Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    September 12, 2026

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » চুকনগর গণহত্যা: ইতিহাসের এক বিভীষিকাময় অধ্যায়
    Bangladesh

    চুকনগর গণহত্যা: ইতিহাসের এক বিভীষিকাময় অধ্যায়

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 20, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ।। বিশেষ রির্পোট।।

    ২০ মে—চুকনগর গণহত্যা দিবস। মাত্র চার ঘণ্টায় কী পরিমাণ মানুষকে হত্যা করা সম্ভব? হয়তো ভাবতে পারেন, তিন-চারশ, কিংবা ছয়-সাতশ জন! কেউ কেউ হাজার খানেকের কথা ভাবতে পারেন। কিন্তু বাস্তবতা আরও ভয়াবহ।

    ১৯৭১ সালের ২০ মে, বৃহস্পতিবার, খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে সংঘটিত হয় মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ এবং স্বল্প সময়ে সংঘটিত বৃহত্তম গণহত্যা। এ দিন পাকিস্তানি হানাদার বাহিনী মাত্র ২২ জন সৈন্য নিয়ে চার ঘণ্টার মধ্যে প্রায় ১০ থেকে ১২ হাজার নিরস্ত্র শরণার্থীকে হত্যা করে।

    খুলনা ও বাগেরহাট অঞ্চল থেকে হাজার হাজার মানুষ ভদ্রা নদী পাড়ি দিয়ে ভারতের উদ্দেশে রওনা হয়েছিলেন প্রাণ বাঁচানোর তাগিদে। তারা আশ্রয় নিয়েছিলেন চুকনগর বাজার এলাকায়।

    সকাল ১১টার দিকে পাকিস্তানি সেনাবাহিনীর দুটি দল একটি ট্রাক ও একটি জিপে করে চুকনগরের উত্তরে ‘কাউতলা’ নামক স্থানে এসে উপস্থিত হয়। সেখান থেকে তারা শুরু করে নির্বিচার ব্রাশফায়ার। পাতখোলা বাজার এলাকা থেকে শুরু হওয়া এই হত্যাযজ্ঞ ছড়িয়ে পড়ে চুকনগর বাজার পর্যন্ত এবং চলে বিকেল ৩টা পর্যন্ত।

    রক্তবন্যায় রঞ্জিত হয় ভদ্রা নদীর পানি। স্বাধীনতার বহু বছর পর পর্যন্ত স্থানীয়রা সেই নদীর মাছ পর্যন্ত খেতে দ্বিধা করতেন।

    চুকনগরের সেই ভয়াবহ দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয়, একটি জাতিকে নিধনের চেষ্টায় কী পরিমাণ বর্বরতা চালানো হতে পারে। অথচ আজও এই শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক চলে, চলে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি এবং পাকিস্তানপ্রীতির লজ্জাজনক প্রকাশ।

    চুকনগর গণহত্যা শুধু বাংলাদেশের নয়, বিশ্বের ইতিহাসেও এক জঘন্যতম হত্যাযজ্ঞের উদাহরণ।

    আজ ২০ মে, চুকনগর গণহত্যা দিবসে আমরা গভীর শ্রদ্ধা জানাই সেইসব শহীদদের প্রতি, যাঁরা স্বাধীনতার আশায় প্রাণ দিয়েছিলেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleনুসরাত ফারিয়া: স্বৈরাচারী মনোভাবের শিকার
    Next Article “মুল্লুক চলো” ১০৪ বছরের প্রতিধ্বনি ও চা শ্রমিকের অনন্ত অপেক্ষা, বর্তমান বাস্তবতা 
    JoyBangla Editor

    Related Posts

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    September 11, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক

    September 10, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    By JoyBangla EditorSeptember 12, 20260

    সুষুপ্ত পাঠক তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি। তিনি ছিলেন যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউটর। কুখ্যাত…

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.