Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    October 12, 2026

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » উদীচীর জাতীয় সংগীত পরিবেশনের অনুষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭
    Politics

    উদীচীর জাতীয় সংগীত পরিবেশনের অনুষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 15, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বগুড়ায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত পূর্বনির্ধারিত সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে। ‘ফ্যাসিবাদবিরোধী মঞ্চ’এর ব্যানারে একদল যুবক এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ উদীচীর। এতে উদীচী ও সমমনা সংগঠনের সাত নেতাকর্মী আহত হন।

    বুধবার (১৪ মে) বিকালে শহরের সাতমাথা ও শহীদ খোকন পার্কে দুই দফায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। আহতরা হলেন- বগুড়া সিপিবির সভাপতি জিন্নাতুল ইসলাম, ছাত্র ইউনিয়নের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শাওন পাল, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক শুভ শংকর গুহ রায়, সিপিবির সম্পাদক মণ্ডলীর সদস্য ঝিলাম, শামীম হোসেন জুয়েল ও আকাশ।

    বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘উদীচী শিল্পীগোষ্ঠী ও ফ্যাসিবাদবিরোধী মঞ্চের পাল্টাপাল্টি কর্মসূচিতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পুলিশ অবস্থান নেওয়ায় তেমন ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।’

    বগুড়া উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক শাহিদুর রহমান বিপ্লব বলেন, ‘স্বাধীনতাবিরোধী অপশক্তি বারবার আমাদের জাতীয় সংগীতকে নিয়ে যড়যন্ত্র করে যাচ্ছে। লাখো শহীদের রক্তে লেখা আমাদের ইতিহাসে এ ধৃষ্টতা মেনে নেওয়া যায় না। জাতীয় সংগীত গাওয়ার অধিকার কেড়ে নেওয়ার এই অপচেষ্টাকে রুখতে বুধবার বিকাল সাড়ে ৫টা দিকে শহরের সাতমাথায় মুক্তমঞ্চে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশেনের কর্মসূচি দেওয়া হয়। নির্ধারিত সময়ে নেতাকর্মীরা মুক্তমঞ্চে এসে প্রস্তুতি নেওয়ার সময় “ফ্যাসিবাদবিরোধী মঞ্চ’ নামের একটি সংগঠনের নেতাকর্মীরা এসে বাধা দেন। তখন পুলিশের পরামর্শে আমরা পাশেই আমাদের সংগঠনের কার্যালয়ে যাই। সেখানেও বাধা পেয়ে শহীদ খোকন পার্কে সমবেত হই। কর্মসূচিতে উদীচীর সভাপতি সোবহান মিন্নু, সিপিবির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, ছাত্র ইউনিয়নের সভাপতি বায়েজিদ রহমান, যুব ইউনিয়নের সভাপতি ফারহানা আকতার শাপলাসহ অনেকে উপস্থিত ছিলেন।’

    শাহিদুর রহমান বিপ্লব বলেন, ‘শহীদ খোকন পার্কে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত শুরু হলে ফ্যাসিবাদবিরোধী মঞ্চের লোকজন সেখানে এসে ভুয়া-ভুয়া, ভারতের দালালরা, হুঁশিয়ার সাবধান, র-এর দালালরা, হুঁশিয়ার সাবধান, আগস্টের দালালরা, হুঁশিয়ার-সাবধান, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদিসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এর প্রতিবাদ জানালে ফ্যাসিবাদবিরোধী মঞ্চের লোকজন হামলা চালান। তখন দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে তারা মারধর শুরু করলে সিপিবির সভাপতি জিন্নাতুল ইসলাম, ছাত্র ইউনিয়নের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শাওন পাল, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক শুভ শংকর গুহ রায়, সিপিবির সম্পাদক মণ্ডলীর সদস্য ঝিলাম, শামীম হোসেন জুয়েল ও আকাশ আহত হন। এরপর পুলিশের উপস্থিতিতে ফ্যাসিবাদবিরোধী মঞ্চের লোকজন উদীচী কার্যালয়ে হামলা চালান। তারা সংগঠনের সামনের সাইনবোর্ড খুলে ফেলে। তবে পুলিশের বাধার কারণে কার্যালয়ে ভাঙচুর করতে ব্যর্থ হন। ২০ মিনিট পর ফিরে আসার ঘোষণা দিয়ে মঞ্চের নেতাকর্মীরা চলে যান। পরে ঘটনাস্থল ও আশপাশে পুলিশ মোতায়েন করা হয়। আহতদের আমরা উদ্ধার করি নিয়ে সেখান থেকে চলে আসি।’

    ঘটনার পরপরই ফ্যাসিবাদবিরোধী মঞ্চের লোকজন চলে যাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে জানতে মঞ্চের দুজন নেতাকে ফোন দিলেও রিসিভ করেননি।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article ব্রিটিশ পার্লামেন্টর সম্মুখে, যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে,আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধকরণ, করিডোর প্রদান, চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত
    Next Article দেশের একমাত্র নারী ভিসি অপসারিত: মৌলবাদী শিক্ষাব্যবস্থায় ইনক্লুসিভিটির নতুন সংজ্ঞা
    JoyBangla Editor

    Related Posts

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    ভারতের মাটি ব্যবহার করে নেপাল-ভুটানে পণ্য রপ্তানির সুযোগ চাইল বাংলাদেশ

    October 11, 2026

    যে প্রজন্মকে ডাকিনি, তারাই এখন দরজায় কড়া নাড়ছে

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    By JoyBangla EditorOctober 12, 20260

    রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরুষ্কার পাওয়ায় নোবেল পদকের সাথে সাথে ৮০০০ পাউন্ড যার বর্তমান বাজার মূল্য…

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.