Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    October 13, 2026

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ধৃষ্টতার সীমা ছাড়ালো জামাত : বীর মুক্তিযোদ্ধাকে আক্রমনের সাহস কোথা থেকে আসে এদের?
    Politics

    ধৃষ্টতার সীমা ছাড়ালো জামাত : বীর মুক্তিযোদ্ধাকে আক্রমনের সাহস কোথা থেকে আসে এদের?

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 29, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ১৯৭১ সালে এ দেশকে মুক্ত করার জন্য লাখো শহীদের রক্ত প্রবাহিত হয়েছে। মুক্তিযোদ্ধাদের প্রাণের বিনিময়ে ছিনিয়ে আনা এই স্বাধীনতা কোনো দলীয় সম্পদ নয় — এটি বাংলাদেশের অস্তিত্বের মৌলিক পরিচয়। অথচ আজও এই মাটিতে, এই বাংলায় সেই রক্তচক্ষু দেখানোর দুঃসাহস দেখায় জামাতের উত্তরসূরিরা! কোথা থেকে আসে এদের এত বড় সাহস? এদের বুকের পাটা এত শক্ত হলো কীভাবে?

    চাঁপাইনবাবগঞ্জের মাটিতে গতকাল যা ঘটেছে, তা শুধু দুঃখজনক নয়, এটি স্বাধীন বাংলাদেশের বুকে প্রকাশ্য ছুড়ি গেঁথে দেয়া! মুক্তিযোদ্ধা মো. তরিকুল আলম — একজন যিনি দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন — যখন মুক্তিযুদ্ধের পবিত্র ইতিহাস রক্ষার জন্য মুখ খুললেন, তখনই জামাতের লেলিয়ে দেওয়া এক নেতা, লতিফুর রহমান, উত্তেজনায় গাত্রদাহ শুরু করে। সভার ভেতরেই তেড়ে আসে, চিৎকার করে, মাইক্রোফোন কেড়ে নেয় — যেন এটা তাদের দখল করা কোনো #পাকিস্তানি ঘাঁটি!

    #জামাত আজও প্রমাণ করে চলেছে, তারা এ দেশের আত্মাকে এখনো মেনে নেয়নি। এরা এখনো সেই #পাকিস্তানি প্রেতাত্মার উত্তরাধিকার বহন করে চলে। সেদিন #পাকিস্তানের দোসররা যে স্পর্ধায় মুক্তিযোদ্ধাদের গুলি করেছিল, আজ সেই উত্তরসূরিরা একই স্পর্ধায় মুক্তিযোদ্ধার কণ্ঠরোধ করে! এ যেন স্বাধীনতার পবিত্র চেতনাকে প্রকাশ্যে কুকুরের মতো লাথি মারা!

    কী ভয়ংকর বিসর্জন দিচ্ছে এই রাষ্ট্র, যে রাষ্ট্রের পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, একজন মুক্তিযোদ্ধার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয় — আর মুখে একটা শব্দও উচ্চারণ করে না? যেখানে একজন মুক্তিযোদ্ধার বক্তব্য থামিয়ে দেওয়ার সাহস হয়, সেখানে বোঝাই যায়, #জামাতের বিষবৃক্ষ আজও মাটি ফুঁড়ে বেড়ে উঠছে।

    #জামাত শুধু মুক্তিযুদ্ধবিরোধী দল নয় — এটা বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে একটি চিরস্থায়ী ষড়যন্ত্রকারী শক্তি। এদের রাজনীতি মানেই রক্ত, মানেই বিশ্বাসঘাতকতা, মানেই জাতীয় আত্মঘাতী ষড়যন্ত্র। আর আজ যখন এরা প্রকাশ্যে মুক্তিযোদ্ধাকে থামায়, তখন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় — এটা তাদের পরিকল্পিত পুনর্জাগরণের হিংস্র সংকেত!

    প্রশ্ন হচ্ছে — এদের এত বড় সাহস হলো কীভাবে? কারা এদের পৃষ্ঠপোষকতা দেয়? কোন মিথ্যা ‘গণতন্ত্রের’ লেবাসে এদের দানবীয় মুখোশ আড়াল করা হচ্ছে? যদি এ দেশের মাটি আর জাতি মুক্তিযুদ্ধের প্রতি সামান্যতম দায়বদ্ধতা রাখে, তবে #জামাতের মতো স্বাধীনতা-শত্রুদের চূড়ান্তভাবে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের লড়াই শেষ হবে না।

    তাদের বিরুদ্ধে কোনো ‘সহিষ্ণুতা’ নয় — এখন দরকার আগুনের মতো প্রতিরোধ। দরকার রক্তের মতো উত্তপ্ত ঘৃণা। জামাতকে আর এক ইঞ্চি জায়গা দেওয়া মানে শহীদদের আত্মা তুচ্ছ করা, বাংলাদেশের স্বাধীনতাকে উপহাস করা।

    আমরা বলি — যারা মুক্তিযুদ্ধের অবমাননা করে, মুক্তিযোদ্ধাকে থামায়, তাদের জন্য এই মাটিতে কোনো স্থান নেই। লজ্জা, ধিক্কার, ঘৃণা — এদের প্রাপ্য। জামাত ও তাদের দোসরদের বিরুদ্ধে এখনই জেগে উঠতে হবে — নয়তো এরা আবারও ছোবল মারবে আমাদের হৃদয়ে, আমাদের অস্তিত্বে।(আওয়ামীলীগ পেইজ)

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleরেকর্ড তছনছ করে ১৪ বছরের বৈভবের সেঞ্চুরি
    Next Article ব্যারিস্টার তুরিন আফরোজের হেফাজতে নির্যাতন: জেএমবিএফ-এর তীব্র নিন্দা ও তদন্তের দাবি
    JoyBangla Editor

    Related Posts

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    ভারতের মাটি ব্যবহার করে নেপাল-ভুটানে পণ্য রপ্তানির সুযোগ চাইল বাংলাদেশ

    October 11, 2026

    যে প্রজন্মকে ডাকিনি, তারাই এখন দরজায় কড়া নাড়ছে

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    By JoyBangla EditorOctober 13, 20260

    যুক্তরাজ্যের খাদ্য সরবরাহ (ফুড ডেলিভারি) খাতে এক নতুন প্রযুক্তিগত অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এখন থেকে…

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.