Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    আমাদের খাবার দাবার- ০৭

    August 11, 2026

     অদৃশ্য শিকলে আধুনিক মানুষ

    August 11, 2026

    দায়ী কেউ না, দায়মুক্ত সবাই!: বাংলাদেশের মানচিত্রে রূপগঞ্জ এখন শুধুই এক অচিহ্নিত গণকবর

    August 11, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » রাস্তা খুঁড়তে হবে না, পানির পাইপের ছিদ্র সারাবে ক্ষুদ্র রোবট
    Technology

    রাস্তা খুঁড়তে হবে না, পানির পাইপের ছিদ্র সারাবে ক্ষুদ্র রোবট

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 21, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ভূগর্ভস্থ পানির পাইপে কোনো ছিদ্র বা ফাটল খুঁজে বের করা যেমন কষ্টসাধ্য, তেমনি ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। প্রায়ই এ কাজের জন্য রাস্তা খুঁড়ে জনদুর্ভোগ সৃষ্টি করতে হয়। তবে এ চিত্র বদলে দিতে পারে ক্ষুদ্রাকৃতির এক রোবট, যা নিজে থেকেই পাইপে ঢুকে ছিদ্র শনাক্ত করে মেরামত করতে পারে।

    এ ধরনের রোবট তৈরিতে সাফল্য অর্জন করেছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব শেফিল্ডের গবেষকেরা। এই ‘পাইপবট’ নামের রোবটগুলো রাস্তা খোঁড়ার ঝামেলা ছাড়াই পাইপের ভেতর দিয়ে চলাফেরা করতে এবং সমস্যার জায়গা শনাক্ত করে তা মেরামত করতে পারে।

    শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেকানিক্যাল, অ্যারোস্পেস অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের নেতৃত্বে পরিচালিত এই প্রকল্পে যুক্ত রয়েছে বার্মিংহাম, ব্রিস্টল ও লিডস বিশ্ববিদ্যালয়ও। প্রায় ছয় বছর আগে শুরু হওয়া এই গবেষণার লক্ষ্য ছিল—পানির পাইপের অবকাঠামো ব্যবস্থাপনায় বিপ্লব ঘটানো এবং পাইপের ক্ষতির মাধ্যমে পানির অপচয় রোধ করা।

    প্রকল্প পরিচালক ও শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাকুস্টিকস বিভাগের অধ্যাপক কিরিল হোরোশেঙ্কভ বলেন, ‘ফুটো হওয়া পাইপ এখন শুধু যুক্তরাজ্যে নয়, বরং সারা বিশ্বের পানি খাতের জন্য একটি বড় সমস্যা। পুরোনো অবকাঠামো ব্যবস্থাপনার চ্যালেঞ্জের কারণে এই সমস্যা আরও জটিল হয়ে উঠেছে।’

    যুক্তরাজ্যের পানির নেটওয়ার্কের দৈর্ঘ্য প্রায় ৩ লাখ ৫০ হাজার কিলোমিটার, যার অনেকটাই ভিক্টোরিয়ান যুগে নির্মিত। ডিসকভার ওয়াটারের তথ্যমতে, প্রতিদিন এই নেটওয়ার্ক থেকে তিন বিলিয়নেরও বেশি লিটার পানি অপচয় হচ্ছে, যা প্রায় ১ হাজার ২০০টি অলিম্পিক সুইমিং পুলের সমান।

    মানুষের মাধ্যমে পাইপের ফাটল বা ছিদ্র শনাক্ত করার পদ্ধতি সময় সাপেক্ষ, ব্যয়বহুল এবং প্রায়শই রাস্তা বন্ধ করে কাজ করতে হয়। তবে মাত্র ৪০ মিলিমিটার চওড়া পাইপবট রোবট সহজেই পাইপের ভেতর চলাফেরা করতে পারে। এতে সংযুক্ত ছোট্ট অ্যাকুস্টিক সেন্সর ও ক্যামেরার মাধ্যমে পাইপের ক্ষুদ্রতম ত্রুটিও সহজেই ধরা যায়।

    রোবটটিতে অল-টেরেইন লেগস বা সব ধরনের ভূমিতে চলার উপযোগী পা রয়েছে। ফলে এটি সংর্কীণ ও বাঁকানো পাইপেও চলাচল করতে পারবে। একসঙ্গে একাধিক পাইপবট ব্যবহার করে পুরো একটি এলাকা পরীক্ষা করা সম্ভব। ফায়ার হাইড্রান্টের মাধ্যমে রোবটগুলো পানির পাইপে প্রবেশ করানো হয় এবং সেগুলো লাইভ ডেটা বা তাৎক্ষণিক তথ্য একজন প্রকৌশলীর কাছে পাঠাতে পারে।

    অধ্যাপক হোরোশেঙ্কভ বলেন, ‘এই রোবটগুলো মানবসম্পদের ওপর চাপ কমাবে এবং প্রতি বছর রাস্তার কাজ ও সৃষ্ট বিশৃঙ্খলার কারণে যুক্তরাজ্য অর্থনীতিতে যে চার বিলিয়ন পাউন্ড ক্ষতি হয়, তার একটি বড় অংশ সাশ্রয় করতে সাহায্য করবে।’

    শুধু পানির পাইপ নয়, এই রোবটগুলো সুয়ারেজ লাইন, গ্যাসের পাইপ এমনকি ঝুঁকিপূর্ণ এলাকায়ও কাজ করতে পারবে, যেখানে মানুষের পক্ষে পৌঁছানো সম্ভব নয়। বর্তমানে পাইপবট প্রকল্পের দলটি যুক্তরাজ্যের বিভিন্ন পানি সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে একাধিক প্রকল্পে কাজ করছে।

    এদের মধ্যে একটি উল্লেখযোগ্য উদ্যোগ হলো ‘পাইপবট পেট্রোল’। এটি এমন একটি স্বয়ংক্রিয় সুয়োরেজ রোবট তৈরি করছে, যা স্থায়ীভাবে নর্দমায় অবস্থান করবে এবং নিয়মিত পরিদর্শন চালাবে।

    শেফিল্ডের গবেষক দলটি ‘পাইপঅন’ নামের একটি প্রকল্পেও কাজ করছে, যার লক্ষ্য স্বয়ংক্রিয় স্যুয়ার পরিদর্শন ও রক্ষণাবেক্ষণের জন্য উন্নত রোবোটিক ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তৈরি। এই প্রকল্পে অর্থায়ন করছে ইউরোপীয় ইউনিয়ন।

    অধ্যাপক হোরোশেঙ্কভ বলেন, ‘পাইপবট প্রকল্প বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে সহযোগিতার একটি দারুণ উদাহরণ। আমাদের গবেষণায় প্রযুক্তিটির কার্যকারিতা প্রমাণিত হয়েছে। এখন শিল্প খাতের অংশীদারেরা এটি ব্যবহারের উপযোগী করতে, পরীক্ষা করতে এবং বাস্তবে প্রয়োগে সাহায্য করছেন।’

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleজোড়া সেঞ্চুরিতে বিরল রেকর্ডে নাম তুললেন শান্ত
    Next Article জুলাই আন্দোলনে ১,৫০০ মৃত্যুর দাবি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’: ড. মোমেন
    JoyBangla Editor

    Related Posts

    গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, ৪০ লাখ টাকা অর্থদণ্ড

    July 30, 2026

    প্রযুক্তি বিশ্বে অস্থিরতার নতুন চিত্র

    July 28, 2026

    ইন্টারনেটের ধীরগতি, দায়ী ঘরের যে ৫ জিনিস

    July 21, 2026

    মহাকাশে ‘দানবীয়’ গ্রহের সন্ধান

    July 13, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    আমাদের খাবার দাবার- ০৭

    By JoyBangla EditorAugust 11, 20260

    আফজাল হোসেন বন্ধুত্ব আগাছার মতো এখানে ওখানে জন্মায় না। উপযুক্ত জমি লাগে। একজন নিবেদিত প্রাণ…

     অদৃশ্য শিকলে আধুনিক মানুষ

    August 11, 2026

    দায়ী কেউ না, দায়মুক্ত সবাই!: বাংলাদেশের মানচিত্রে রূপগঞ্জ এখন শুধুই এক অচিহ্নিত গণকবর

    August 11, 2026

    শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা পাবেন: তথ্য উপদেষ্টা

    August 11, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.