Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শুভেন্দু অধিকারীকে আওয়ামী লীগের অভিনন্দন

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » শ্রমিকের ঈদ নেই, বোনাস নেই, ঈদের আগে শ্রমিকের কান্না, চলছে সরকারী বাহিনীর লাঠিপেটা
    Politics

    শ্রমিকের ঈদ নেই, বোনাস নেই, ঈদের আগে শ্রমিকের কান্না, চলছে সরকারী বাহিনীর লাঠিপেটা

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 7, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    কাল পবিত্র কুরবানীর ঈদ। এই দিনটি ত্যাগ, সহমর্মিতা আর মানবতার মহিমা বহন করে। অথচ এ বছর লাখ লাখ গার্মেন্টস শ্রমিকের কাছে ঈদ মানে নিঃস্বতা, বঞ্চনা আর বুকফাটা কান্না। ঈদের নতুন কাপড় নয়, তারা পেয়েছে লাঠিপেটা। বোনাস নয়, পেয়েছে চোখের পানি।

    গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার ও আশুলিয়ার শ্রমিকরা দিনের পর দিন কাজ করে যে মজুরি পাওয়ার কথা, সেটিও তাদের কপালে জোটেনি। ঈদের ঠিক আগ মুহূর্তে বোনাসের দাবিতে তারা যখন শান্তিপূর্ণভাবে রাস্তায় দাঁড়ায়, তখন তাদের ওপর নেমে আসে রাষ্ট্রীয় নির্যাতনের খড়্গ। পুলিশের লাঠি, জলকামান আর কথিত সরকার সমর্থিত এনসিপি-জামায়াত সন্ত্রাসীদের হামলায় রক্তাক্ত হয় ঈদের প্রস্তুতি।

    যাদের ঘামে তৈরি পোশাকে বিদেশি বিলাসিতা, রপ্তানি রিজার্ভে সমৃদ্ধ বাংলাদেশ আজ সেই শ্রমিকের ঘরে নেই ঈদের হালুয়া, নেই ছেলের জন্য পাঞ্জাবি, মেয়ের জন্য নতুন জামা। তারা শুধু দাঁড়িয়ে, বঞ্চনার দেয়ালে ঠেকা পিঠ নিয়ে।

    আর জাতীয় গণমাধ্যম? চুপ। টিভির পর্দায় ঈদের বাজার, হালের নাচ-গান, আর তথাকথিত উন্নয়নের বুলিচর্চা। অনলাইন পোর্টালগুলো সেন্সরে বন্দী। সাংবাদিকরা জানেন, শ্রমিকের কষ্ট প্রচার করলেই হয়ত কাল তাদেরও জায়গা হবে গুমের খবরে।

    এই পরিস্থিতি এক বৈধ, গণতান্ত্রিক রাষ্ট্রে সম্ভব নয়। এটি সম্ভব এক দখলদার, অবৈধ শাসকগোষ্ঠীর অধীনে। যারা জনগণের ভোটে নির্বাচিত নয়, যারা ভয় দেখিয়ে রাষ্ট্র চালায়, যারা মত প্রকাশকে অপরাধ বানিয়েছে।

    শ্রমিকের ঈদের আগের কান্না নিছক আর্থিক বঞ্চনা নয় এটা একটি রাষ্ট্রীয় ব্যর্থতার নগ্ন প্রকাশ। এই ব্যর্থতা আমাদের সবাইকে আহত করে। ইতিহাস বলে, যখন শ্রমিক কাঁদে, তখন মাটির নিচে আগুন জন্ম নেয়। সেই আগুন ধ্বংস করে দেয় স্বৈরাচারের আস্তানা।

    আজ তাই সময় শ্রমিকের পাশে দাঁড়াবার।আজ সময় সত্য বলার, প্রতিবাদ করার। এই ঈদ হোক বঞ্চিত মানুষের অধিকারের শপথের ঈদ। এই ঈদ হোক অন্যায়-অবিচারের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসের ঈদ।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleঅবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূসের জাতির উদ্দেশে প্রদানকৃত নির্জলা মিথ্যাচারের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি
    Next Article বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী
    JoyBangla Editor

    Related Posts

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শুভেন্দু অধিকারীকে আওয়ামী লীগের অভিনন্দন

    May 9, 2026

    জামিনের পরও মেলেনি মুক্তি: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী

    May 9, 2026

    গণমাধ্যমের কবর খুঁড়ছে বিএনপির “নতুন বাংলাদেশ”!

    May 7, 2026

    অনিরাপদ বাংলাদেশের নতুন চেহারা : বিএনপি সরকার

    May 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    জামিনের পরও মেলেনি মুক্তি: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী

    May 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Sylhet

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    By JoyBangla EditorMay 9, 20260

    ‘মবের ভয়ে’ সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) বাতিল করেছিল সিলেটে প্রকাশক পরিষদের বইমেলা। গত ২৪ এপ্রিল…

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শুভেন্দু অধিকারীকে আওয়ামী লীগের অভিনন্দন

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় শ্রী শুভেন্দু অধিকারীকে শেখ হাসিনার শুভেচ্ছা ও অভিনন্দন

    May 9, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.