Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    হারিকেনের ইতিহাস

    September 10, 2026

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ‘মানুষ তখনই মরে যায়, যখন তাকে মনে করার কেউ থাকে না আর’
    Art & Culture

    ‘মানুষ তখনই মরে যায়, যখন তাকে মনে করার কেউ থাকে না আর’

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 13, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

     টাইটানিক সিনেমার সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কে? অনেকের নাম তালিকায় উঁকি দিতে পারে। এই তালিকায় সবচেয়ে উপরের দিকে থাকে রোজ। নিশ্চিত মৃত্যুর হাত থেকে, ঠাণ্ডা জলে বরফ হওয়া থেকে যে বেঁচে গিয়েছিল, দীর্ঘ একটা জীবন উপহার পেয়ে। আমি একটা গল্প জানি, যে গল্পে বক্তা জানান- টাইটানিক সিনেমার সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি রোজ নন। তালিকায় থাকা কেউ নন। সৌভাগ্যবান হচ্ছেন ওই ব্যক্তি যিনি টাইটানিক ছাড়ার আগমুহূর্তে জ্যাকের কাছে কার্ড খেলায় হেরে গিয়েছিলেন। মাঝে মাঝে হেরে যাওয়াই জীবনের সবচেয়ে বড়ো জয়।

    মোটিভেশন হিসেবে গল্পটা চমৎকার। কিন্তু অন্দর ফাঁপা। মানুষ অমর হয় না। অমরত্বও তেতো হয়। আমার কাছে তখনও মনে হয়েছিল এবং এখনও মনে হয়, টাইটানিকের সবচেয়ে সৌভাগ্যবান মানুষটি জ্যাক। যে ক্ষণিক সময়েই চূড়ান্ত ভালোবাসা উপহার পেয়েছিল যেটা আজীবন বেঁচে থেকেও পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। ক্ষনিক সময় পেয়েছিল সে রোজকে। ছুঁয়েছে। হেঁটেছে। হেসেছে খিল খিল। ঠোঁটে ঠোঁট রেখেছে গভীর আবেগে।

    টাইটানিক যখন ডুবতে শুরু করে তখন জ্যাক আটকা পড়ে ছিল নিচে কোথাও। হাত বাঁধা ছিল তার। পায়ের কাছে পানি এসে পৌঁছুতে শুরু করেছিল যখন, ওই শূন্য করিডোর শূন্য ঘরের বাইরে একটা মানুষের আওয়াজই শুনতে পেয়েছিল সে। ওটা রোজ। সবাইকে পেছনে ফেলে সদ্য ডুবতে শুরু করা জাহাজে একাই খুঁজতে নেমেছিল এক যুবতী তাকে। যার সঙ্গে তার পরিচয়ের তখনও দু’টো দিন পার হয়নি পুরো।

    জ্যাক টাইটানিকের সবচেয়ে সৌভাগ্যবান মানুষ। কেননা লাইফবোটে করে স্বাচ্ছন্দ্যে বেঁচে যাওয়ার দারুণ সুযোগ পেয়েও এক যুবতী ঝাঁপিয়ে পড়েছিল বোট থেকে জাহাজে, তার জন্য। স্বর্গ থেকে স্বেচ্ছায় নরকে ঝাঁপ দেওয়া যাকে বলে। হাত ধরে একসঙ্গে ছিল টাইটানিক ডোবার পরও, ওই জলে ভাসা কাঠের টুকরার উপরও। এমনকি মৃত্যুর পরও। বরফে শক্ত হয়ে আঙুলের ফাঁকে আঙুল আটকে যাওয়া জ্যাকের হাতে রোজ শেষবারের মতোন চুমু খায়। তারপর ছাড়ে জলের অতলে। শরীরখানা ছাড়ে শুধু, স্মৃতিতে রেখে দেয় আজীবন। তাই কয়েক মিনিট আগে দেখা হওয়া মানুষের চেহারা ভুলে যাওয়া রোজ বয়স একশো পার হওয়ার পরও চোখ বুজে অনায়াসে স্মৃতিচারণ করতে পারেন জ্যাকের। ভেঙে চুর্ণ করা জাহাজের একপাশ গেঁথে পাশ কাটা আইসবার্গ সাক্ষী রেখে খাওয়া এক অনবদ্য চুমুর স্পর্শ পান তখনও। স্পর্শ পান জাহাজের সম্মুখে রক্তাক্ত সূর্য সাক্ষী রেখে পাখির মতোন মেলে রাখা দুই হাতের আঙুল। পাশ কেটে যাওয়া বাতাস। শরীরের গন্ধ।

    কার্ড খেলায় হেরে গিয়ে না, আজীবন বেঁচে থেকেও না, শুধু ক্ষনিক মুহূর্ত হাতের আঙুলে আঙুল আটকেও অমর হওয়া যায়। হওয়া যায় পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ।

    কার্ড খেলায় যে হেরেছিল, সে হয়তো বেঁচেছিল দেড়-দুইশো বৎসর। কিংবা ধরা যাক তারও বেশী। পেয়েছিল একটা দীর্ঘ জীবন, অজস্র স্বর্নমুদ্রা, প্রাসাদ, রমণী, ক্ষমতা। তারপরও অতটা সৌভাগ্যবান সে নয়, যতটা জ্যাক। জ্যাক পেয়েছিল তোলপাড় করা অকৃত্রিম প্রেম। পেয়েছিল রোজকে। কোনোরকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই হাসি মুখে যে মেয়েটি ছুঁড়ে ফেলে দিয়েছিল জলে হার্ট অফ দ্য ওশ্যান। কারণ, তার কাছে আছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান হীরা। বাকিসব তুচ্ছ। ওই হীরাটি খোদ জ্যাক নিজে। পৃথিবীর নিকট ওই জাহাজে জ্যাকের কোনো অস্তিত্ব নেই। নাম নেই কোনো তার। তার অস্তিত্ব একটা হাতে আঁকা ছবি নয়, ধার করে পরা দামী পোশাক নয়, মূল্যবান রত্নও নয় কোনো। বরং একটা গল্প, একটু স্মৃতিচারণ। একশো বৎসরেও যে স্মৃতিতে ধুলো জমেনি একফোঁটা। মানুষ বেঁচে থাকে ওভাবে।

    ইকবাল-এর একটা চমৎকার উক্তি আছে। জর্জ এলিয়েটও একই কথা বলেছেন। আবার কোকো নামের একটা অ্যানিমেটেড সিনেমায় যার প্রচণ্ড সুন্দর উপস্থাপন দেখেছি আমি। ওটা হচ্ছে- মানুষ তখনই মরে যায়, যখন তাকে মনে করার কেউ থাকে না আর।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleঅর্থনীতিতে অশনি সংকেত: জিডিপি প্রবৃদ্ধি নামবে ৩.৯ শতাংশে, মূল্যস্ফীতি বাড়বে আরও
    Next Article রিতুর ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের
    JoyBangla Editor

    Related Posts

    উকিল মুন্সীকে শুধু বাউল নন, এক অমর সাধক

    September 10, 2026

    শিল্পী তারেক আমিন পেলেন যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসা

    September 8, 2026

    একজন দর্শক থাকলেও গান গেয়ে যাব: জেমস

    September 6, 2026

    জীবনানন্দ দাশের বায়োপিক বানাচ্ছেন গৌতম ঘোষ!

    September 3, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    আওয়ামীলীগের নিষেধাজ্ঞা বৈধ করার রাষ্ট্রীয় চক্রান্ত

    September 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    হারিকেনের ইতিহাস

    By JoyBangla EditorSeptember 10, 20260

    ছবিতে আমেরিকার আমিশ ভিলেজের একটা হারিকেন। বাস্তব হলো হারিকেন আবিস্কার হলো আমেরিকায়,যা আমরাও এখন হারিকেন…

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026

    মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ

    September 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.