Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    হাম নয়, এটি নীতিহীনতার মহামারি: ব্যর্থতার দায় এড়ানোর সুযোগ নেই

    May 15, 2026

    লাকসামে মাদ্রাসার নামে আয়নাঘর: ছাত্রীদের যৌন নির্যাতনের পর হত্যার লোমহর্ষক ঘটনা

    May 15, 2026

    বিশ্বজুড়ে ডানপন্থার উত্থান

    May 15, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর তাজুলের অপসারণ চায় ছাত্র ইউনিয়ন
    Politics

    অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর তাজুলের অপসারণ চায় ছাত্র ইউনিয়ন

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 2, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটরের পদে বর্তমানে রয়েছেন অতীতে যুদ্ধাপরাধীদের আইনজীবী হিসেবে পরিচিত তাজুল ইসলাম। এই নিয়োগকে ‘বিচার ব্যবস্থার প্রতি অবমাননা’ হিসেবে অভিহিত করে তাঁর অপসারণ দাবি করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

    রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, জামায়াত নেতা এ টি এম আজাহারুল ইসলামের খালাস পাওয়া মামলায় প্রসিকিউশন টিমের ভূমিকা সন্দেহজনক। এতে বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

    ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার লিখিত বক্তব্যে বলেন, “বর্তমান প্রসিকিউশন টিমে থাকা অনেক সদস্য অতীতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন। এটি সরাসরি স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট)।”

    তিনি বলেন, “৭১ ও ২৪-এর শহীদদের আত্মত্যাগকে উপেক্ষা করে যারা রাজাকারদের রক্ষা করতে চায়, তারা বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রু।”

    পরিবারের প্রতি হুমকি, হামলার অভিযোগ

    সংবাদ সম্মেলনে জানানো হয়, আজাহারবিরোধী কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।

    ছাত্র ইউনিয়নের দাবি, এসব হামলার ধারাবাহিকতায় গত ৩০ মে সংগঠনের শীর্ষ তিন নেতার পরিবার হুমকির মুখে পড়েছে।

    ভুক্তভোগীরা হলেন—ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার, সহ-সভাপতি মনীষা ওয়াহিদ এবং স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক একরামুল হক জিহাদ।

    তামজিদ বলেন, “এটি কেবল ব্যক্তি আক্রমণ নয়, এটি একটি গণতান্ত্রিক ছাত্র আন্দোলনকে দমন করার পরিকল্পিত প্রয়াস।”

    তিনি আরও বলেন, “ফ্যাসিবাদী শাসনের সময় আমরা দেখেছি ভিন্নমত দমনে সাইবার হামলা, মব সন্ত্রাস ও শারীরিক আক্রমণ। এখন জামায়াত-শিবির সেই পথেই হাঁটছে।”

    ছাত্রশিবির নিষিদ্ধসহ কয়েক দফা দাবি

    সংবাদ সম্মেলনে আরও কিছু দাবি তুলে ধরেন ছাত্র ইউনিয়নের নেতারা।

    তারা বলেন—

    ৯০’র গণ-অভ্যুত্থানের ঐকমত্য অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রশিবিরের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে;

    ৭১ সালের মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে হবে;

    ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করতে হবে;

    আজহারবিরোধী কর্মসূচিতে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে;

    এবং ছাত্র ইউনিয়নের তিন নেতার পরিবারকে হুমকি দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

    ছাত্র ইউনিয়নের দাবি, যুদ্ধাপরাধী আজাহারুল ইসলামের খালাস রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এতে বিচার বিভাগ ও প্রসিকিউশন টিমের নিরপেক্ষতা নিয়ে গভীর প্রশ্ন তোলে।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article২ লাখ ৭০ হাজার হজযাত্রীকে মক্কায় প্রবেশ করতে দেয়নি সৌদি
    Next Article বিশ্লেষণ || তোমরা কি ভুলে গেছো মল্লিকাদের নাম?
    JoyBangla Editor

    Related Posts

    বিশ্বজুড়ে ডানপন্থার উত্থান

    May 15, 2026

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল: ‘জয় বাংলা’ স্লোগানে অন্তিম বিদায়

    May 14, 2026

    নীলফামারী মহিলা আওয়ামী লীগ নেত্রী জাহানারা বেগম গ্রেপ্তার, ‘জয় বাংলা’ স্লোগানে প্রকম্পিত থানা প্রাঙ্গন

    May 14, 2026

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে শেখ হাসিনার শোক 

    May 13, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল: ‘জয় বাংলা’ স্লোগানে অন্তিম বিদায়

    May 14, 2026

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে শেখ হাসিনার শোক 

    May 13, 2026

    আবারও বইমেলার ধারায় ফিরল সিলেট

    May 12, 2026

    আবারও অস্থির সময়ের মুখোমুখি ব্রিটেন

    May 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    হাম নয়, এটি নীতিহীনতার মহামারি: ব্যর্থতার দায় এড়ানোর সুযোগ নেই

    By JoyBangla EditorMay 15, 20260

    বাংলাদেশে হামের সংক্রমণ ৫০ হাজার ছাড়িয়েছে—এই সংখ্যাটি নিছক একটি পরিসংখ্যান নয়, এটি রাষ্ট্রীয় ব্যর্থতার এক…

    লাকসামে মাদ্রাসার নামে আয়নাঘর: ছাত্রীদের যৌন নির্যাতনের পর হত্যার লোমহর্ষক ঘটনা

    May 15, 2026

    বিশ্বজুড়ে ডানপন্থার উত্থান

    May 15, 2026

    ২১ ওয়ার্ড নিয়ে বগুড়া সিটি করপোরেশন গঠন

    May 15, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল: ‘জয় বাংলা’ স্লোগানে অন্তিম বিদায়

    May 14, 2026

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে শেখ হাসিনার শোক 

    May 13, 2026

    আবারও বইমেলার ধারায় ফিরল সিলেট

    May 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.