Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা

    July 26, 2026

    পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা?

    July 26, 2026

    রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি

    July 26, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » যশোরে জামায়াতের ভূমিখেকো চক্রের হামলা-লুটপাটে অসহায় ১৪ পরিবার
    Bangladesh

    যশোরে জামায়াতের ভূমিখেকো চক্রের হামলা-লুটপাটে অসহায় ১৪ পরিবার

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 16, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    যশোরে হতদরিদ্র ১৪টি পরিবারের জমির দিকে নজর দিয়েছে যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতে ইসলামীর ভূমিখেকো চক্র। জমি দখল করতে ব্যর্থ হয়ে সদর উপজেলার রূপদিয়া মধ্যপাড়ায় হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে তারা।

    গত রোববার সকালে দেশীয় অস্ত্রসহ দুই ঘণ্টা ধরে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হামলা চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। স্থানীয়রা বাধা দিতে এলে তাদেরও হুমকি-ধমকি দেওয়া হয়। এ ঘটনায় থানায় মামলা করেছেন ভুক্তভোগীরা।

    এদিকে, গুপ্ত সংগঠন জামায়াতের নেতাকর্মীদের ভূমি দখল এবং বাড়িঘরে হামলা ও লুটপাট চালানোয় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতৃবৃন্দ। তারা সরেজমিন পরিদর্শন করে ভুক্তভোগী পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তবে এখনও অসহায় ১৪টি পরিবার জামায়াতের সশস্ত্র সন্ত্রাসী নেতাকর্মীদের ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন।

    ভুক্তভোগীদের অভিযোগ, পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।

    পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলার রূপদিয়া মধ্যপাড়ায় ৫০ বছরেরও বেশি সময় ধরে বাস করছেন ১৪টি ভূমিহীন পরিবার। এই জমির মূল মালিক ছিলেন সাঈদ বক্স, যিনি মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছিলেন। তার মৃত্যুর পর জামায়াত নেতা খবির খাঁ ও তার অনুসারীরা জমিটি নিজেদের দাবি করে দখলের চেষ্টা চালায়। আদালতে মামলা করেও তারা ব্যর্থ হয়।

    গত ৫ই আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের পর থেকে জমি দখলের জন্য হুমকি দিতে শুরু করে সন্ত্রাসী সংগঠন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। তারা বারবার গ্রামে এসে হুমকি দিয়ে যায়।

    শেষ পর্যন্ত গত ১৩ই এপ্রিল সকালে জামায়াতের ৬০-৭০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল ১৪টি পরিবারের ওপর হামলা চালায়। তারা বসতঘর ভাঙচুর করে, লুটপাট চালায় এবং বাসিন্দাদের মারধর করে। নারীদের ওপর হাত তোলে এবং শ্লীলতাহানির চেষ্টা করে হামলাকারীরা।

    ভুক্তভোগীরা পুলিশকে খবর দিলেও পুলিশ এসে কোনো ব্যবস্থা নেয়নি। বরং পুলিশের সামনেই তাদের হুমকি-ধমকি দেওয়া হয়।

    এ ঘটনায় গত রোববার রাতে ইজিবাইকচালক মিলন হোসেন কোতোয়ালি থানায় মামলা করেন।

    মামলার এজাহারে উল্লেখ করা হয়, হামলাকারীরা অধিকাংশই স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থক। মামলা করার পর থেকে মিলন হোসেন জামায়াতের লোকজনের হুমকির মুখে রয়েছেন।

    ঘটনার খবর পেয়ে গতকাল মঙ্গলবার বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং জেলা সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর নেতৃত্বে বিএনপি নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ভুক্তভোগীরা কান্নায় ভেঙে পড়েন এবং হামলাকারীদের বিচার দাবি করেন।

    ভুক্তভোগী মিলন হোসেন বলেন, ‘হামলা ও ভাঙচুরে আমার ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আমার স্ত্রী সালমা খাতুনের ঘর থেকে ৭০ হাজার টাকার স্বর্ণের দুল, রাজিয়ার ঘর থেকে ১ লাখ ৫ হাজার টাকার স্বর্ণালঙ্কার, ইসমাইলের ঘর থেকে ৬০ হাজার টাকা, প্রিয়ার ঘর থেকে স্বর্ণের এক জোড়া কানের দুল, আনসারের ঘর থেকে ৭০ হাজার টাকা এবং আমার ঘর থেকে জিনিসপত্র ভাঙচুরের বাইরে নগদ ৪০ হাজার টাকা লুট করেছে তারা।’

    তিনি আরও বলেন, ‘জামায়াত নেতা খবির খাঁ ও তার লোকজন এখনো আমাদের ঘরবাড়ি ছাড়ার হুমকি দিচ্ছে।’

    বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘এখানে যা হয়েছে, তা এক নারকীয় ধ্বংসযজ্ঞ। ঘটনার পরপরই আমরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছি এবং আজ আবার এসেছি। যারা এই হামলা চালিয়েছে, তারা জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। কোনো রাজনৈতিক দল এ ধরনের দুর্বৃত্তদের দায় নিতে পারে না। আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে। জামায়াতে ইসলাম যদি এই দুর্বৃত্তদের পক্ষ নেয়, তাহলে বিএনপি রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করবে।’

    যশোর কোতোয়ালি থানার পরিদর্শক কাজী বাবুল হোসেন বলেন, ‘হামলার পরে আমরা কয়েকবার ঘটনাস্থলে গিয়েছি। এ ঘটনায় ভুক্তভোগীরা মামলা করেছেন। বিষয়টি তদন্তাধীন।’

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমামলা চলাকালেই গুঁড়িয়ে দেওয়া হলো বীর মুক্তিযোদ্ধা কবি রফিক আজাদের বাড়ি
    Next Article ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী
    JoyBangla Editor

    Related Posts

    সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

    July 26, 2026

    চুলা জ্বলছে না, সিএনজির লাইনে অপেক্ষা ঘণ্টার পর ঘণ্টা, বিএনপি-জামাতের ২০২৬ আর ২০০১ এর কি একই স্ক্রিপ্ট?

    July 25, 2026

    দুই বছরেও ৩৪৬ খুনি-ধর্ষক ফেরার, লুট হওয়া ১১৪৩ রাউন্ড গুলিও খোঁজ পাওয়া যায়নি, কার স্বার্থে?

    July 24, 2026

    গোপালগঞ্জে নারী আইনজীবীকে ঢিল ছুড়ে আঘাত করা সেই বিচারক প্রত্যাহার

    July 24, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    সাইফুজ্জামান চৌধুরীর কোট টাই ঘড়ি নিয়ে হৈ চৈ!

    July 21, 2026

    যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বার্নহামের মন্ত্রিসভায় বড় রদবদল

    July 21, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Economics

    ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা

    By JoyBangla EditorJuly 26, 20260

    বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে উদ্বেগজনক চিত্র সামনে…

    পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা?

    July 26, 2026

    রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি

    July 26, 2026

    সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো

    July 26, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    সাইফুজ্জামান চৌধুরীর কোট টাই ঘড়ি নিয়ে হৈ চৈ!

    July 21, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.