Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    September 11, 2026

    শত শত কুকুরের জমায়েত!

    September 11, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সিলেটের বালাগঞ্জে সংঘর্ষে নিহত যুবলীগ নেতা লয়লুছ মিয়া
    Sylhet

    সিলেটের বালাগঞ্জে সংঘর্ষে নিহত যুবলীগ নেতা লয়লুছ মিয়া

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 18, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    সিলেটের বালাগঞ্জে আধিপত্য ও প্রভাব বিস্তার নিয়ে সংঘর্ষে দা দিয়ে কোপানোর পর লয়লুছ মিয়া নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। গত শনিবার দুপুরে উপজেলার সিরিয়া গ্রামে এই সংঘর্ষ হয়। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবলীগ নেতার মৃত্যু হয়।

    লয়লুছের মৃত্যুর পর তাঁর ক্ষুব্ধ স্বজনেরা উপজেলা বিএনপির সহসভাপতি ইউনুস আলীর সৎভাই সুমন মিয়ার বাড়িতে আগুন ধরিয়ে দেন।

    পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে বালাগঞ্জ উপজেলা সদরে নৌকায় পারাপারকে কেন্দ্র করে দুই পক্ষের বাগ্‌বিতণ্ডা হয়। এর জের ধরে বালাগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি লয়লুছ মিয়া এবং উপজেলা বিএনপির সহসভাপতি ইউনুস আলীর সৎভাই সুমন মিয়ার স্বজনদের সংঘর্ষ শুরু হয়। এ সময় লয়লুছ মিয়াসহ কয়েকজন গুরুতর আহত হন। লয়লুছকে দা দিয়ে কোপানো হয় বলে তাঁর স্বজনেরা অভিযোগ করেছেন।

    লয়লুছ মিয়ার পরিবারের সদস্যরা জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় লয়লুছকে প্রথমে সিলেট এবং পরে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঢাকায় চিকিৎসারত অবস্থায় লয়লুছ রাতে মারা যান। তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

    লয়লুছের মারা যাওয়ার সংবাদ এলাকায় পৌঁছাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। লয়লুছের ক্ষুব্ধ স্বজনেরা সুমন মিয়ার বাড়িতে অগ্নিসংযোগ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    এ বিষয়ে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। লয়লুছকে দা দিয়ে কোপানোর সত্যতা পেয়েছে পুলিশ। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article৭শ কোটি টাকা লুটেরা সমিতি: মালামাল সরানোর সময় ধৃত জামায়াত নেতাদের জুতার মালা
    Next Article সিলেটে আওয়ামী নেতা শাহ আসাদুজ্জামানের বাসায় বিএনপি ও জামাতের হামলা,ভাঙচুর ও টাকা লুট
    JoyBangla Editor

    Related Posts

    সিলেটী জাতি ও সিলেটী ভাষা নিয়ে তর্ক কুতর্ক

    September 5, 2026

    সিলেট নগর উন্নয়নে অনুমোদনের জটিলতা নয়, চাই সহজ ব্যবস্থা

    August 17, 2026

    সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার

    August 12, 2026

    শিল্পী পেহেলি ভৈরবীসহ সিলেটে ৯ জনের প্রাণ ঝরলো সড়কে

    August 8, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    By JoyBangla EditorSeptember 11, 20260

    ইদানীং ভোরে ঢাকার রাস্তায় নামলে জীবনটা আর নিজের থাকে না। সেটা আবারও প্রমাণ করলো জাতীয়…

    শত শত কুকুরের জমায়েত!

    September 11, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতি: আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র

    September 11, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.