Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    অভিনেত্রী বাঁধনকে হেনস্তা করা,বস্তুত মব কালচার চর্চার এক বিপজ্জনক ধারাবাহিকতা

    September 8, 2026

    গণপতি পরিবার বাঁচতে চেয়েছিল

    September 8, 2026

     সিলেট কৃষিবিশ্বদ্যলয়ে ৯ শিক্ষকের পদত্যাগ

    September 8, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » এপ্রিলের ভোট নাকি ‘এপ্রিল ফুল’? ইউনূসের ঘোষণায় আশা কম, প্রশ্ন বেশি
    Politics

    এপ্রিলের ভোট নাকি ‘এপ্রিল ফুল’? ইউনূসের ঘোষণায় আশা কম, প্রশ্ন বেশি

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 8, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন এপ্রিল মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান। তবে তাঁর এই ঘোষণায় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে—এই সময়সীমা কতটা বাস্তবসম্মত, কতটা প্রস্তুত নির্বাচন আয়োজনের প্রক্রিয়া?

    ভাষণে অধ্যাপক ইউনূস বলেন, ‘বিচার, সংস্কার ও নির্বাচন—এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতেই তাঁরা দায়িত্ব পালন করছেন।’ তিনি আশাবাদ ব্যক্ত করেন, রোজার ঈদের মধ্যেই বিচার ও সংস্কার কার্যক্রমে একটি গ্রহণযোগ্য পর্যায়ে পৌঁছানো সম্ভব হবে। তবে বাস্তবতা বলছে, এসব প্রক্রিয়া এখনো প্রাথমিক অবস্থায়ই রয়ে গেছে। বিশেষ করে, মানবতাবিরোধী অপরাধের বিচার এবং সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের ক্ষেত্রে এখনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।

    তিনি আরও জানান, জুলাই মাসেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি ‘জুলাই সনদ’ প্রণয়নের পরিকল্পনা রয়েছে, যেখানে সংস্কার-সংক্রান্ত কিছু বিষয়ে সম্মিলিত প্রতিশ্রুতি থাকবে। কিন্তু অতীত অভিজ্ঞতা বলছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাস ও দ্বন্দ্বের প্রেক্ষাপটে এমন একটি ঐকমত্য অর্জন সহজ হবে না।

    এছাড়া নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট রোডম্যাপ বা কর্মপরিকল্পনা প্রকাশ করেনি। ফলে এপ্রিলের মধ্যে একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন কতটা সম্ভব—তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

    রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সময়সীমা ঘোষণার আগে আরও বাস্তবভিত্তিক পরিকল্পনা, নির্বাচনী পরিবেশ তৈরি এবং রাজনৈতিক দলগুলোর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি ছিল। অন্যথায় এই ঘোষণাও আগের অনেক আশ্বাসের মতো বাস্তবায়নহীন প্রতিশ্রুতির তালিকায় ঢুকে যাবে।

    সব মিলিয়ে অধ্যাপক ইউনূসের এই ঘোষণায় কিছুটা আশার আভাস থাকলেও, বাস্তব প্রস্তুতির অভাবে প্রশ্নই বেশি থেকে যাচ্ছে—নির্বাচন কি সময়মতো হবে, নাকি জনগণের সঙ্গে আরেকটি রাজনৈতিক ‘এপ্রিল ফুল’ খেলাই অপেক্ষা করছে?

    (আওয়ামীলীগ পেইজ থেকে)

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleঅভাবনীয় এক অর্জন রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র। অথচ…
    Next Article পদ্মা সেতু। শুধু একটি অবকাঠামো নয়, বাংলাদেশের সক্ষমতার পরিচয়
    JoyBangla Editor

    Related Posts

    অভিনেত্রী বাঁধনকে হেনস্তা করা,বস্তুত মব কালচার চর্চার এক বিপজ্জনক ধারাবাহিকতা

    September 8, 2026

    হত্যা-ধর্ষণ-নির্যাতনে আতঙ্কের বাংলাদেশ!বিএনপি সরকারের মানবাধিকার

    September 8, 2026

    আওয়ামীলীগের নিষেধাজ্ঞা বৈধ করার রাষ্ট্রীয় চক্রান্ত

    September 8, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    September 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আওয়ামীলীগের নিষেধাজ্ঞা বৈধ করার রাষ্ট্রীয় চক্রান্ত

    September 8, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    September 7, 2026

        ‘অর্ধেক সাংবাদিক কারাগারে, জামিন নেই, কণ্ঠরোধ করা হচ্ছে গণমাধ্যমের’—সজীব ওয়াজেদ জয়ের তীব্র ক্ষোভ

    September 7, 2026

    শেখ হাসিনা অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা

    September 7, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    অভিনেত্রী বাঁধনকে হেনস্তা করা,বস্তুত মব কালচার চর্চার এক বিপজ্জনক ধারাবাহিকতা

    By JoyBangla EditorSeptember 8, 20260

    কবির য়াহমদ ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর পানি ছুঁড়ে হেনস্তা করার ঘটনাটি বস্তুত মব…

    গণপতি পরিবার বাঁচতে চেয়েছিল

    September 8, 2026

     সিলেট কৃষিবিশ্বদ্যলয়ে ৯ শিক্ষকের পদত্যাগ

    September 8, 2026

    হত্যা-ধর্ষণ-নির্যাতনে আতঙ্কের বাংলাদেশ!বিএনপি সরকারের মানবাধিকার

    September 8, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আওয়ামীলীগের নিষেধাজ্ঞা বৈধ করার রাষ্ট্রীয় চক্রান্ত

    September 8, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    September 7, 2026

        ‘অর্ধেক সাংবাদিক কারাগারে, জামিন নেই, কণ্ঠরোধ করা হচ্ছে গণমাধ্যমের’—সজীব ওয়াজেদ জয়ের তীব্র ক্ষোভ

    September 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.