Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ৫ মামলায় আইভীর জামিন বহাল

    May 10, 2026

    জ্যোতির নেতৃত্বে দল ঘোষণা বাংলাদেশের: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

    May 10, 2026

    দেয়ালচিত্রকে টানেলের প্রবেশপথ ভেবে গাড়ির ধাক্কা

    May 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বঙ্গবন্ধু ও  শেখ হাসিনা যা করেননি, বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রি করলো ক্ষমতালোভী ইউনুস
    Politics

    বঙ্গবন্ধু ও  শেখ হাসিনা যা করেননি, বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রি করলো ক্ষমতালোভী ইউনুস

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 1, 2025Updated:May 1, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ।। সাইফুর রহমান মিশু।।

    এত আয়োজন, এত প্রাণের বিসর্জন, এত আহত মানুষের আর্তনাদ—সবই যেন এক সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। যেনো এরা কেউই মানুষ নয়, কেবলমাত্র ব্যবহৃত টিস্যু পেপারের মতো—চাহিদা মিটলেই ছুঁড়ে ফেলা।

    বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমনই কৌশলগত গুরুত্বপূর্ণ যে, এই ভূখণ্ডে যেই পরাশক্তি প্রভাব বিস্তার করতে পারবে, সে শুধু দক্ষিণ এশিয়াই নয়—সমগ্র এশিয়া অঞ্চলে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে।

    ব্রিটিশ সাম্রাজ্যের স্বর্ণযুগে প্রচলিত ছিল, “ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না।” যদিও তারা একে একে তাদের উপনিবেশ হারিয়েছে, তবুও সেই অঞ্চলগুলোর উপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা তারা আজও ছাড়েনি।

    আজকের আধুনিক সাম্রাজ্যবাদ—সোজা সৈন্য পাঠিয়ে দখল নয়, বরং কৌশলগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে পরিচালিত হয়। এই মানসিকতা এসেছে সেই পুরনো ব্রিটিশ উপনিবেশিক ডিএনএ থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের তথাকথিত “ডীপ স্টেট”—যারা পর্দার আড়াল থেকে বিশ্বজুড়ে রাজনীতি ও সামরিক হস্তক্ষেপের মাধ্যমে নিজের আধিপত্য বিস্তার করে।

    বিশ্ব এখন কিছু “সভ্য” মুখোশ পরা সংস্থার যুগে প্রবেশ করেছে—যেমন জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংগঠন। এসবের “মানবিকতা” এখন যেন ছদ্মবেশ মাত্র। তারা যেই অঞ্চলকে টার্গেট করে, সেখানে নিজেদের অনুগত “পাপেট” বসিয়ে সেই অঞ্চলকে কার্যত নিয়ন্ত্রণ করে।

    ১৯৭০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রস্তাব দেয়া হয়েছিল—দক্ষিণে একটি মার্কিন সামরিক ঘাঁটির অনুমতি দিলে তারা স্বাধীনতা নিশ্চিত করবে। বঙ্গবন্ধু সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তাঁর কাছে দেশের একটি ইঞ্চি জমিও ছিল অমার্জনীয়। তাঁর এই অনমনীয়তায় মুক্তিযুদ্ধের পরবর্তী সময়েও চরম মূল্য দিতে হয়েছিল—নৈরাজ্য, রাজনৈতিক ষড়যন্ত্র, এবং একদিন পরিবারসহ প্রাণ হারানো।

    একই ধরনের প্রস্তাব শেখ হাসিনার কাছেও এসেছে। কিন্তু তিনি ছিলেন তাঁর বাবার মতোই দৃঢ়চেতা। দেশের সার্বভৌমত্বের বিনিময়ে কোনো ছাড় দেননি। তার পরিণামও আমরা দেখেছি—২০২৪ সালের জুলাইয়ে পরিকল্পিত সন্ত্রাস এবং তাঁর সরকারের পতন।

    “মানবিক করিডোর” নামে জাতিসংঘ যে চাপে সিদ্ধান্ত নেয়—তা ইতিহাসে একাধিকবার প্রমাণিত হয়েছে, মূলত এক প্রকার আগ্রাসন বৈধ করার পন্থা মাত্র। রাখাইন রাজ্যে সহায়তা পাঠানোর নামে বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর তৈরির পেছনেও একই যুক্তরাষ্ট্র-ঘনিষ্ঠ কৌশল কাজ করছে।

    এখন কিছু কঠিন সত্য বলি—জনগণ চাইলেই কিছু বদলাবে না, আর না চাইলেও কিছু রক্ষা পাবে না, কারণ এরা ক্ষমতায় এসেছে নির্দিষ্ট একটি এজেন্ডা বাস্তবায়নের জন্য। তাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত তারা সরে যাবে না। আর তাদের কাজ শেষ হবার আগেই বদলে যেতে পারে এই দেশের মানচিত্র। শুরু হতে পারে এক ভয়াবহ গৃহযুদ্ধ, খাদ্য সংকট, এবং কোটি মানুষের বাস্তুচ্যুতি।

    একদিন ইতিহাস নিরপেক্ষভাবে বিচার করবে—কে ছিল এই সময়ের মীরজাফর, আর কে ছিল সত্যিকারের দেশপ্রেমিক। এবং এই পাপেট সরকার ও তাদের পেছনের শক্তি—২০২৪ সালকে একটি বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবে স্মরণীয় করে রাখবে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবাংলাদেশ সীমান্তে আরসার তৎপরতা: জাতীয় নিরাপত্তা ও করিডোর প্রশ্নে উদ্বেগ
    Next Article ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা
    JoyBangla Editor

    Related Posts

    ৫ মামলায় আইভীর জামিন বহাল

    May 10, 2026

    দুই মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর

    May 10, 2026

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শুভেন্দু অধিকারীকে আওয়ামী লীগের অভিনন্দন

    May 9, 2026

    জামিনের পরও মেলেনি মুক্তি: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী

    May 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    জামিনের পরও মেলেনি মুক্তি: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী

    May 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    ৫ মামলায় আইভীর জামিন বহাল

    By JoyBangla EditorMay 10, 20260

    নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।…

    জ্যোতির নেতৃত্বে দল ঘোষণা বাংলাদেশের: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

    May 10, 2026

    দেয়ালচিত্রকে টানেলের প্রবেশপথ ভেবে গাড়ির ধাক্কা

    May 10, 2026

    তোফায়েল আহমেদ : তিনি দেশ ভোলেননি, দেশ তাঁকে ভুলিয়ে দিল

    May 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.