Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ১০ বছর পর তনু হত্যার এক আসামি গ্রেপ্তার, এখনও সন্তুষ্ট নন বাবা

    April 23, 2026

    শ্বশুরবাড়িতে আশ্রয় মেলেনি, সন্তানদের নিয়ে স্বামীর কবরের পাশে ঠাঁই সোনিয়ার

    April 23, 2026

    ২০ মাসে বদলেছে কেবল মুখ, বদলায়নি তরিকুলদের কপাল

    April 23, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতিচেষ্টা, এলাকাবাসীর হাতে ৩ সমন্বয়ক আটক
    Bangladesh

    আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতিচেষ্টা, এলাকাবাসীর হাতে ৩ সমন্বয়ক আটক

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 13, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    সাতক্ষীরার দেবহাটা উপজেলার পুষ্পকাটিতে চাঁদার দাবিতে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ও অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটকালে ৩ সমন্বয়ককে আটকে সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়েছে।

    গতকাল দুপুরে উপজেলার পুষ্পকাটি গ্রামে কুলিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার ও উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানীর বাড়িতে এ ঘটনা ঘটে।

    রাজনীতি ও জনপ্রতিনিধিত্ব ছাড়াও এলাকায় মৎস্যঘের ও বিসমিল্লাহ ব্রিকস নামের একটি ইটভাটার মালিকানা রয়েছে গোলাম রব্বানীর।

    আটক হওয়া সমন্বয়করা হলেন- দেবহাটা উপজেলার বহেরা গ্রামের আব্দুল আলিমের ছেলে নাহিদ হাসান, শ্যামনগর উপজেলার কৈখালি গ্রামের আত্তাব মোল্যার ছেলে আব্দুর রহিম ও আশাশুনি উপজেলার আব্দুর রহমান।

    ইউপি সদস্য গোলাম রব্বানী ও তার ভাই আব্দুর রব জানান, কিছুদিন ধরে একটি চক্র তাদের কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে ইটভাটাসহ ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়ার হুমকি দিয়ে আসছিল।

    বৃহস্পতিবার দুপুরে ৫ জন যুবক অতর্কিতে তার বাড়ির ভিতরে প্রবেশ করে নিজেদের পুলিশ পরিচয় দেয়। তাদের মধ্যে ৩ জন গোলাম রব্বানীর ঘরে এবং বাকি ২ জন আব্দুর রবের ঘরে প্রবেশ করে অস্ত্র দেখিয়ে ঘরে থাকা ব্যবসার টাকা ও স্বর্ণলাঙ্কর লুটে নেয়।

    একপর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী ধাওয়া দিয়ে ওই ৩ সমন্বয়ককে আটক করে। তাদের সাথে থাকা অপর দুজন পালিয়ে যায়।

    বিষয়টি জানতে পেরে বৈষম্যবিরোধী ছাত্র (বৈছা) আন্দোলনের দেবহাটা উপজেলার আহ্বায়ক মুজাহিদ বিন ফিরোজ ঘটনাস্থলে পুলিশ, বিজিবি ও র‌্যাব সদস্যদের পাঠান। কিন্তু বিক্ষুব্ধরা পুলিশ বা র‌্যাব সদস্যদের হাতে আটককৃতদের তুলে দিতে অস্বীকৃতি জানিয়ে সাতক্ষীরা সেনা ক্যাম্পে খবর দেন।

    পরে সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে এলাকাবাসি আটক ৩ সমন্বয়ককে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেন। বৈছা আন্দোলনের আহ্বায়ক মুজাহিদ বিন ফিরোজ দাবি করেন, বিগত সরকারের সময়ে রব্বানী মেম্বার বিভিন্ন অপকর্ম করেছে। তাই জেলা সমন্বয়করা তাকে ধরতে গিয়েছিল।

    তার কাছে জানতে চাওয়া হয়, কেউ অপরাধ করলে সেটা ধরার জন্য আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, সরকার-প্রশাসন সে কাজ করবে। কাউকে ধরার দায়িত্ব সমন্বয়কদের কে দিয়েছে? এমন প্রশ্নের কোনো জবাব দেননি এই বৈছা নেতা।

    দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানান, আটকের বিষয়টি আমি শুনেছি। যেহেতু সেনা সদস্যরা তাদের আটক করেছে, তারা আমাদের কাছে হস্তান্তর করলে বিস্তারিত জানাতে পারবো।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleচ্যাথাম হাউস ও ব্রিটিশ পার্লামেন্টের সামনে লাগাতার বিক্ষোভ সমাবেশ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনসমূহের
    Next Article ইরানে ইজরায়েলের বিমান হামলা: পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাঁটি লক্ষ্য, উত্তেজনা তুঙ্গে
    JoyBangla Editor

    Related Posts

    ১০ বছর পর তনু হত্যার এক আসামি গ্রেপ্তার, এখনও সন্তুষ্ট নন বাবা

    April 23, 2026

    ২০ মাসে বদলেছে কেবল মুখ, বদলায়নি তরিকুলদের কপাল

    April 23, 2026

    লাশের মিছিলে রক্তাক্ত জনপদ—এটাই কি তবে বিএনপি’র’সুশাসন’?

    April 23, 2026

    আতঙ্কে বান্দরবানের রাবার চাষিরা: ২৪ ঘণ্টায় ৯ শ্রমিক অপহরণ ও মুক্তিপণ দাবি

    April 23, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    মুজিবনগরে সরকার গঠন: কৌশল, বাস্তবতা ও ইতিহাসের অনিবার্যতা

    April 20, 2026

    মার্কিন কূটনীতিকের ঢাকার বাসভবনে রেজিম চেঞ্জের পরিকল্পনা করা হয়েছিল

    April 19, 2026

    মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ব্যবস্থাপক, সেই তৌফিক ই ইলাহী চৌধুরী আজ কারাগারে  

    April 18, 2026

    আনন্দ  বাঁধ ভেঙ্গেছিল তুমুল উচ্ছ্বাসে, লণ্ডনে গণমাধ‍্যমকর্মীদের বৈশাখী আড্ডা

    April 17, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    ১০ বছর পর তনু হত্যার এক আসামি গ্রেপ্তার, এখনও সন্তুষ্ট নন বাবা

    By JoyBangla EditorApril 23, 20260

    রোকেয়া কালেকটিভ প্রতিবেদক হত্যাকাণ্ডের দশবছর পর পুলিশ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের…

    শ্বশুরবাড়িতে আশ্রয় মেলেনি, সন্তানদের নিয়ে স্বামীর কবরের পাশে ঠাঁই সোনিয়ার

    April 23, 2026

    ২০ মাসে বদলেছে কেবল মুখ, বদলায়নি তরিকুলদের কপাল

    April 23, 2026

    লাশের মিছিলে রক্তাক্ত জনপদ—এটাই কি তবে বিএনপি’র’সুশাসন’?

    April 23, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    মুজিবনগরে সরকার গঠন: কৌশল, বাস্তবতা ও ইতিহাসের অনিবার্যতা

    April 20, 2026

    মার্কিন কূটনীতিকের ঢাকার বাসভবনে রেজিম চেঞ্জের পরিকল্পনা করা হয়েছিল

    April 19, 2026

    মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ব্যবস্থাপক, সেই তৌফিক ই ইলাহী চৌধুরী আজ কারাগারে  

    April 18, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.