Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    হারিকেনের ইতিহাস

    September 10, 2026

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সুরের ধারায় মুখরিত রবীন্দ্রসরোবর
    Art & Culture

    সুরের ধারায় মুখরিত রবীন্দ্রসরোবর

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 14, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    নতুন সূর্যের আলোয় উদ্ভাসিত এক প্রভাত, আর সেই আলোয় মুখরিত রাজধানীর ধানমন্ডির রবীন্দ্রসরোবর। ভোরের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গেই শুরু হলো বাংলা নববর্ষ ১৪৩২-কে স্বাগত জানানোর সুরেলা আয়োজন—চ্যানেল আই ও সুরের ধারার বর্ষবরণ অনুষ্ঠান।

    প্রকৃতির ছায়ায়, খোলা আকাশের নিচে শুরু হয় বর্ষবরণের সঙ্গীতযাত্রা। বেঙ্গল ফাউন্ডেশনের তিনজন সরোদ বাদক উদ্বোধনী পরিবেশনায় তুলে ধরেন বাংলা নববর্ষের আত্মিক আমন্ত্রণ।

    এরপর একে একে মঞ্চে ওঠে দেশাত্মবোধক গান, রবীন্দ্রসংগীত, লোকসংগীত আর পঞ্চকবির সুর—প্রতিটি পরিবেশনায় ছিল সুরে সুরে নতুন বছরের ছোঁয়া। শিশু শিল্পীদের কণ্ঠে ‘আলো আমার আলো ওগো’ পরিবেশনা ছড়িয়ে পড়ে চারপাশে, যেন আলোয় ভরে ওঠে চারদিক। 

    সমবেত কণ্ঠে ‘প্রভাত বীণা তব বাজে’ পরিবেশন করে সুরের ধারা, আর এর ঠিক পরেই আসে পার্বত্য অঞ্চলের প্রতিনিধিত্ব করা ভিন্ন জাতিগোষ্ঠীর গান, যা অনুষ্ঠানটিকে আরও বৈচিত্র্যময় করে তোলে।

    পর্যায়ক্রমে মঞ্চে আসেন শিল্পী ফাহিম হোসেন চৌধুরী (‘আকাশ ভরা সূর্য তারা’) এবং প্রিয়াংকা গোপ (‘আমি অকৃতি অধম বলেও…’)—তাঁদের গানে ছিল দর্শকদের আবেগে ভাসিয়ে নেওয়ার শক্তি।

    দেশের নানা প্রান্ত থেকে আগত শিল্পীদের একক ও দলীয় সংগীতে গলা মেলালেন সবাই। স্বাতী সরকার শোনালেন হৃদয়ছোঁয়া গান ‘ওগো দুঃখ জাগানিয়া’, আর লোকসঙ্গীতশিল্পী কিরণ চন্দ্র রায় পরিবেশন করলেন সময়ের উপমা মেলে ধরা গান—‘পাল্টে গেল পঞ্জিকারও পাতা…’। শারমিন আক্তারের কণ্ঠে ‘বসন্ত বাতাসে সই গো’ গাইতে গাইতে শ্রোতারা যেন আরও গভীরভাবে মিশে গেলেন এই উৎসবের আবহে।

    অন্যদিকে, রবীন্দ্রসরোবরের এক পাশে চলতে থাকল আরেক রঙিন আয়োজন—লাইভ পেইন্টিং। শিল্পী অশোক কর্মকার, জাহিদ মুস্তফা, এলিস গোমেজ, রঞ্জন বিশ্বাসসহ অনেকে ক্যানভাসে ফুটিয়ে তোলেন নববর্ষের চিত্রকল্প। সকাল ছয়টার সাদা ক্যানভাস ধীরে ধীরে রঙে রঙিন হয়ে উঠে ফুটে ওঠে এক শিশু, বাবার কাঁধে চড়ে বাঘের মুখোশ পরে বর্ষবরণের উৎসবে অংশ নিচ্ছে—একটি নিখুঁত প্রতিচ্ছবি নতুনকে বরণের।

    চিত্রশিল্পীরা বললেন, এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের সঙ্গে বাংলার সংস্কৃতিকে যুক্ত করাই তাদের উদ্দেশ্য। সুর, রঙ, আলো ও ভালবাসায় পূর্ণ হয়ে উঠল নববর্ষের প্রথম সকাল। 

    এভাবেই চ্যানেল আই-সুরের ধারার আয়োজনে আবারও নতুন বছরকে বরণ করে নিলো সুর, ছবি আর মানুষের হৃদয়।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleরমনা বটমূলে গান–কবিতা–উচ্ছ্বাসে ছায়ানটের বর্ষবরণ, বিভাজন ভাঙার প্রত্যয়
    Next Article বাংলা নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী
    JoyBangla Editor

    Related Posts

    উকিল মুন্সীকে শুধু বাউল নন, এক অমর সাধক

    September 10, 2026

    শিল্পী তারেক আমিন পেলেন যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসা

    September 8, 2026

    একজন দর্শক থাকলেও গান গেয়ে যাব: জেমস

    September 6, 2026

    জীবনানন্দ দাশের বায়োপিক বানাচ্ছেন গৌতম ঘোষ!

    September 3, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    আওয়ামীলীগের নিষেধাজ্ঞা বৈধ করার রাষ্ট্রীয় চক্রান্ত

    September 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    হারিকেনের ইতিহাস

    By JoyBangla EditorSeptember 10, 20260

    ছবিতে আমেরিকার আমিশ ভিলেজের একটা হারিকেন। বাস্তব হলো হারিকেন আবিস্কার হলো আমেরিকায়,যা আমরাও এখন হারিকেন…

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026

    মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ

    September 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.