Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা

    July 26, 2026

    পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা?

    July 26, 2026

    রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি

    July 26, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আওয়ামী লীগ সরকারের মা ও শিশু বান্ধব প্রকল্প বন্ধ: প্রসূতি মায়েদের কিট সংকট, ডেলিভারি ও ওষুধ সরবরাহ বন্ধ
    Bangladesh

    আওয়ামী লীগ সরকারের মা ও শিশু বান্ধব প্রকল্প বন্ধ: প্রসূতি মায়েদের কিট সংকট, ডেলিভারি ও ওষুধ সরবরাহ বন্ধ

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 28, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ঢাকা, ২৮ মে ২০২৫: দেশের স্বাস্থ্য খাতে মারাত্মক সংকট দেখা দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে ‘নরমাল ডেলিভারি কিট’ এবং গর্ভাবস্থায় মা ও শিশুর জন্য প্রয়োজনীয় ‘ড্রাগ অ্যান্ড ডায়েটারি সাপ্লিমেন্ট (ডিডিএস) কিট’-এর সরবরাহ বন্ধ রয়েছে। স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নের জন্য গৃহীত এই প্রকল্প বর্তমান সরকার বন্ধ করে দেওয়ায় এই সংকট তীব্র হয়েছে।

    রাজধানীর মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার এবং ১০০ শয্যাবিশিষ্ট মা ও শিশু হাসপাতালের পরিচালক মো. ফায়জুর রহমান জানান, কিট সরবরাহ বন্ধ থাকায় সেবার মান কমেছে এবং রোগীর সংখ্যাও হ্রাস পেয়েছে। গত সোমবার এই হাসপাতালে মাত্র ৫টি স্বাভাবিক প্রসব এবং ১৩টি সিজারিয়ান অপারেশন হয়েছে। এপ্রিল মাসে মোট ১৭১টি স্বাভাবিক প্রসব এবং ২৭৮টি সিজারিয়ান অপারেশন রেকর্ড করা হয়েছে।

    সারাদেশের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন হাসপাতালগুলো একই সংকটের মুখে রয়েছে। ২০২৪ সালের মাঝামাঝি থেকে ডেলিভারি ও ডিডিএস কিটের মজুত শূন্য। পূর্ববর্তী প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় নতুন প্রকল্পের প্রক্রিয়া শুরু হলেও জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার পুরনো প্রকল্প স্থগিত করে নতুন উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির নির্দেশ দেয়। ফলে গত নয় মাস ধরে কিট কেনাকাটা বন্ধ এবং মজুত ফুরিয়ে গেছে।

    স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পোর্টালের তথ্য অনুযায়ী, ঢাকাসহ দেশের ২২টি আঞ্চলিক পণ্যাগার এবং ৪৯৪টি উপজেলা হাসপাতালে নরমাল ডেলিভারি কিটের মজুত শূন্য। ডিডিএস কিট নেই ৪৭৪টি উপজেলায়। কিছু জায়গায় সামান্য মজুত থাকলেও তা চাহিদা মেটাতে অপ্রতুল।

    নরমাল ডেলিভারি কিটে থাকে একবার ব্যবহারযোগ্য গ্লাভস, স্যালাইন, ইনজেকশন, ওষুধ, গজ, তুলা, স্যানিটারি ন্যাপকিনসহ ১৭ ধরনের উপকরণ। ডিডিএস কিটে থাকে আয়রন, ক্যালসিয়াম, জিংক, প্যারাসিটামলসহ ২৫ ধরনের ওষুধ ও সাপ্লিমেন্ট। এই কিটের অভাবে দরিদ্র পরিবারের প্রসূতি মায়েরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।

    পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপকরণ ও সরবরাহ বিভাগের পরিচালক মার্জিয়া হক জানান, রাজস্ব খাত থেকে জরুরি সরঞ্জাম কেনার উদ্যোগ নেওয়া হয়েছে এবং জুনের মধ্যে সরবরাহ শুরু হবে বলে আশা করা হচ্ছে।

    জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এই সংকটকে মা ও শিশু স্বাস্থ্যের জন্য বড় হুমকি হিসেবে দেখছেন। এই অবস্থা দীর্ঘায়িত হলে স্বাস্থ্যসেবার মান আরও নিম্নগামী হবে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে চতুর্থ দিনের মতো কর্মচারীদের বিক্ষোভ
    Next Article রাষ্ট্রপতির সাথে প্রধান বিচারপতির সাক্ষাত, ঢুকতে দেয়া হয়নি আইন উপদেষ্টাকে
    JoyBangla Editor

    Related Posts

    সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

    July 26, 2026

    চুলা জ্বলছে না, সিএনজির লাইনে অপেক্ষা ঘণ্টার পর ঘণ্টা, বিএনপি-জামাতের ২০২৬ আর ২০০১ এর কি একই স্ক্রিপ্ট?

    July 25, 2026

    দুই বছরেও ৩৪৬ খুনি-ধর্ষক ফেরার, লুট হওয়া ১১৪৩ রাউন্ড গুলিও খোঁজ পাওয়া যায়নি, কার স্বার্থে?

    July 24, 2026

    গোপালগঞ্জে নারী আইনজীবীকে ঢিল ছুড়ে আঘাত করা সেই বিচারক প্রত্যাহার

    July 24, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    সাইফুজ্জামান চৌধুরীর কোট টাই ঘড়ি নিয়ে হৈ চৈ!

    July 21, 2026

    যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বার্নহামের মন্ত্রিসভায় বড় রদবদল

    July 21, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Economics

    ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা

    By JoyBangla EditorJuly 26, 20260

    বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে উদ্বেগজনক চিত্র সামনে…

    পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা?

    July 26, 2026

    রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি

    July 26, 2026

    সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো

    July 26, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    সাইফুজ্জামান চৌধুরীর কোট টাই ঘড়ি নিয়ে হৈ চৈ!

    July 21, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.