Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শুভেন্দু অধিকারীকে আওয়ামী লীগের অভিনন্দন

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » রাষ্ট্রীয় চাঁদাবাজির নতুন অস্ত্র : ইউনুসের গণমামলা কারখানা
    Politics

    রাষ্ট্রীয় চাঁদাবাজির নতুন অস্ত্র : ইউনুসের গণমামলা কারখানা

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 22, 2025Updated:May 22, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশে বর্তমানে যে ‘গণমামলা’ ও ‘গণআসামি’ নামক ঘৃণ্য প্রক্রিয়া চলছে, তা কেবল আইন ব্যবস্থার অপব্যবহার নয়, এটি রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রাতিষ্ঠানিক রূপ। ডয়চে ভেলের প্রতিবেদনে উঠে এসেছে—একই মামলায় শ’খানেক মানুষকে আসামি করে রাখার অদ্ভুত, অথচ পরিকল্পিত এক কৌশল, যেখানে আসামিরা হয়তো ঘটনাস্থলেও ছিলেন না। অথচ তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে তদন্ত, জারি হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা, চলে আসছে পুলিশি হয়রানি, আর নেপথ্যে গড়ে উঠছে এক অদৃশ্য চাঁদাবাজ সিন্ডিকেট।

    এই সিন্ডিকেটের পেছনে দাঁড়িয়ে আছে ইউনুস নামক ব্যক্তি, যিনি গণতন্ত্রের মুখোশ পরে এক ভয়ঙ্কর কর্তৃত্ববাদী ব্যবস্থাকে মজবুত করে চলেছেন। জনগণের ভোটাধিকার হরণ করে যিনি ক্ষমতার চূড়ায় বসেছেন, তিনি আজ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছেন নিজের নিরাপত্তার বলয় তৈরির জন্য, ভিন্নমত দমন করার জন্য এবং সর্বোপরি—অর্থ উপার্জনের উৎস হিসেবে। পুলিশি তৎপরতা, গোয়েন্দা নজরদারি, মামলা পরিচালনা—সব কিছুর মধ্যে লুকিয়ে আছে ঘুষের চিহ্ন, আর তা কেবল নির্দোষ নাগরিকদের জীবনের শান্তি নষ্ট করছে না, দেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা চূর্ণ করছে।

    গণমামলার নামে এই যে র‍্যান্ডমলি নাম ঢোকানো—এটা যেন আধুনিক যুগের ব্ল্যাঙ্ক চেক। পুলিশ-দলদসরা জানে, কোনো এক বিক্ষোভ বা রাজনৈতিক সমাবেশ হলে তার ওপর ভিত্তি করে ১০০–২০০ জনের নামে একাধিক ধারায় মামলা দেওয়া হবে, যাদের বড় অংশের নাম মামলার সময় জানা যাবে না—‘অজ্ঞাতনামা’ হিসেবে রেখে দেওয়া হবে যেন পরে পছন্দমতো ভেতরে ঢোকানো যায়। এভাবে একজন দিনমজুর, একজন গার্মেন্টকর্মী বা একজন শিক্ষার্থীও হয়ে উঠতে পারে রাষ্ট্রদ্রোহী কিংবা ‘উপদ্রবকারী’। এরপর শুরু হয় দালাল চক্রের খেলা—‘আপনার নাম মামলায় আছে, টাকা দেন ম্যানেজ করে দেই’। চাঁদার তালিকা বড়, কিন্তু বিচার নেই।

    এটা কেবল রাজনৈতিক প্রতিহিংসা নয়, এটা একধরনের রাষ্ট্রীয় বাণিজ্য। এবং যারা রাষ্ট্র চালায়—তাদের প্রত্যক্ষ মদদ ছাড়া এই অপরাধ সম্ভব নয়। ইউনুস এই ব্যবস্থার মাথা, যিনি আইনের চোখে সাধারণ নাগরিকদের অপরাধী বানিয়ে রেখেছেন, যেন তারা কখনোই মাথা তুলে দাঁড়াতে না পারে।

    সংবিধান, মানবাধিকার, আইনের শাসন—এই সব শব্দ এখন এ দেশের শাসনকাঠামোর কাছে মূল্যহীন। কারণ ইউনুস এবং তার অনুগত অ-সরকার এসব শব্দকে অর্থহীন করে তুলেছে। আইন এখন আর ন্যায়ের হাতিয়ার নয়, এটি শাসকের লাঠি। মামলা এখন আর অপরাধ দমনের উপায় নয়, এটি জনতার মুখ বন্ধ রাখার ফাঁদ।

    এই অবস্থায় যারা চুপ করে থাকছে, তারা এই দমননীতির মৌন অংশীদার। যারা কলম ধরে, যারা সত্য বলে, তাদের জায়গা এখন আদালতের বারান্দায়, হাজতির ঘরে। দেশে যেন প্রতিটি থানাই একটি করে দমনশালা, প্রতিটি এজাহার যেন একটি করে নির্যাতনের লাইসেন্স।

    এটি কোনো সাধারণ পরিস্থিতি নয়। এটি একটি নিষ্ঠুর, ঠান্ডা মাথার, সুপরিকল্পিত নিপীড়ন যন্ত্রের অভ্যন্তরীণ চিত্র—যার মূল লক্ষ্য, জনগণকে আতঙ্কিত রাখা, পঙ্গু করে রাখা, আর অর্থ-সুরক্ষায় ইউনুসের আসন মজবুত রাখা। ইতিহাস এর বিচার করবে—তবে প্রশ্ন হচ্ছে, আজ যারা ভুগছে, তাদের বাঁচার আশ্রয় কোথায়?

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleরাজনীতিবিদদের চরিত্র হনন ও দেশের ভাবমূর্তি
    Next Article মিথ্যাচারে জর্জরিত প্রেস উইং রম্যরসের পাত্রে পরিণত
    JoyBangla Editor

    Related Posts

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শুভেন্দু অধিকারীকে আওয়ামী লীগের অভিনন্দন

    May 9, 2026

    জামিনের পরও মেলেনি মুক্তি: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী

    May 9, 2026

    গণমাধ্যমের কবর খুঁড়ছে বিএনপির “নতুন বাংলাদেশ”!

    May 7, 2026

    অনিরাপদ বাংলাদেশের নতুন চেহারা : বিএনপি সরকার

    May 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    জামিনের পরও মেলেনি মুক্তি: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী

    May 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Sylhet

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    By JoyBangla EditorMay 9, 20260

    ‘মবের ভয়ে’ সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) বাতিল করেছিল সিলেটে প্রকাশক পরিষদের বইমেলা। গত ২৪ এপ্রিল…

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শুভেন্দু অধিকারীকে আওয়ামী লীগের অভিনন্দন

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় শ্রী শুভেন্দু অধিকারীকে শেখ হাসিনার শুভেচ্ছা ও অভিনন্দন

    May 9, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.