Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    October 13, 2026

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » মানবতাবিরোধী যুদ্ধাপরাধী এটিএম আজাহারুল ইসলামের খালাসের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি
    Politics

    মানবতাবিরোধী যুদ্ধাপরাধী এটিএম আজাহারুল ইসলামের খালাসের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 27, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    চিহ্নিত মানবতাবিরোধী যুদ্ধাপরাধী এটিএম আজাহারুল ইসলামকে আপিল বিভাগ খালাস প্রদান করায় সমগ্র বাংলাদেশ স্তম্ভিত। আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে চরম কলঙ্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ন্যক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এর মাধ্যমে আবারও প্রমাণিত হলো বিগত বছরের ৫ আগস্টে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত নির্বাচিত সরকারকে জোরপূর্বক উৎখাত করেছিল দেশবিরোধী উগ্র-সাম্প্রদায়িক অপশক্তি। আর দেশবিরোধী পাকিস্তানি ভাবধারার প্রধান রাজনৈতিক শক্তি জামাত। সেই কারণে ফ্যাসিস্ট ইউনূস সরকার বিচার বিভাগকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করে জামাতের প্রতি পুরস্কারস্বরূপ চিহ্নিত মানবতাবিরোধী যুদ্ধাপরাধী জামাত নেতা এটিএম আজাহারুল ইসলামকে খালাস প্রদান করেছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সকল সাক্ষ্য-প্রমাণের পূঙ্খানুপুঙ্খ বিবেচনার ভিত্তিতে পরিচালিত হয়েছিল মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার। অথচ আজ বিচার বিভাগকে ব্যবহার করে দেশবিরোধী অপশক্তির প্রতিভূ ফ্যাসিস্ট ইউনূস সকল যুক্তি-তর্ক ও প্রমাণকে ছুঁড়ে ফেলে এই খালাসের রায় দিয়েছে।

    আজ বাংলাদেশে বিচারের নামে প্রহসন চলছে। বিচার বিভাগ শুধু স্বেচ্ছাচারী অবৈধ দখলদার  সরকারেরই আজ্ঞাবহ নয়, মবসন্ত্রাসের আজ্ঞাবহ। বিচার বিভাগ ন্যায়বিচার বিশুদ্ধ জায়গা হলেও আজ বাংলাদেশে তা সার্কাসে পরিণত হয়েছে। যার কারণে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের বিরোধিতা করে ইতিহাসের গায়ে কলঙ্ক লেপনকারী মানবতাবিরোধী যুদ্ধাপরাধী খালাস পায়। অন্যদিকে বাংলাদেশের জন্মের ইতিহাসের দায়মোচনের অঙ্গীকার নিয়ে মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠার রাজনীতির ধারক জননেত্রী শেখ হাসিনাসহ জাতীয় নেতৃবৃন্দদের বিরুদ্ধে এই অবৈধ সরকারের প্রত্যক্ষ প্রযোজনায় মিথ্যা ও প্রহসনমূলক বিচার পরিচালনা করা হচ্ছে। আমরা বিশ্বাস করি, স্বাধীন বাংলাদেশের বাতাসে নিঃশ্বাস গ্রহণ করা দেশপ্রেমিক নাগরিক কখনোই মহান মুক্তিযুদ্ধের প্রতি চরম অবজ্ঞা ও মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের প্রতি কোনো সমর্থনকে মেনে নেবে না। আজকে বিচার বিভাগ এটিএম আজাহারুল ইসলামকে খালাস প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশে নতুনভাবে পাকিস্তানি ভাবধারার রাজনীতির যে বৈধতা দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে তাও বরদাস্ত করবে না। একইসাথে আমরা আরও  বিশ্বাস করি, দেশপ্রেমিক জনগণ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবিরাম লড়াই-সংগ্রাম চালিয়ে দেশবিরোধী এই অপশক্তিকে প্রতিহত করে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করবে, ইনশাল্লাহ।

    জয় বাংলা জয় বঙ্গবন্ধু  বাংলাদেশ চিরজীবী হোক।

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleএ টি এম আজহারের খালাসে ঢাবিতে বিক্ষোভ: ‘রক্তের ওপর দাঁড়ানো সরকার আমাদের সঙ্গে বেইমানি করছে’
    Next Article জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তি
    JoyBangla Editor

    Related Posts

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    ভারতের মাটি ব্যবহার করে নেপাল-ভুটানে পণ্য রপ্তানির সুযোগ চাইল বাংলাদেশ

    October 11, 2026

    যে প্রজন্মকে ডাকিনি, তারাই এখন দরজায় কড়া নাড়ছে

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    By JoyBangla EditorOctober 13, 20260

    যুক্তরাজ্যের খাদ্য সরবরাহ (ফুড ডেলিভারি) খাতে এক নতুন প্রযুক্তিগত অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এখন থেকে…

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.