Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জঙ্গি এখনও পলাতক

    May 2, 2026

    বিএনপি আমলে আবার শুরু সংখ্যালঘু হত্যা – দেশে ফিরছে আবারো সেই পুরোনো সন্ত্রাসের রাজনীতি?

    May 2, 2026

    শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের সংগ্রাম ও বর্তমান চ্যালেঞ্জ

    May 2, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » কবিতার উদ্ধৃতি দিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব ইরানের
    International

    কবিতার উদ্ধৃতি দিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 26, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    “মানুষ এক অখণ্ড সত্তার অংশ, সৃষ্টিতে তাদের মূল এক ও অভিন্ন। যদি একজন ব্যথিত হয়, তবে অন্যরাও স্বস্তিতে থাকতে পারে না,” ইরানি পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া মধ্যস্থতা প্রস্তাবের সঙ্গে ‘বনি আদম’ কবিতার এ চরণগুলো জুড়ে দেওয়া হয়েছে।

    কবিতার উদ্ধৃতি দিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

    কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলাকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান ও সৌদি আরব।

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার প্রস্তাবে দক্ষিণ এশিয়ার দেশ দুটির সঙ্গে তেহরানের কয়েক শতাব্দী পুরনো ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্কের’ কথা মনে করিয়ে দিয়েছেন, সঙ্গে ত্রয়োদশ শতাব্দীর একটি ফার্সি কবিতারও কয়েকটি চরণও উদ্ধৃত করেছেন, জানিয়েছে এনডিটিভি।

    শুক্রবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া পোস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ভারত ও পাকিস্তান উভয় দেশকেই ‘ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী’ বলে সম্বোধন করেছেন।

    “ভারত ও পাকিস্তান ইরানের ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী, যাদের সঙ্গে সম্পর্ক শতাব্দীপ্রাচীন সাংস্কৃতিক ও সভ্যতার বন্ধনে গাঁথা। অন্যান্য প্রতিবেশীর মতো, তাদের প্রতিও আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার থাকে। এই কঠিন সময়ে ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে তেহরান মধ্যস্থতা করতে প্রস্তুত,” বলেছেন তিনি।

    এই মন্তব্যের সঙ্গেই তিনি জুড়ে দিয়েছেন ‘বনি আদম’ কবিতার কয়েকটি চরণ, যেখানে বলা হচ্ছে, “মানুষ এক অখণ্ড সত্তার অংশ, সৃষ্টিতে তাদের মূল এক ও অভিন্ন। যদি একজন ব্যথিত হয়, তবে অন্যরাও স্বস্তিতে থাকতে পারে না,”

    ত্রয়োদশ শতাব্দীর বিখ্যাত এই ফার্সি কবিতার লেখক ইরানি কবি সাদি শিরাজি।

    সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও ২০০৯ সালে ইরানি জনগণকে নওরোজের শুভেচ্ছা জানাতে গিয়ে বনি আদম বা ‘আদমের পুত্ররা’ নামের এই কবিতার চরণ উদ্ধৃত করেছিলেন।

    কেবল ইরানই নয়, মধ্যপ্রাচ্যে তাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী সৌদি আরবও ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারী হতে প্রস্তাব দিয়েছে।

    সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এরই মধ্যে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোনও করেছেন, জানিয়েছে রিয়াদ।

    “সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। পেহেলগামে সন্ত্রাসী হামলা ও এর সঙ্গে সীমান্তের ওপারের সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা হয়েছে,” এক বিবৃতিতে বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article‘আমি আপনাদের ফাঁদে পা দেব না’─ আইনি নোটিশ প্রসঙ্গে তাসনিম জারা
    Next Article ফ্রান্সিসের শেষকৃত্য, শোকের চাদরে সেইন্ট পিটার’স চত্বর
    JoyBangla Editor

    Related Posts

    এশিয়ার আট দেশের ১৬টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

    May 2, 2026

    হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করতে লন্ডনে ৩০ দেশের বৈঠক

    April 30, 2026

    এবার যুক্তরাষ্ট্রের ওপর মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

    April 29, 2026

    ট্রাম্পের বিরুদ্ধে ‘ট্রাম্প কার্ড’ ব্যবহারের হুঁশিয়ারি ইরানের

    April 28, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    অন্তর্বর্তী সরকারের রাজনীতির বলী ব্যাংক খাত, পকেট ‘খালি’ করে সব লুটপাট: অর্থমন্ত্রী আমির খসরু

    April 29, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জঙ্গি এখনও পলাতক

    By JoyBangla EditorMay 2, 20260

    আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী দেশে ১ হাজার ৬১১ জঙ্গির নাম তালিকাভুক্ত রয়েছে৷ এই জঙ্গিদের বেশিরভাগ…

    বিএনপি আমলে আবার শুরু সংখ্যালঘু হত্যা – দেশে ফিরছে আবারো সেই পুরোনো সন্ত্রাসের রাজনীতি?

    May 2, 2026

    শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের সংগ্রাম ও বর্তমান চ্যালেঞ্জ

    May 2, 2026

    বিদ্যুৎ খাতের বৈপ্লবিক রূপান্তর: উন্নয়নের কারিগর শেখ হাসিনা

    May 2, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.