Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    August 26, 2026

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » দুর্নীতি প্রমাণে ব্যর্থ দুদক: ব্রিটিশ এমপি টিউলিপের বিরুদ্ধে অভিযোগ নিয়ে বিতর্ক
    Politics

    দুর্নীতি প্রমাণে ব্যর্থ দুদক: ব্রিটিশ এমপি টিউলিপের বিরুদ্ধে অভিযোগ নিয়ে বিতর্ক

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 24, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ব্রিটিশ লেবার পার্টির সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে বাংলাদেশি সংস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক), মন্তব্য করেছেন তার আইনজীবীরা।

    লন্ডনের দ্য স্ট্যান্ডার্ড পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১৩ই এপ্রিল ঢাকার একটি আদালত টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং তাকে ২৭শে এপ্রিলের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেন। একইসাথে তার মা, ভাই ও বোনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

    দুদকের অভিযোগ, টিউলিপ সিদ্দিক তার খালা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব ব্যবহার করে পূর্বাচল আবাসিক প্রকল্পে পরিবারের জন্য ৩টি প্লট জমি অবৈধভাবে বরাদ্দ নিয়েছেন। দুদকের এই তদন্ত, ঢাকার অবকাঠামো প্রকল্প থেকে তহবিল আত্মসাতের ব্যাপকতর তদন্তেরই অংশ ছিল।

    তবে টিউলিপ সিদ্দিকের আইনজীবী দল স্টিফেনসন হারউড ল ফার্মের বক্তব্য, গত ১৮ই মার্চ থেকে তারা দুদকের কাছে লিখিতভাবে প্রমাণ চেয়ে আসছেন, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো প্রমাণ বা দলিলপত্র উপস্থাপন করতে পারেনি। তারা এই অভিযোগগুলোকে “ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে আখ্যায়িত করেছেন।

    আইনজীবীরা আরো অভিযোগ করেছেন, দুদক ইচ্ছাকৃতভাবে গণমাধ্যমে ‘অপ্রমাণিত’ তথ্য উপস্থাপন এবং ইন্টারপোল রেড নোটিশের হুমকি দিয়ে তাদের মক্কেলের সম্মানহানি করার চেষ্টা করছে।

    গত জানুয়ারিতে লেবার পার্টির ক্যাবিনেট থেকে পদত্যাগ করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। তিনি তার বিরুদ্ধে আনীত সকল দুর্নীতির অভিযোগ অস্বীকার করে একে তার রাজনৈতিক ও ব্যক্তিগত সুনাম ধ্বংসের চক্রান্ত বলে উল্লেখ করেছেন।

    আইন বিশেষজ্ঞরা বলছেন, একজন বিদেশি সংসদ সদস্যের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনার ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা উচিত ছিল দুদকের। কিন্তু তারা তা না করে বরং ইউনূস-সরকারের প্রতিহিংসামূলক কর্মকাণ্ডে অবতীর্ণ হয়েছে।

    এদিকে, দুদক এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তথ্য-প্রমাণ উপস্থাপন করতে না পারায় এই মামলার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আদালতের নির্ধারিত তারিখ ২৭শে এপ্রিলের মধ্যে টিউলিপ সিদ্দিকের হাজির হওয়ার কথা থাকলেও তার আইনজীবীরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে প্রমাণের অভাবে এই মামলার টিকে থাকার সম্ভাবনা খুবই কম।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleপাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ
    Next Article  ‘বাবার অপদস্থ হওয়ার ভিডিও দেখে রাতে ঘুমাতে পারছি না’
    JoyBangla Editor

    Related Posts

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. মুজিব

    August 24, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    ১৫ই আগস্ট : গণমাধ্যমের নীতিহীনতা এবং একজন মহান নেতার প্রতি অসম্মান​

    August 15, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    By JoyBangla EditorAugust 26, 20260

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- এ কথা সাবেক উপদেষ্টা  ব্রিগ্রেডিয়ার (অব)সাখাওয়া্ত…

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026

    অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প

    August 26, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.