Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    October 13, 2026

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » তারা কেন বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চায়?
    Politics

    তারা কেন বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চায়?

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 5, 2025Updated:June 5, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশ নামটি আজ শুধু একটি রাষ্ট্রের নাম নয়, এটি আমাদের পরিচয়, আত্মমর্যাদা, এবং অস্তিত্বের প্রতীক। এই নামটি প্রস্তাব করেছিলেন যিনি, যিনি কল্পনায় এঁকেছিলেন স্বাধীন বাংলার মানচিত্র তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই বলতে দ্বিধা নেই, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু।
    কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আজও কিছু অপশক্তি, পাকিস্তানি ভাবধারার দোসররা বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করছে। তারা বুঝে না, বঙ্গবন্ধু শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি আদর্শ, একটি চেতনা, একটি জাতির আত্মার নাম।
    ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের চূড়ান্ত রূপ। সেই সংগ্রামের নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। ‘ছয় দফা’ ছিল স্বাধীনতার রূপরেখা, তার কণ্ঠ ছিল বাংলার মুক্তির ডাক। তিনিই এই রাষ্ট্রের স্থপতি, তিনিই রাষ্ট্রের নাম দিয়েছেন ‘বাংলাদেশ’। আজ যারা তাকে ইতিহাস থেকে বাদ দিতে চায়, তারা এই দেশের শিকড় কেটে ফেলতে চায়।
    বঙ্গবন্ধুর নাম গেজেট থেকে মুছে ফেলতে পারলেই পাকিস্তানের আদর্শে পরাজিত শক্তিরা যেন বিজয় উৎসব করতে পারে এমনই এক মানসিক বিকৃতি নিয়ে তারা এখনো সক্রিয়। যারা একাত্তরে হানাদার বাহিনীর সঙ্গে ছিল, তারাই আজ নতুন ছদ্মবেশে ইতিহাসের বিরুদ্ধে যুদ্ধ করছে।
    কিন্তু তারা একবারে ভুলে যাচ্ছে বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু।
    তার নেতৃত্ব, তার নির্দেশনা, তার উচ্চারিত স্বাধীনতার ঘোষণাই এ দেশের মানুষের প্রাণে আগুন জ্বালিয়েছিল। ৩০ লাখ শহীদের রক্তে যে পতাকা ভেসে উঠেছিল, তা ছিল বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তব প্রতিচ্ছবি।
    আজ যারা ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম বাদ দিতে চায়, তারা মূলত তরুণ প্রজন্মকে ইতিহাসবিচ্ছিন্ন করে বিভ্রান্ত করতে চায়। তারা চায় পাকিস্তানি আদর্শের চোরাবালিতে বাংলাদেশকে ফিরিয়ে নিতে।
    কিন্তু ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। বিকৃত করা গেলেও তা স্থায়ী হয় না।
    যতবার ইতিহাস বিকৃতির চেষ্টা হয়েছে, ততবারই নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর নামে আবার জেগে উঠেছে। বারবার প্রমাণ হয়েছে শেখ মুজিবুর রহমান এই জাতির আত্মপরিচয়ের মূল স্তম্ভ।
    আমরা গর্বভরে বলি—
    “শেখ মুজিবকে বাদ দিলে বাংলাদেশ ইতিহাসহীন এক রাষ্ট্রে পরিণত হবে। তার নাম বাদ দিয়ে যে ইতিহাস লেখা হয়, তা ইতিহাস নয়, তা ষড়যন্ত্র।”
    আর যারা তা লেখে বা মেনে নেয়, তাদের চেহারাতেও পাকিস্তানি দোসরদের ছায়া স্পষ্ট দেখা যায়।
    বাংলাদেশ আজ স্বাধীন। কিন্তু এই স্বাধীনতাকে টিকিয়ে রাখতে হলে, ইতিহাসকে বিকৃতির হাত থেকে রক্ষা করতে হবে।
    বঙ্গবন্ধুর নাম শুধু ইতিহাসের পাতায় নয়, এ জাতির হৃদয়ে লেখা থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে।
    ৭১-এর বুকে আঘাত করে বসেছে যে বাংলাদেশ বিরোধীরা।
    (*আওয়ামীলীগ পেইজ থেকে)

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article৭১-এর বুকে আঘাত করে বসেছে যে বাংলাদেশ বিরোধীরা
    Next Article ট্রাম্পকে খুশি করতে বাজেটে ১১০টি মার্কিন পণ্যের শুল্ক প্রত্যাহার ইউনূস সরকারের
    JoyBangla Editor

    Related Posts

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    ভারতের মাটি ব্যবহার করে নেপাল-ভুটানে পণ্য রপ্তানির সুযোগ চাইল বাংলাদেশ

    October 11, 2026

    যে প্রজন্মকে ডাকিনি, তারাই এখন দরজায় কড়া নাড়ছে

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    By JoyBangla EditorOctober 13, 20260

    যুক্তরাজ্যের খাদ্য সরবরাহ (ফুড ডেলিভারি) খাতে এক নতুন প্রযুক্তিগত অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এখন থেকে…

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.