Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    July 14, 2026

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » গাজায় খাবার সংগ্রহ যেন আরেক যুদ্ধ
    International

    গাজায় খাবার সংগ্রহ যেন আরেক যুদ্ধ

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 20, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    হাজারো গাজাবাসীর মতো জীবনবাজি রেখে খাদ্য সংগ্রহ করতে বের হন হিন্দ আল নাওয়াঝা ও তার বোন মাযৌযা। খাদ্যের জন্য কয়েক কিলোমিটার হেঁটে তাদের যেতে হয় নির্ধারিত ত্রাণ বিতরণ কেন্দ্রে। তবে এত কষ্টের পরও খাবার পাওয়ার নিশ্চয়তাও যেমন নেই, তেমনি রয়েছে জীবিত ঘরে ফেরা নিয়ে শঙ্কায়।

    উত্তরাঞ্চলীয় গাজার বাসিন্দা নাওয়াঝার বয়স ৩৮। রয়টার্সের প্রতিনিধিকে তিনি বলছিলেন, হয় আপনি খাবার নিয়ে আসবেন আর আপনার সন্তানরা খুশি হবে, নয়তো আপনি খাবার ছাড়া এসে সন্তানদের কান্না দেখবেন। অথবা আপনাকে কাপড়ে মুড়িয়ে ফিরিয়ে আনা হবে (মৃত অবস্থায়)।

    গাজায় তাদের প্রত্যহ জীবনের বর্ণনা দিয়ে নাওয়াঝা বলেন, এটাই আমাদের জীবন। আমাদের ধরে ধরে হত্যা করা হচ্ছে। আমরা এই কষ্ট আর সইতে পারছি না।

    গাজায় বর্তমানে প্রাণহানির পাশাপাশি চলছে খাদ্য সংকট। মাস দুয়েকের ইসরায়েলি অবরোধের পর উপত্যকাটির অধিকাংশ ত্রাণ যাচ্ছে মার্কিন ও ইসরায়েল সমর্থিত ত্রাণ সংস্থা গাজা হিউম্যানটারিয়ান ফাউন্ডেশনের তত্ত্বাবধানে। ইসরায়েলি বাহিনীর কড়া প্রহরায় কয়েকটি স্থানে তারা খাদ্য সরবরাহ করে থাকে।

    মে মাসের শেষ থেকে জিএইচএফের ত্রাণ কেন্দ্র থেকে খাবার নিতে গিয়ে কয়েকশ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে দাবি করছেন গাজার স্বাস্থ্যকর্মীরা। তাদের অভিযোগ, কেবল গত দুদিনেই (১৮ ও ১৯ জুন) জাতিসংঘ ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থার নিয়ে আসা খাবার সংগ্রহ করতে গিয়ে কয়েক ডজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

    শুধু গতকালই অন্তত ৫১ জন ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে অন্তত ১২ জন জিএইচএফের নির্ধারিত ত্রাণ কেন্দ্র থেকে খাবার আনতে গিয়ে নিহত হয়েছেন বলে দাবি করছেন গাজার স্বাস্থ্যকর্মীরা।

    তবে আত্মপক্ষ সমর্থন করে ইসরায়েলি বাহিনী বলছে, গাজার নেতজারিম এলাকায় একদল সন্দেহভাজন লোক তাদের দিকে এগিয়ে আসতে থাকে। তাদের গতিবিধি ইসরায়েলি বাহিনীর জন্য ঝুঁকিপূর্ণ বোধ হওয়ার তাদের নিরুৎসাহিত করতে ফাঁকা গুলি ছোঁড়া হয়। তবে ওই ঘটনায় কোনও হতাহতের বিষয়ে তারা অবগত নয়।

    এদিকে, খাদ্য সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারানোর বিষয়ে বক্তব্য জানতে জিএইচএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল রয়টার্স। ফিরতি মেইলে সংস্থাটি অভিযোগ জানায়, গাজা স্বাস্থ্যকর্মীরা নিয়মিত ভুলভাল তথ্য দিয়ে সবাইকে বিভ্রান্ত করছে।

    তবে হতাহতের বিষয়ে তারা অবগত কিনা, রয়টার্সের এই প্রশ্নের জবাব জিএইচএফের মেইলে ছিল না। এরমধ্যে জাবালিয়া ও শাতি এলাকায় পৃথক ইসরায়েলি হামলায় অন্তত অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন গাজা স্বাস্থ্যকর্মীরা।

    এসব হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে কোনও বিবৃতি পাওয়া যায়নি। লেখাটি শুরু হয়েছিল নাওয়াঝাকে দিয়ে। সেদিন খালি হাতে ফিরে আসতে বাধ্য হন তিনি। কয়েক কিলোমিটার হাঁটা এবং ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার পরিশ্রমে ক্লান্ত নাওয়াঝা শরণার্থী শিবিরে তার তাঁবুর বাইরেই মাটিতে শুয়ে পড়েন। এখানেই রাস্তার ওপর তিনি ও তার বোন শেষ ২০ দিন ধরে অবস্থান করছেন।

    তারা জানান, ত্রাণকেন্দ্রে সময়মতো গেলেও অনেক সময় তারা ধাক্কাধাক্কিতে খাবার সংগ্রহ করতে পারেন না। সেখানে খাদ্যের জন্য প্রায়ই ধস্তাধস্তি লেগে যায়।

    জাতিসংঘ একাধিকবার বলেছে, গাজায় প্রয়োজনের তুলনায় খাদ্য সরবরাহ খুবই অপ্রতুল।সেদিন খাদ্য সংগ্রহ করতে ব্যর্থ হওয়ায় অভুক্ত আরেকটা দিন পার করতে বাধ্য হবে নাওয়াঝা ও তার পরিবার। তিনি বলেন, হেঁটে কয়েক কিলোমিটার পার করে কেবল জুতা ক্ষয় আর পায়ে ব্যথাই হয়। এখন খাবার ছাড়া ফিরে এলে দেখতেই পাচ্ছেন, শিশুরা কীভাবে (ক্ষুধায়) কান্নাকাটি করছে। তথ্যসূত্র: রয়টার্স

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleইরান-ইসরায়েল সংঘাতে সপ্তাহব্যাপী ট্রাম্প প্রশাসনের যত বক্তব্য
    Next Article বাংলাদেশিদের সুইস ব্যাংকে জমা বেড়েছে ৩৩ গুণ
    JoyBangla Editor

    Related Posts

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026

    ইরানে ১৪০ সামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

    July 12, 2026

    বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের

    July 11, 2026

    দক্ষিণ স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, আগুন নিয়ন্ত্রণে শতাধিক দমকলকর্মীর লড়াই

    July 10, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    By JoyBangla EditorJuly 14, 20260

    দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলের ১১টি জেলায় চলমান ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি এবং…

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026

    এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

    July 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.