Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    October 13, 2026

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বৈছা কর্মীকে গুলি করে হত্যাচেষ্টার নতুন মামলায় গ্রেপ্তার শমী কায়সার
    Politics

    বৈছা কর্মীকে গুলি করে হত্যাচেষ্টার নতুন মামলায় গ্রেপ্তার শমী কায়সার

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 9, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বৈষম্যবিরোধী ছাত্র (বৈছা) আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা এলাকার টঙ্গী সরকারি কলেজের শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফকে রাস্তায় হত্যার চেষ্টা করেছেন অভিনেত্রী শমী কায়সার, এমন একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।

    ৯ই এপ্রিল, বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক শুনানি শেষে এ আদেশ দেন। এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এএসআই) সাদিকুজ্জামান। পরে বিচারক তা মঞ্জুর করেন।এদিন শমীকে সকাল ৯টায় সিএমএম আদালতের হাজতখানায় হাজির করা হয়। সকাল সোয়া ১০টায় তাকে আদালতে তোলা হয়। কাঠগড়ায় দাঁড়ানো শমী কায়সারকে ভোলার এমপি জ্যাকবের সঙ্গে আলাপ করতে দেখা যায়।

    মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৈছা চলাকালে গত ৪ঠা আগস্ট টঙ্গী সরকারি কলেজের অনার্স প্রথমবর্ষের শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফ দুপুরে মিছিল নিয়ে উত্তরা পূর্ব থানার আজমপুরে পৌঁছালে শমী কায়সারসহ আসামিদের ছোড়া গুলি তার বাম কাঁধে লাগলে তাৎক্ষণিক মাটিতে পড়ে যান। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ হন তিনি।

    গত ২২শে আগস্ট ১১ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে উত্তরা পূর্ব থানায় মামলা করেন জুবায়ের। এতে শমী কায়সারও একজন আসামি।

    এর আগে, গত ৮ই ডিসেম্বর রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন জানান শমী কায়সার। সেই আবেদনের শুনানির পর তাকে তিন মাসের জন্য জামিন দেন হাইকোর্ট। পরে ১২ই ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত সেই জামিন আদেশ স্থগিত করেন।

    তার আগে, গত ৫ই নভেম্বর রাতে রাজধানীর উত্তরা থেকে শমীকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পরদিন ৬ই নভেম্বর ইশতিয়াক মাহমুদ নামে এক বিএনপি কর্মীকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রিমান্ডে দেয় আদালত। সেই মামলায় শমী কায়সার ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম, কণ্ঠশিল্পী মমতাজসহ ১৭ জনকে আসামি করা হয়।

    এছাড়া, গত ১৪ই অক্টোবর মাগুরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তির অভিযোগে শমী কায়সারের নামে ১০০ কোটি টাকার মানহানির মামলা হয়। ১৩ই অক্টোবর মাগুরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন মোহাম্মদ রেজওয়ান কবির নামে এক বিএনপি কর্মী।

    প্রসঙ্গত, অভিনয় থেকে বিরতি নেওয়ার পর আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন ই-ক্যাবের সভাপতি ছিলেন শহিদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের কন্যা শমী কায়সার। গত বছরের ১৪ই আগস্ট দেশের ই-কর্মাস প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতির পদ থেকে পদত্যাগ করেন তিনি।

    শমী কায়সার আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। এছাড়া ২০২৪-র নির্বাচনে ফেনী-৩ আসনে আওয়ামী লীগের সমর্থন চেয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে দলীয় মনোনয়ন পাননি তিনি।

    শমী ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন। শহিদ বুদ্ধিজীবী সন্তান শমী নব্বই দশকের নামকরা অভিনেত্রী ছিলেন। তার মা পান্না কায়সার একজন লেখিকা এবং সাবেক সংসদ সদস্য। সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দুজা চৌধুরীর স্ত্রী মায়া চৌধুরী হলেন পান্না কায়সারের বোন। শমী কায়সার এবং রাজনীতিবিদ মাহি বি. চৌধুরী খালাতো ভাই-বোন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleড. ইউনূস, বাংলাদেশে মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধের জন্য আইসিসি কর্তৃক অভিযুক্ত হতে পারেন
    Next Article তৌহিদি জনতা কারা, তাদের উদ্দেশ্য কী
    JoyBangla Editor

    Related Posts

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    ভারতের মাটি ব্যবহার করে নেপাল-ভুটানে পণ্য রপ্তানির সুযোগ চাইল বাংলাদেশ

    October 11, 2026

    যে প্রজন্মকে ডাকিনি, তারাই এখন দরজায় কড়া নাড়ছে

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    By JoyBangla EditorOctober 13, 20260

    যুক্তরাজ্যের খাদ্য সরবরাহ (ফুড ডেলিভারি) খাতে এক নতুন প্রযুক্তিগত অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এখন থেকে…

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.