Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    October 13, 2026

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ইউনূস নির্বাচন দিবে যারা ভাবছে তারা ‘আহাম্মকের স্বর্গে বসবাস করছে’, মন্তব্য শেখ হাসিনার
    Politics

    ইউনূস নির্বাচন দিবে যারা ভাবছে তারা ‘আহাম্মকের স্বর্গে বসবাস করছে’, মন্তব্য শেখ হাসিনার

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 2, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ইউনূস নির্বাচন দিবে যারা ভাবছে তারা ‘আহাম্মকের স্বর্গে বসবাস করছে’ বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

    শুক্রবার রাতে একটি উন্মুক্ত পাবলিক ফোরামে বক্তব্য দেওয়ার সময়ে তিনি এ মন্তব্য করেছেন। একটি গ্রুপ অডিও কলের লাইভে তাঁর এ বক্তব্য শুনেছেন ২৮ হাজারের বেশি মানুষ।

    গত কয়েক মাসে দেশের বিভিন্ন টিভি চ্যানেলের সংবাদ অনুষ্ঠান বন্ধ করে দেওয়া, সাংবাদিক ছাঁটাই ও কিছু গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ আরোপ নিয়ে তীব্র সমালোচনা হয়। এমন এক সময়ে শেখ হাসিনা এই সরাসরি বক্তব্য দিলেন, যখন সরকার যুদ্ধ পরিস্থিতির অজুহাতে ‘জরুরি আইন’ চালু করতে পারে বলে গুঞ্জন রয়েছে।

    ৫ আগস্ট সেনা ও বিদেশী মদদপুষ্ট গোষ্ঠী সমর্থিত ছাত্রদের অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পরে মুহাম্মদ ইউনূস ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দ্বায়িত্ব নেওয়ার পরে প্রথম ২০২৫ সালের ডিসেম্বরে পরবর্তী জাতীয় নির্বাচন হওয়ার কথা তিনি জানিয়েছিলেন।

    এটা নিয়ে আশার সৃষ্টি হলেও তার পরদিনই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন ২০২৫ সালের ডিসেম্বর নয় বরং ২০২৬ সালের জানুয়ারীর মধ্যে পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

    এরমধ্যেই জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তাবিত রাখাইন রাজ্যে ‘মানবিক করিডোর’ স্থাপন এবং সেখান দিয়ে আন্তর্জাতিক সাহায্য পৌঁছানোর পরিকল্পনা নিয়েও বিতর্ক শুরু হয়েছে।

    সমালোচকদের মতে, এই করিডোরের আড়ালে সামরিক কার্যক্রম চালানোর সম্ভাবনা রয়েছে, যা বাংলাদেশকে পরোক্ষভাবে সংঘাতে জড়াতে পারে।

    শেখ হাসিনা এদিন বক্তৃতায় সম্প্রতি চাকরি হারানো সাংবাদিকদের ঘটনা থেকে শুরু করে আসন্ন নির্বাচন, এবং ইউনূস সরকারের কথিত “যুদ্ধের প্রস্তুতি”—সবই ছিল তাঁর আলোচনার বিষয়বস্তু।

    শেখ হাসিনা বলেন,

    “যারা বলে ইউনুস নির্বাচন দিবে, তারা আহাম্মকের স্বর্গে বসবাস করে। দুদিন পর পর একটা ইস্যু তুলে সে। এখন তুলেছে, আমরা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছি। সবাইকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার কথা বলে এক নতুন নাটক শুরু করেছে। নির্বাচনের প্রসঙ্গ যেন কেউ না তোলে, সেজন্যই এসব করছে।”

    তিনি আরও বলেন, “ইউনূস তার চেয়ার ধরে রাখার জন্য ‘যুদ্ধ যুদ্ধ ভাব’ ধরে আছে। নাটক সে ভালো পারে। হাত নাড়ানো, চোখ-মুখ করুন করে সে একেক সময় একেক নাটক করে। এসব আমরা বহুবার দেখেছি। আর দেখতে চাই না।”

    শেখ হাসিনার ভাষ্য, “সে কত বড় নাটকবাজ, আমি জানি। বিভিন্ন সময় গরিবের জন্য টাকা চাইতে আসতো, সাহায্য চাইতো। আমি তাকে এবং গ্রামীণ ব্যাংককে সহযোগিতা করেছি। কান্নাকাটি, করুন মুখ—এসব তার পুরনো অভ্যাস।”

    রাখাইনে ‘মানবিক করিডোর’ খোলার প্রস্তাব নিয়েও কঠোর মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা বলেন,

    “সে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব শেষ করে দিয়েছে। করিডোরের নামে যা করছে, তা অমানবিক। ওই করিডোর দিয়ে মরনাস্ত্র যাবে মিয়ানমারে, যা লাখো মানুষের মৃত্যুর কারণ হতে পারে। শহিদের রক্তে কেনা বাংলাদেশকে অন্য দেশের মানুষ হত্যায় ব্যবহার করতে দেওয়া যায় না।”

    বক্তৃতার শেষ দিকে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন,

    “ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি কোনো বিভাজন দেখতে চাই না। দেশের স্বার্থে, দশের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।”

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleআমেরিকা, চীন, ভারত ও রাশিয়া সকল পরাশক্তির ‘যুদ্ধের শস্যক্ষেত্র’ বানানো হয়েছে বাংলাদেশকে
    Next Article মতামত || নোবেল বিজয়ী ড. ইউনূস: শান্তির দূত থেকে যুদ্ধপ্রিয় স্বৈরশাসকের রূপান্তর
    JoyBangla Editor

    Related Posts

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    ভারতের মাটি ব্যবহার করে নেপাল-ভুটানে পণ্য রপ্তানির সুযোগ চাইল বাংলাদেশ

    October 11, 2026

    যে প্রজন্মকে ডাকিনি, তারাই এখন দরজায় কড়া নাড়ছে

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    By JoyBangla EditorOctober 13, 20260

    যুক্তরাজ্যের খাদ্য সরবরাহ (ফুড ডেলিভারি) খাতে এক নতুন প্রযুক্তিগত অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এখন থেকে…

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.