Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    August 26, 2026

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » গাজীপুরে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন কারখানায় বিএনপির কর্মীদের হামলা
    Bangladesh

    গাজীপুরে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন কারখানায় বিএনপির কর্মীদের হামলা

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 25, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    গাজীপুরের শ্রীপুরে ‘বিএনপি নেতাকর্মীরা একটি নির্মাণাধীন কারখানায় হামলা চালিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার দুপুরে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ম্যাক হ্যাচারি (ইউনিট-২) কারখানার নিরাপত্তা কর্মকর্তা আব্দুল বারী। মামলার পর চাদাবাজরা হুমকি ধমকি দিচ্ছে অভিযোগকারীকে।

    অভিযোগে জানানো হয়, উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামের জাহাঙ্গীর আলম (৪০), ইব্রাক একান্ত (২৬), মো. সুমন (৩৮), রাসেল আকন্দ (৩৮) ও আলিফ আকন্দ (২০)-এর নেতৃত্বে ৫০-৬০ জন অজ্ঞাত ব্যক্তি কয়েকদিন ধরে নির্মাণকাজে বাধা দিয়ে আসছেন এবং চাঁদা দাবি করছেন। তবে অভিযুক্তদের কেউ স্থানীয় বিএনপির কোনো পদে আছেন কিনা, তা নিশ্চিত করতে পারেননি দলীয় নেতারা।

    আব্দুল বারীর ভাষ্যমতে, “গত মঙ্গলবার দুপুরে অভিযুক্তরা দেশি অস্ত্র নিয়ে এসে আমাদের ওপর হামলা চালায়। চাঁদা না দেওয়ায় আমাকে, অন্যান্য কর্মকর্তা ও নির্মাণশ্রমিকদের হুমকি দেয় এবং মারধর করে। এরপর তারা নির্মাণকাজ বন্ধ করে দিয়ে শ্রমিকদের কারখানা থেকে বের করে দেয়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

    তিনি আরও জানান, এ ঘটনায় আগেও অভিযুক্তরা একই দাবি তুলে কাজ বন্ধ করেছিলেন এবং হুমকি দিয়েছিলেন, চাঁদার টাকা না দিলে নির্মাণকাজ চলতে দেওয়া হবে না।

    অভিযোগ সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত জাহাঙ্গীর আলম বলেন, “থানায় অভিযোগ দেওয়ার বিষয়ে আমি জানি না। আমাদের মধ্যে সমন্বয়ের কথা ছিল, যাতে দলীয় নেতাকর্মীরা একত্রে নির্মাণসামগ্রী সরবরাহ করতে পারেন। কিন্তু ছাত্রদল কর্মী সামিউল ইসলাম একাই সরবরাহ করছেন, এতে অনেকে ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করেছেন। পরে আলোচনা করে কাজ আবার চালু করে দেওয়া হয়।”

    সামিউল ইসলাম জানান, “কার্যাদেশ অনুযায়ী আমি সরবরাহ করছি। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বাধা দিচ্ছেন। এখন শুনছি তারা দলীয় পরিচয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে কাজ বন্ধ করেছেন।”

    বিষয়টি জানতে বরমী ইউনিয়ন বিএনপির সভাপতি আফাজ উদ্দিন প্রধান ও শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

    শ্রীপুর থানার উপপরিদর্শক মাহবুব বলেন, “ম্যাক হ্যাচারির নির্মাণকাজে বাধা এবং চাঁদার দাবির অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleরাবি কর্মচারী, যুবলীগ কর্মীকে গুলি করে কোপালো গুপ্ত সংগঠন শিবিরের সন্ত্রাসীরা
    Next Article মতামত || মহাজনের ইন্ধনে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে দেশ, উপলব্ধি হচ্ছে তো?
    JoyBangla Editor

    Related Posts

    বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নিন্দা

    August 26, 2026

    আদালতে পাঠানো হয়েছে বিদিশা সিদ্দিককে

    August 26, 2026

    দেশে জঙ্গি ফিরলো আবারও মহাসমারোহে!

    August 25, 2026

    বিদেশিদের কাছে ‘ঝুঁকিপূর্ণ’ বাংলাদেশ : নিরাপত্তার ন্যূনতম গ্যারান্টি নেই, কানাডার সতর্কতায় উন্মোচিত কঠিন বাস্তবতা

    August 25, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    ১৫ই আগস্ট : গণমাধ্যমের নীতিহীনতা এবং একজন মহান নেতার প্রতি অসম্মান​

    August 15, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    By JoyBangla EditorAugust 26, 20260

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- এ কথা সাবেক উপদেষ্টা  ব্রিগ্রেডিয়ার (অব)সাখাওয়া্ত…

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026

    অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প

    August 26, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.