বিএনপির বর্বরতা ও অপরাজনীতি

    November 8, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 8, 2026

    ৭ নভেম্বর নিয়ে বিএনপির বর্বরতা ও অপরাজনীতি

    November 8, 2026

    দেড় হাজার শ্রমিক “সন্ত্রাস বিরোধী আইনে” আসামি, ট্যাগ লাগালেই কি ন্যায্য মজুরির দাবি অপরাধ হয়ে যাবে?

    November 8, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.